নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ-এর ১২ জন শিক্ষার্থী ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথমেটিক্স (IOQM) ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
নারায়ণার সফল শিক্ষার্থীদের মধ্যে ৭০ নম্বর পেয়ে শীর্ষে রয়েছে শেখ মুনাহিদ হোসেন। এছাড়া সাগ্নিক রায় ৬৪ নম্বর, আরমান দত্ত ৫৬ নম্বর, সৌমিত মিস্ত্রি ৪৫ নম্বর এবং নৈতিক ডাঙ্গি ৪২ নম্বর পেয়েছে। অন্য সফল শিক্ষার্থীরা হল ভি চন্দ্র শাণ্ডিল্য, জিৎ ঘোষ, কুমার কৃষ, ঈশান ভরদ্বাজ, অনিকেত কুমার, রৌনক রাজ সিং ও আনমোল, এই সাফল্য নারায়ণা স্কুল-এর এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ-এর সি ই ও প্রিয়াঙ্কা মুখার্জী এই অসাধারণ সাফল্য সম্পর্কে বলেন, “IOQM 2026-এ আমাদের সকল কৃতী শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের আমরা অত্যন্ত গর্বিত। ওদের নিষ্ঠা, অধ্যবসায়, জানার আগ্রহ এবং নিয়মিত প্রচেষ্টা কারনেই এই সাফল্যে সম্ভব হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই নিজেকে বিকশিত করার অসীম সম্ভাবনা রয়েছে, আর আমাদের কাজ সেই সম্ভাবনাকে সঠিক পরিবেশ, দিশা এবং পরিকাঠামোর দেওয়া। নারায়ণায়, গাণিতিক চিন্তা ভাবনা ও সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় নয় আরও বড় শিক্ষাগত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করা হয়। তাই বলা যেতে পারে এই সাফল্যকে শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, তাদের অভিভাবক এবং আমাদের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদেরও।”
সুপরিকল্পিত ও অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা, বিষয়ভিত্তিক সুস্পষ্টতার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির মাধ্যমে নারায়ণা গ্রুপ অফ স্কুলস শিক্ষাক্ষেত্রে সুদৃঢ় ঐতিহ্য গড়ে তুলেছে।
পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের যুক্তিবোধ এবং স্বাধীনভাবে সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে উৎসাহ দেওয়ার সাথে ইন্টিগ্রেটেড শিক্ষাগত কার্যক্রম, নিয়মিত মূল্যায়ন, শিক্ষার্থীর পার্সোনালাইসড গাইডেন্স এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগের মাধ্যমে অল্প বয়স থেকেই শিক্ষার্থীদের বিকশিত করার চেষ্টা করে। এই IOQM 2026-এর সাফল্য নারায়ানার শিক্ষার পরিবেশ ভিত্তি প্রতিফলন আরও সুদৃঢ় করেছে।
নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ, এই উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য ১২ জন শিক্ষার্থীকেই আন্তরিক অভিনন্দন জানায় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে।
