বাদশার পানশালায় তালা ঝোলাল পুলিশ!

২০২৩ সালে চণ্ডীগড়ের সেক্টর ২৬-এ ‘সাগো’ পাব খোলেন বাদশা। কয়েক বছরেই এটি নতুন প্রজন্মের আড্ডাঘর ওঠে। এবার সেই পানশালায় তালা ঝোলালো পুলিশ। নির্মাণ সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে ক্লাবটি বন্ধ করার নোটিস জারি করেছে পুলিশ। এমনকি পাবটি অনুমোদিত মানচিত্র অনুযায়ী নির্মাণ হয়নি। তাতে নাকি গড়মিল রয়েছে।

‘সাগো’ মূলত ‘সেভিল’ এবং ‘সিডেরা’ রেস্তরাঁর সঙ্গে যুক্ত। তবে শুধু এই ক্লাবের উপর নয়, চণ্ডীগড়ের সেক্টর ৭ এবং ২৬-এ আরও কয়েকটি পানশালা ও রেস্তরাঁকেও একই ধরনের নোটিস পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে ‘সাগো’ পাবের বাইরেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পরে সেই ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই এবং কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার। তবে পাব বন্ধের নোটিস পাওয়ার পর কোনও প্রতিক্রিয়া দেননি বাদশা।

By Durgasree Mitra