মগরার মেয়ে স্নেহা কী করে হয়ে উঠলেন ‘বাবলি সুন্দরী’?

মগরার মেয়ে স্নেহা মুখোপাধ্যায় এখন ছোটপর্দার নতুন মুখ। পড়াশোনার সূত্রে কলকাতায় আসার পরই তাঁর অভিনয় জগতে প্রবেশ। সম্প্রতি শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’-তে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তাঁর। দর্শকের কাছে এখন তিনি পরিচিত ‘বাবলি’ নামে।

প্রথম ধারাবাহিক ‘তুই আমার হিরো’। তবে ‘বাবলি সুন্দরী’-তেই প্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। ইতিমধ্যেই বাবলি চরিত্রটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

ছোট থেকেই নাচের প্রতি টান ছিল স্নেহার। নাচ নিয়েই পড়াশোনা করছেন তিনি। বিভিন্ন নাচের অনুষ্ঠানে যোগও দিয়েছেন। অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার পরিকল্পনা ছিল না স্নেহার। তবে অভিনেত্রীর পরিবার বেজায় খুশি এই কাজ নিয়ে। আপাতত মন দিয়ে অভিনয়ই করতে চান স্নেহা।

By Durgasree Mitra