রাঘবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন! মুখ খুললেন শেহনাজ

প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কের স্মৃতি এবং প্রেম নিয়ে নিজের ভাবনা প্রকাশ করলেন অভিনেত্রী শেহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনও সম্পর্ক পূর্ণতা পেল কি না, তার ভিত্তিতে ভালোবাসার মূল্যায়ন করা উচিত নয়। বরং বর্তমানকে উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজের নতুন ছবি ‘ইশকনামা-র প্রচারে দেওয়া সাক্ষাৎকারে শেহনাজ বলেন, “কিছু প্রেমের গল্প পূর্ণ হওয়ার চেয়ে স্মরণীয় হয়ে থাকে। ভালোবাসা পূর্ণ হোক বা না হোক, বর্তমানেই বাঁচা উচিত। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত পরিকল্পনা অনেক সময় হতাশার কারণ হয়ে দাঁড়ায়।”

এদিকে, অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে শেহনাজের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক জল্পনাও উড়িয়ে দিয়েছেন দু’জনেই। রাঘব স্পষ্ট জানান, কোনও মহিলার নিরাপত্তার প্রশ্নে তিনি সবসময় পাশে দাঁড়ান। তাঁর কথায়, “বন্ধু হোক বা অপরিচিত, কোনও মহিলার সঙ্গে অন্যায় হলে আমি প্রতিবাদ করব। এটাই আমার শিক্ষা ও মূল্যবোধ।”

By Durgasree Mitra