কমনওয়েল্থ গেমস 2026-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া জিনম্যাস্টিক্স হাই-পারফরম্যান্স সেন্টারের তিনজন অ্যাথলিট

কমনওয়েল্থ গেমস 2026-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া জিনম্যাস্টিক্স হাই পারফরম্যান্স সেন্টার (ওড়িশা এএম/এনএস জিএইচপিসি)-র তিনজন অ্যাথলিট। এই প্রতিযোগিতার আসর বসবে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে 2026-এর 23 জুলাই থেকে 02 অগস্ট পর্যন্ত। আর্টিস্টিক জিনম্যাস্টিক্স ক্যাটাগরিতে আটজন অ্যাথলিট অংশগ্রহণ করবেন। তাঁদের মধ্যে তিনজন অ্যাথলিট হলেন ওড়িশা এএম/এনএস জিএইচপিসি-র। এই তিন অ্যাথলিট হলেন তরন মোহান্তি, তাপেশ্বরনাথ দাস ও অলিম্পিয়ান প্রণতি নায়ক। পুরুষদের আর্টিস্টিক জিনম্যাস্টিক্স (এমএজি) ক্যাটাগরিতে ভারতের যে পুরুষ দলটি অংশগ্রহণ করবে সেই দলেই আছেন তপন মোহান্তি ও তাপেশ্বরনাথ দাস। অন্যদিকে, মহিলাদের আর্টিস্টিক জিনম্যাস্টিক্স (এমএজি) ক্যাটাগরিতে ভারতের যে মহিলা দলটি অংশগ্রহণ করবে সেই দলে আছেন ওলিম্পিয়ান প্রণতি নায়ক।

এই যে অ্যাথলিটরা কমনওয়েল্থ গেমসে নিজের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পেলেন, এর থেকেই তাঁদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের পরিচয় পাওয়া যায়। তার পাশাপাশি এ কথাও বোঝা যায় যে ওড়িশা এএম/এনএস জিএইচপিসি-তে বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হয় এবং সামগ্রিক ভাবে সবাইকে তৈরি করা হয়। এই প্রতিষ্ঠান ভারতে তরুণ প্রতিভাকে বিকশিত করার কাজে এবং জিনম্যাস্টিক্সের মান আরও উন্নত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এএম/এনএস ইন্ডিয়ার এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডাইরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট শ্রী অশোক তেলাং বলেন, “কমনওয়েল্থ গেমস-এ আমাদের ওড়িশা এএম/এনএস জিএইচপিসি-র তিনজন অ্যাথলিট প্রতিযোগী হিসাবে যাচ্ছেন। এটা আমাদের কাছে একটা গৌরবময় মাইল ফলক। আমাদের সেন্টারে যে উত্কর্ষ, নিয়ম-শৃঙ্খলা ও দৃঢ় সঙ্কল্পের পাঠ দেওয়া হয় তারই উজ্জ্বল দৃষ্টান্ত হলেন তপন মোহান্তি, তাপেশ্বরনাথ দাস, ও অলিম্পিয়ান প্রণতি নায়ক। তাঁরা যে কমনওয়েল্থ গেমসে সুযোগ পেয়েছেন তার থেকেই বোঝা যায় যে ওড়িশায় আমরা বিশ্বমানের প্রশিক্ষণ ও সামগ্রিক বিকাশের এক বাস্তুতন্ত্র গড়ে তুলেছি। এএম/এনএস ইন্ডিয়ার পক্ষ থেকে আমি তাঁদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাঁদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে বিশ্বমঞ্চে তাঁরা যখন নিজেদের প্রতিভা প্রদর্শন করবেন তখন দারুণ ভাবে সফল হবেন।”

ওড়িশা এএম/এনএস জিএইচপিসি-র অ্যাথলিটরা গৌরব অর্জন করেছেন বহু মর্যাদা সম্পন্ন আন্তর্জাতিক ও জাতীয় মঞ্চে। যেমন- লিসবনে আয়োজিত ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল কাপ 2026, আর্টিস্টিক জিনম্যাস্টিক্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2025, তুর্কির আনতালিয়ায় আয়োজিত এফআইজি ওয়ার্ল্ড কাপ 2025, আর্টিস্টিক জিনম্যাস্টিক্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপস 2025-2026 ইত্যাদি। এর থেকে বোঝা যায় যে বিশ্বমঞ্চে এই সেন্টার ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করে যাচ্ছে এবং এই ধরনের মঞ্চের জন্য তারা সর্বদা প্রস্তুত থাকে।

By Business Bureau