সৃজিতের হাত ধরে আসছে দেশি শার্লক হোম, কিন্তু অভিনেতা কে?

বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বে মোড়ানো ব্রিটিশ গোয়েন্দা স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসকে যদি দেশীয়ভাবে গড়ে তোলা যায়? এর জন্য গত কয়েক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। তার হাত ধরেই বলিউডে আসতে চলেছে ‘দেশি শার্লক হোমস’। প্রযোজনা করেছে বিবিসি। শার্লকের এই ভারতীয় সংস্করণটি একটি সর্বভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাথে একটি যৌথ উদ্যোগ। এই ধারাবাহিকে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে প্রকাশ হলো অভিনেতাদের নাম।

সূত্রের খবর, কে কে মেননকে প্রধান চরিত্রে নেওয়ার কথা ভাবা হচ্ছে। শার্লকের বন্ধু ওয়াটসনের ভূমিকায় দেখা যাবে রণবীর শোরেকে। আরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন রসিকা দুগাল বলেও খবর। ‘দেশি শার্লক’কে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *