08
Jun
একের পর এক বিতর্কে জড়াচ্ছেন ভারতের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কয়েকদিন আগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে বাথরুমের দরজার হাতল তৈরি করে অনেক সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা। এবার তিনি পাকিস্তানি অভিনেত্রীর কটাক্ষের মুখে পড়লেন। সম্প্রতি নাসিরুদ্দিন পাকিস্তান সম্পর্কে বেয়াদব মন্তব্য করে এই কটূক্তির শিকার হন। নাসিরুদ্দিনকে ট্যুইটারে আক্রমণ করলেন প্রতিবেশী দেশের জনপ্রিয় অভিনেত্রী মানসা পাশা। নাসির এখন ব্যস্ত তাজ সিরিজের প্রচারে। আর এই ধারাবাহিকের প্রচারে একের পর এক বোকা মন্তব্য করে চলেছেন এই অভিনেতা। পাকিস্তানের ভাষা সম্পর্কে নাসির বলেন, "পাকিস্তানের মানুষ বেশির ভাগই বেলুচি, বারি, সিরাইকি, পুস্তুতে কথা বলে। কেউ আর সিন্ধিতে কথা বলে না।"নাসিরের এই মন্তব্যে আপত্তি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মানসা…
