29
Mar
একের পর এক মৃত্যু হয়ে চলেছে বিনোদন জগতে। এবার মাত্র ২৫ বছর বয়সী ভোজপুরী ছবির অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃতদেহ উদ্ধার হল। বারাণসীর কাছে সারনাথের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রীর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন। তবে খুনের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাচক্রে, মাত্র এক মাস আগেই নিজের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী, তদন্তে পুলিশ। ১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম নেওয়া আকাঙ্ক্ষা মৃত্যুর আগের রাতেও সমাজমাধ্যমে সক্রিয় ছিলেন। সিনেমা, টিভির পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর ঠিক এক মাস আগেই সহ-অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা কবুল করেন আকাঙ্ক্ষা। কিন্তু হঠাৎ যেন ছন্দপতন। তাই…
