12
Jan
আবার একবার করোনা তার থাবা ফেলছে বলিউডে, আক্রান্ত হচ্ছে একের পর এক। সকালেই জানা গিয়েছিল যে করোনা আক্রান্ত হয়েছেন তিনি। এখন জানা গেল যে কিংবদন্তি লতা মঙ্গেশকর আরও এক রোগে আক্রান্ত হয়েছেন। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের তরফ থেকে এমনটাই জানান হয়েছে। অনুরাগীদের জন্য খারাপ খবর হল, তাঁর নিউমোনিয়া হয়েছে। লতা সকাল থেকে আইসিইউতে ভর্তি ছিলেন। অনেকেই মনে করছিলেন যে বয়সের কারণে তাঁকে সেখানে রাখা হয়েছে। কিন্তু এখন জানা গেল, তাঁর শারীরিক অবস্থা কিছুটা চিন্তাজনক। নিউমোনিয়া হওয়ার কারণ চিকিৎসকরা আরও চিন্তিত হয়ে পড়েছেন। গত বছর ২৮ সেপ্টেম্বর ৯২ বছর পূর্ণ করেছেন সুর সাম্রাজ্ঞী। তিনি দীর্ঘদিন ধরেই গৃহবন্দি৷ বাইরে বিশেষ বেরন না৷…
