20
Dec
ফিরে এলো পাঁচ বছর আগের মামলা৷ এ বার ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ পানামা পেপার মামলায় অভিষেক ঘরনীকে দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷ প্রসঙ্গত, ঐশ্বর্য রাই বচ্চন ছাড়াও অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চনের বিরুদ্ধে পাঁচ বছর আগে ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট’ বা ফেমা আইনে তদন্ত শুরু হয়েছিল৷ ওই আইনেই এদিন ঐশ্বর্যকে তলব করা হয়৷ যদিও তিনি আজ ইডি’র দফতরে যাচ্ছেন না বলে চিঠি দিয়ে জানিয়েছেন ঐশ্বর্য৷ এটাই প্রথম নয়৷ এর আগেও দু’বার বিশ্ব সুন্দরীকে তলব করেছিল ইডি৷ তবে দু’বারই অ্যাডজার্নমেন্টের আবেদন করেছিলেন বচ্চন পরিবারের পুত্রবধূ৷ বিদেশে প্রচুর সম্পদ রাখার জন্যই ঐশ্বর্যকে তলব৷ পানামা পেপারে…
