02
Nov
অভিনব উদ্যোগ নিলেন বলিউডের বিগ বি৷ দিওয়ালির আগে ভক্তদের জন্য উপহার৷ নিজের ‘সম্পদ’ ভক্তদের হাতে তুলে দেবেন বিগ বি৷ এই বিশেষ উপহারের মধ্যে রয়েছে ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা, ইত্যাদি৷ এই সমস্ত কিছুই নিলাম করবেন অমিতাভ বচ্চন৷ তবে সরাসরি এই সকল জিনিস কেনা যাবে না৷ এগুলি পাওয়া যাবে নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি)-র শর্তে৷ আজ ১ নভেম্বরই রয়েছে এই নিলাম৷ অনেকেই জানতে চাইবেন এনএফটি কী? এনএফটি আসলে এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক ধরনের ডিজিটাল লেজারে জমা থাকে। ফটো, অডিয়ো, ভিডিয়ো অথবা অন্য যে কোনও ধরনের ডিজিটাল ফাইল হতে পারে৷ ব্লকচেন এই সকল জিনিসের মালিকানা প্রকাশ্যে নিয়ে আসে৷ এনএফটি…
