08
Nov
আমাদের দেশে বহু সংখ্যায় বধির সম্প্রদায়ের শিশু রয়েছে। তাদের জন্য দীর্ঘদিন ধরে নিরলস ভাবে লড়াই জারি রেখেছেন বলিউডের অন্যতম সুপারস্টার রণবীর সিংয়। বধির শিশুদের জন্য সাইন লাঙ্গুয়েজে বই সহ পড়াশোনার অন্যান্য সামগ্রীর জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরেই সাইন ল্যাঙ্গুয়েজকে ভারতের ২৩তম সরকারি ভাষা হিসেবে সংযুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন তিনি। শুধু সরকারের দৃষ্টি আকর্ষণই নয়, এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য ইতিমধ্যেই একটি পিটিশন সাইন করেছেন তিনি। তিনি এই সকল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সমস্যাগুলি তুলে ধরার প্রয়াস করে চলেছেন অনেকদিন ধরেই৷ রণবীর সিং বলেন, ‘এনসিইআরটির বইগুলি ভারতীয় সাইন লাঙ্গুয়েজে প্রকাশ করার মতো…
