একটি গানেই লাগবে ৫ কোটি টাকা, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তামান্নার

নন্দামুরি বালাকৃষ্ণ অভিনীত সিনেমা ‘এনবিকে১০৮’-এর একটি গানে পারফর্ম করার জন্য 5 কোটি টাকা চেয়েছিলেন তামান্না। তামান্না কি সত্যিই এত টাকা চেয়েছিল?
তবে তামান্না বলছেন, এ তথ্য ভিত্তিহীন।

এ নিয়ে টুইটারে একটি পোস্টও করেছেন তিনি। লিখেছেন- “অনিল রবিপুরু স্যারের সঙ্গে কাজ করতে সবসময় ভালোবাসি। তাঁর এবং নন্দমুরি বালকৃষ্ণ স্যার দুজনের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তাই তাদের নতুন সিনেমার একটি গানের দৃশ্যে অভিনয় এবং আমার সম্পর্কে এমন ভিত্তিহীন প্রতিবেদন পড়ে আমি হতাশ।”

গত কয়েক বছর ধরে, অভিনেতা বিজয় ভার্মার সাথে তার সম্পর্কের গুজবের কারণে তামান্না বারবার শিরোনামে এসেছেন। কিছুদিনের মধ্যেই তার পরবর্তী ছবি ‘ভোলা শঙ্কর’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। সুইজারল্যান্ডে শুটিংয়ে সেখানেই ব্যস্ত থাকবেন এই অভিনেত্রী।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *