গ্ল্যামারাস “হেমা মালিনি। দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের কথা কারোর অজানা নয়। বয়স যেন হেমার কাছে সংখ্যামাত্র! সুন্দরী হেমার গ্ল্যামারের ছটা আজও টেক্কা দেয় ‘জেন জি’-কে। রূপের মাধুর্যেই তিনি সবার কাছে পরিচিত বলিউডের ‘ড্রিম গার্ল’ হিসেবে। তাঁর সুন্দর রূপ অসাধারণ অভিনয় যুগে যুগে সমাদৃত। চলচ্চিত্র জগতে তাঁর ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আসেন তিনি। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে যদি কখনও তাঁর বায়োপিক তৈরী হয় তাহলে দীপিকা পাডুকোন কি যোগ্য অভিনেত্রী হবেন? হেমার কথায়, “দীপিকা খুবই সুন্দরী এবং প্রতিভাবান একজন অভিনেত্রী। পূর্ণ সম্মতি জানিয়ে হেমা বলেন, “ও যদি করতে চায় অবশ্যই করতে পারে। যে কেউ করতে পারে।“
দীপিকার সঙ্গে হেমার সম্পর্ক বহুদিনের। ২০১৫ সালে হেমা মালিনী নিজেই দীপিকাকে তাঁর জীবনী ‘হেমা মালিনী: বেয়ন্ড দ্য ড্রিম গার্ল’ বইপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়াও হেমা-দীপিকার একটা বিশেষ যোগসূত্র রয়েছে। আর সেটি হল দীপিকার মুভি ‘ওম শান্তি ওম’-এর শান্তিপ্রিয়া চরিত্রটি। অতীতে হেমা মালিনিও একই নামের চরিত্রে অভিনয় করেছিলেন। তাই ফারহা খানের ‘ওম শান্তি ওম ‘ ছবিতে দীপিকাকেও ‘ড্রিম গার্ল’ হিসেবে অভিহিত করা হয়। চলচ্চিত্রে তাঁকে যে সম্মান দেওয়া হয়েছে তা একটি স্মরণীয় ঘটনা তাঁর জীবনের। যারা তাঁর অনুষ্ঠান দেখতে এসেছিলেন তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।
