ডোমজুড় ও শিবপুরে দুটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করল অ্যাম্পিয়ার

হাওড়ায় রিটেইল ও পরিষেবা নেটওয়ার্ক প্রসারিত করল গ্রিভস ইলেকট্রিক মোবিলিটির ব্র্যান্ড ‘অ্যাম্পিয়ার’। ডোমজুড়ের বিকাশ বাইকস পয়েন্ট এবং শিবপুরের কৃষ্ণা মোটোওয়াইন্ডস প্রাইভেট লিমিটেড-এ দুটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করেছে তারা। এর ফলে এই অঞ্চলের গ্রাহকরা একই ছাদের নিচে সম্পূর্ণ বিক্রয় ও বিক্রয়োত্তর পরিষেবা সহজেই পেয়ে যাবেন।
নতুন এই কেন্দ্রগুলিতে অ্যাম্পিয়ারের ‘Bharat Ki Smart Ride’ পোর্টফোলিওর বিভিন্ন ইলেকট্রিক স্কুটার প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী ৫ কিলোওয়াট মোটরযুক্ত এবং একাধিক রেকর্ডধারী Ampere Nexus EX+, যা কঠিন ভূখণ্ডেও সমান দক্ষতার সঙ্গে কাজ করে। এছাড়া দৈনন্দিন ব্যবহার ও সাশ্রয়ী মূল্যের জন্য Magnus GMax, আরামদায়ক রাইডিংয়ের জন্য Magnus Neo এবং তরুণ রাইডারদের জন্য সম্প্রতি লঞ্চ হওয়া Reo Vyb অন্তর্ভুক্ত রয়েছে।
Nexus EX+ ও Magnus GMax মডেলগুলি ৩০টিরও বেশি স্মার্ট ফিচারের ‘ইন্টেলিপ্যাক’ এবং নেক্সট-জেন এলএফপি ব্যাটারি প্রযুক্তি সহ উপলব্ধ। এর সঙ্গে মিলছে ৫ বছর বা ৭৫,০০০ কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাটারি ওয়ারেন্টি। সম্প্রতি Magnus GMax অরুণাচল থেকে কচ্ছ পর্যন্ত প্রায় ৪,০০০ কিলোমিটার দীর্ঘ এন্ডুরেন্স রাইড এবং নেক্সাস প্ল্যাটফর্ম কোল্লি পাহাড়ের ৭০টি হেয়ারপিন বেন্ডসহ ১৩,২০০ ফুট উঁচুতে শিপকি লা পাস সফলভাবে জয় করেছে। আধুনিক এই এক্সপেরিয়েন্স সেন্টারগুলি গ্রাহকদের জন্য ইলেকট্রিক মোবিলিটিকে আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করে তুলবে।

By Business Bureau