টাটা নিউ-তে মিলবে অ্যাক্সিস ম্যাক্স লাইফের জীবনবিমা পলিসি

ভারতের মাল্টিচ্যানেল লয়্যালটি ও আর্থিক পরিষেবা প্রদানকারী অ্যাপ টাটা নিউ-এর মাধ্যমে জীবনবিমা পরিষেবার সুযোগ আরও বাড়াতে টাটা ডিজিটালের সহযোগী সংস্থা টাটা ফিনটেকের সঙ্গে অংশীদারিত্ব করল অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

এই অংশীদারিত্বের আওতায় টাটা নিউ-এর গ্রাহকরা অ্যাক্সিস ম্যাক্স লাইফের নির্বাচিত জীবনবিমা পলিসি সম্পর্কে জানতে এবং সেগুলি কেনার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে সুরক্ষা পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প। বিভিন্ন আর্থিক ও জীবনযাপন সংক্রান্ত পরিষেবার জন্য ব্যবহৃত একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে আর্থিক পরিকল্পনার সুযোগ যুক্ত করে বিমা পরিষেবা গ্রহণ আরও সহজ করাই এই উদ্যোগের লক্ষ্য।

অ্যাক্সিস ম্যাক্স লাইফের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার সুমিত মদন জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে ভারতীয়দের কাছে জীবনবিমা আরও সহজলভ্য ও বোধগম্য করে তোলার যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। তাঁর মতে, এই উদ্যোগ ব্যক্তি ও পরিবারগুলিকে সচেতন আর্থিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে এবং দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা আরও মজবুত করতে সাহায্য করবে।

টাটা ডিজিটাল গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর সাজিত শিবানন্দন জানান, এই সহযোগিতার ফলে টাটা নিউ প্ল্যাটফর্মে সুরক্ষা ও সঞ্চয় সংক্রান্ত পরিষেবার পরিধি আরও বাড়বে। তাঁর কথায়, এই প্ল্যাটফর্মে আর্থিক পরিষেবা, পেমেন্ট, টাটা নিউকার্ড এবং বিভিন্ন পুরস্কার ও সুবিধা এক ছাতার তলায় পাওয়া যায়।

ডিজিটাল উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর পরিষেবা ব্যবস্থার মাধ্যমে বিমা পরিষেবাকে আরও সহজলভ্য করে তোলা ও ভারতীয় গ্রাহকদের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনায় উৎসাহিত করার ক্ষেত্রে দুই সংস্থার এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

By Business Bureau