ঝটিকা সফরে কলকাতায় নোরা ফতেহী

বৃষ্টিভেজা শনিবারের বিকেলে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে অনুরাগীদের ভিড়। উপলক্ষ্য, বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহীর কলকাতা সফর। শহরের একটি বিপণির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এ দিন কলকাতায় এসেছিলেন ‘দিলবর’ খ্যাত অভিনেত্রী।

নীল জিন্স ও কালো ক্রপ টপে নজর কাড়েন নোরা। তাঁকে এক ঝলক দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমান অনুরাগীরা। প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে।

কলকাতার প্রতি ভালোবাসার কথাও জানাতে ভোলেননি নোরা। অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। এখানকার আমেজই আলাদা। কলকাতায় আসতে সব সময় ভালো লাগে। সকলের জন্য অনেক ভালোবাসা।” প্রিয় তারকাকে সামনে পেয়ে উচ্ছ্বাসে মাতেন কলকাতার অনুরাগীরা।

By Durgasree Mitra