28
Oct
ভারতের এক নম্বর ইভি-র আরও আকর্ষণীয় ও প্রিমিয়াম রূপ হিসেবে আজ এমজি উইন্ডসর ‘INDULGE’ এডিশন লঞ্চ করল জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া। ৩৮ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি প্যাকযুক্ত এই গাড়িটি ১০০ কিলোওয়াট (১৩৬ পিএস) শক্তি ও ২০০ এনএম টর্ক প্রদান করে এবং এর সার্টিফাইড রেঞ্জ ৩৩২ কিমি।গাড়ির বাহ্যিক নকশায় প্রিমিয়াম ভাব ফুটিয়ে তুলতে শ্যাডো গোল্ড বডি কালারের সঙ্গে কালো ছাদ (ব্ল্যাক রুফ), ব্ল্যাক ওআরভিএম, আর-১৮ ব্ল্যাক অ্যালয় হুইল এবং সি-পিলারে এক্সক্লুসিভ ‘INDULGE’ ব্যাজ দেওয়া হয়েছে। অভ্যন্তরে কেবিনে রয়েছে আরবান ট্যান ও ব্ল্যাক আপহোলস্ট্রি থিম এবং ফ্রন্ট হেডরেস্টে বিশেষ ‘INDULGE’ এমব্রয়ডারি। এছাড়া পেছনের যাত্রীদের বিনোদনের জন্য স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে ‘প্রিভ স্ক্রিন’।সংস্থার চিফ কমার্শিয়াল অফিসার…
