21
Aug
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেডের (এনএসইআইএল) সিএসআর কর্মসূচির বাস্তবায়ন শাখা এনএসই ফাউন্ডেশন জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে একটি সিটি স্ক্যান উইং স্থাপন করল। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই (১৫ কোর কমান্ডার) এবং এনএসইআইএল-এর এমডি ও সিইও আশিসকুমার চৌহানের উপস্থিতিতে সিটি স্ক্যান উইং উদ্বোধন করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। শ্রীনগরের ৯২ বেস হাসপাতালটি একটি ৫৯৮ শয্যাবিশিষ্ট মাল্টিস্পেশালিটি হাসপাতাল। এখানে যে সরঞ্জাম প্রদান করা হয়েছে তা হল নতুন মডেলের জিই (রেভোলিউশন ম্যাক্সিমা), যা একটি পাওয়ারফুল, হাই-পারফর্মিং ও নির্ভরযোগ্য সিটি স্ক্যানার। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, সিটি স্ক্যানের সরঞ্জামসহ নতুন উইংটি সকলের স্বাস্থ্য ও কল্যাণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সংযোজন।…
