19
Aug
টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) লঞ্চ করল তাদের নতুন কমপ্যাক্ট এমপিভি – অল-নিউ টয়োটা রুমিয়ন। এ হল এক স্টাইলিশ ও প্রিমিয়াম ফ্যামিলি কার। ভারতের এমপিভি সেগমেন্টে ইতিমধ্যেই সামনের সারিতে থাকা এই সেভেন-সিটার গাড়িটি বাজারে টয়োটার অবস্থান আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। বি-এমপিভি সেগমেন্টে প্রবেশ করে অল-নিউ টয়োটা রুমিয়ন পারিবারিক ক্ষেত্রে এক আরামদায়ক, সহজ, বিশ্বাসযোগ্য গাড়ি হিসেবে উপস্থিত হয়েছে। এই গাড়িতে রয়েছে নিও-ড্রাইভ টেকনোলজি ও ই-সিএনজি টেকনোলজি সমৃদ্ধ পাওয়ারফুল কে-সিরিজ ১.৫লিটার পেট্রল ইঞ্জিন। অল-নিউ টয়োটা রুমিয়ন পাওয়া যাবে ৬টি ভেরিয়েন্টে – এস এমটি/এটি, জি এমটি, ভি এমটি/এটি, এস এমটিসিএনজি। এই কমপ্যাক্ট এমপিভি পাওয়া যাবে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ও ৬-স্পিড অটোমেটিক…
