Business

লভলীনাকে জিমন্যাসিয়াম গড়ে দিল ওএনজিসি

লভলীনাকে জিমন্যাসিয়াম গড়ে দিল ওএনজিসি

টোকিও অলিম্পিকে দুর্দান্ত সাফল্যের জন্য ভারতের বক্সিং স্টার লভলীনা বরগোহাঁইকে সংবর্ধনা জানালো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। অলিম্পিকের ব্রোঞ্জ মেডালিস্ট লভলীনার ইচ্ছাপূরণের জন্য ওএনজিসি তাকে একটি ‘পার্সোনাল জিমন্যাসিয়াম’ তৈরি করে দেবে তার জয়ের স্বীকৃতি হিসেবে। লভলীনা ভারতের তৃতীয় বক্সার যিনি অলিম্পিকসে মেডেল জিতেছেন। তার নাম ইতিহাসে স্থান পাবে ভারতের সর্বকালের অন্যতম অলিম্পিয়ান ও বক্সার হিসেবে। ওএনজিসি’র এক্সিকিউটিভ ডিরেক্টর (আসাম অ্যান্ড আসাম আরাকান বেসিন, জোরহাট) সুষমা রাওয়াত জানান, তারা লভলীনার সাফল্যে গর্বিত। তার জয় সকলকে লক্ষ্য অর্জনের প্রেরণা জোগাবে। স্বীকৃতির স্মারক হিসেবে তার ইচ্ছানুসারে তাকে একটি ব্যক্তিগত জিমন্যাসিয়াম তৈরি করে দেবে ওএনজিসি, যাতে তিনি বাড়িতে থেকেই ভালভাবে অনুশীলন করতে…
Read More
‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’

‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’

‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’ - ভারতের দ্রুত-বৃদ্ধিশীল ফান্ড হাউসগুলির অন্যতম অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের তরফে হাজির করা হল তাদের এই নতুন ফান্ড। এনএফও লঞ্চ্‌ প্রসঙ্গে অ্যাক্সিস এএমসি-র এমডি ও সিইও চন্দ্রেশ নিগম বলেন, তাদের বিশ্বাস ‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’ বিনিয়োগকারীদের কাছে গ্রহণীয় হবে এক ‘স্টেডি’ ও ‘কন্টিনিউড লং-টার্ম গ্রোথ’ অর্জনের উত্তম উপায় হিসেবে। ৩০ অগাস্ট (সোমবার) থেকে শুরু এই নিউ ফান্ড অফার (এনএফও) একদিকে ‘লং-টার্ম ওয়েলথ ক্রিয়েশন সলিউশন’ প্রদান করবে এবং অন্যদিকে, ফেরতলাভের দিকে লক্ষ্য রেখে নিফটি ইন্ডিয়া কনজাম্পশন ইনডেক্স স্টকে বিনিয়োগ করবে।
Read More
এফবিএম: আইএমআই-কলকাতার সার্টিফিকেট প্রোগ্রাম

এফবিএম: আইএমআই-কলকাতার সার্টিফিকেট প্রোগ্রাম

আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-কলকাতা ‘পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট’ (পিজিসিএফবিএম) প্রোগ্রাম চালু করল। এর উদ্দেশ্য হল নবপ্রজন্মের শিল্পোদ্যোগীদের তাদের নিজেদের ফ্যামিলি বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা।   ছয়টি মডিউলের ১১ মাসের কোর্স পিজিসিএফবিএম প্রোগ্রাম আরম্ভ হবে নভেম্বর থেকে। প্রতিটি মডিউলের সময়সীমা এক সপ্তাহ, যার মধ্যে ৬ সপ্তাহের বিরতি থাকবে। বিরতিকালীন সময়ে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান নিজেদের বিজনেসে প্রয়োগকরার সুযোগ পাবেন। প্রোগ্রামে অংশগ্রহণকারীদের পরিচালনা করবেন আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সিনিয়র বিজনেস লিডারগণ। আইএমআই-কলকাতা এই সার্টিফিকেট প্রোগ্রামের মাধ্যমে ফ্যামিলি বিজনেসের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ও পেশাদারিত্ত্বের সঙ্গে তার উন্নতি করতে বর্তমান প্রজন্মকে প্রশিক্ষণ দিতে উদ্যোগী হয়েছে।
Read More
অ্যামাজন সুপার ভ্যালু ডেজ ৭ সেপ্টেম্বর পর্যন্ত

অ্যামাজন সুপার ভ্যালু ডেজ ৭ সেপ্টেম্বর পর্যন্ত

৪৫ শতাংশ অবধি ছাড়ের সুবিধা দিয়ে অ্যামাজন-ডট-ইনে চলছে ‘সুপার ভ্যালু ডেজ’। সুপার ভ্যালু ডেজ চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। গ্রোসারি, গৃহস্থালীর নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, প্যাকেজড ফুড, পার্সোনাল, বেবি ও পেট কেয়ার এবং অন্যান্য পণ্যের সম্ভারে দেওয়া হচ্ছে ৪৫ শতাংশ অবধি ছাড়। এই সময়কালে অংশগ্রহণকারী বিক্রেতারা দাম ও অফারের নানা সুবিধা-সহ সহজ ও দ্রুত ডেলিভারির ব্যবস্থা করবেন। সুপার ভ্যালু ডেজ চলাকালীন গ্রাহকরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত এসবিআই ক্রেডিট কার্ডে কমপক্ষে ২৫০০ টাকার কেনাকাটায় অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। আই সি আই সি আই ডেবিট ও ক্রেডিট কার্ডেও এই সুবিধা মিলবে। গ্রোসারির অর্ডারে ফ্ল্যাট ১৫০ টাকা ব্যাক পাবেন নতুন গ্রাহকরা।
Read More
ভারতে আসুস-এর অনলাইন স্টোর

ভারতে আসুস-এর অনলাইন স্টোর

ভারতে অফিসিয়াল অনলাইন স্টোর খুললো তাইওয়ানিজ টেক জায়ান্ট আসুস। একইসঙ্গে আরম্ভ হল আসুস ব্র্যান্ডের ল্যাপটপ ও স্মার্টফোনের জন্য #শপউইথআসুস ক্যাম্পেন। নতুন অনলাইন স্টোর থেকে গ্রাহকরা নিজেদের বাড়িতে বসেই তাদের পছন্দসই আসুস প্রোডাক্টসমূহ কেনার সুবিধা পাবেন। আসুস ই-স্টোরে থাকবে আরওজি (রিপাবলিক অফ গেমার্স) ও কনজিউমার পিসি ক্যাটাগরির যাবতীয় প্রোডাক্ট। আসুস ব্র্যান্ডের গেমিং ও কনজিউমার ল্যাপটপ এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আরওজি ফোন ৫’ ও ‘আরওজি ফোন ৩’ কেনা যাবে এই স্টোর থেকে। পেমেন্টের জন্য থাকবে ই-পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড, ডিজিটাল ওয়ালেট ইত্যাদি সুরক্ষিত ব্যবস্থা। জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট ব্যবস্থার মাধ্যমে ক্রয়ের ক্ষেত্রে বিজনেস কাস্টমারগণ ১৮% অবধি সাশ্রয় করতে পারবেন আসুস ই-স্টোরে। এছাড়া,…
Read More
ভারতীয়রা বৈশ্বিক সহযোগিতায় বিশ্বাসী

ভারতীয়রা বৈশ্বিক সহযোগিতায় বিশ্বাসী

বর্তমান বছরের এক্সপো ২০২০ গ্লোবাল সার্ভে জানাচ্ছে, ৮৮ শতাংশ ভারতীয়র ধারণা, অতিমারির মতো বিশ্বব্যাপী সমস্যা প্রতিরোধ করতে হলে বিভিন্ন দেশের উচিত একসঙ্গে কাজ করা। সমীক্ষায় ভারতের ৫৬ শতাংশ অংশগ্রহণকারী মত প্রকাশ করে জানিয়েছেন, আরও ভাল ভবিষ্যতের জন্য বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমঝোতা প্রয়োজন। ৫৭ শতাংশ জানান, তারা মনে করেন প্রযুক্তিগত উদ্ভাবন ঐক্যের দিশা নির্দেশ করবে। এক্সপো ২০২০-তে নতুন প্রযুক্তির প্রতি আস্থার বিষয়টি ভারতের প্যাভিলিয়ন থিমের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ২০২১-এর এই সার্ভেতে ২৪টি দেশের ২২,০০০ জন মানুষ অংশ নিয়েছিলেন, যাদের মতামত প্রভাবিত হয়েছে কোভিড-১৯ দ্বারা। ইউগভ-এর (YouGov) সঙ্গে একযোগে পরিচালিত সার্ভেটি অতিমারির আগে হওয়া ২০১৯ সালের একইরকম অন্য একটি সমীক্ষা অনুসারে করা হয়েছিল।…
Read More
বাজারে স্থান মজবুত করছে বেদিক্স

বাজারে স্থান মজবুত করছে বেদিক্স

‘বেদিক্স’ (বিশ্বের প্রথম কাস্টমাইজড মডার্ন আয়ুর্বেদিক লাইফস্টাইল অ্যান্ড ওয়েলনেস ব্র্যান্ড) ভারতীয় আঞ্চলিক বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়ে চলেছে। সেইসঙ্গে ‘টুইন-মার্কেটিং স্ট্রাটেজি’ গ্রহণ করে বেদিক্স দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজারের দিকেই দৃষ্টি রেখেছে।  এআই ও আয়ুর্বেদের শক্তি নিয়ে চলেছে হায়দ্রাবাদ-ভিত্তিক কাস্টমাইজড আয়ুর্বেদ বিউটি স্টার্ট-আপ বেদিক্স। তাদের উদ্দেশ্য, স্কিন ও হেয়ারের সমস্যায় সর্বাধিক সুবিধা প্রদান করা। এই টেক বিউটি ব্র্যান্ড হল হায়দ্রাবাদের বৃহত্তম কনজিউমার টেক স্টার্ট-আপগুলির অন্যতম এবং লঞ্চের ৩ বছরের মধ্যে ক্যাটাগরি লিডারে পরিণত হয়েছে। বেদিক্স ভারতের বিউটি মার্কেটে তার নিজস্ব স্থান তৈরি করে নিয়েছে। ২০২০ সালে তারা স্কিনকেয়ার রেঞ্জ লঞ্চ করার পর থেকে ১ মিলিয়নেরও বেশি অর্ডার…
Read More
গুজরাটে ‘অজয় প্রহরী’ মেমোরিয়াল

গুজরাটে ‘অজয় প্রহরী’ মেমোরিয়াল

গুজরাট পর্যটন বিভাগ সীমা দর্শন প্রকল্পের অধীনে নাদাবেটে আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে সীমান্ত পর্যটনের সূচনা করেছে। এরফলে দেশের মানুষ সীমান্ত দেখতে ও সীমান্ত পর্যটনের অভিজ্ঞতা অর্জনে সমর্থ হচ্ছেন। সীমান্তে এসে পর্যটকরা জানতে পারছেন বিএসএফ জওয়ানরা কীভাবে দেশরক্ষার কাজে নিয়োজিত থাকেন এবং কীভাবে জীবনযাপন করেন তারা। গুজরাট পর্যটন বিভাগের তরফে নাদাবেটে নানারকম আকর্ষণীয় ব্যবস্থা গৃহীত হয়েছে। দেশের জন্য যারা জীবন দিয়েছেন সেই বীর সৈনিকদের স্মৃতিরক্ষার্থে তৈরি হয়েছে ‘অজয় প্রহরী’ মেমোরিয়াল। সীমা দর্শনের অন্যতম প্রধান আকর্ষণ ৩০ ফুট উচ্চতার টি-জংশন। এছাড়া রয়েছে সামরিক অস্ত্রসম্ভারের প্রদর্শনী। সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা কীভাবে দেশরক্ষার জন্য প্রস্তুত থাকেন, তা এখানে এলে জানতে পারবেন পর্যটকরা।…
Read More
মালদায় ফিনেস্তার নতুন শোরুম

মালদায় ফিনেস্তার নতুন শোরুম

ভারতের বৃহত্তম উইন্ডোজ ও ডোরস ব্র্যান্ড ফিনেস্তা তাদের রিটেল ব্যবসার প্রসার ঘটিয়ে মালদায় একটি নতুন শোরুম চালু করল। এই এক্সক্লুসিভ শোরুমটি খোলা হয়েছে মালদার রবীন্দ্র অ্যাভিনিউয়ের গায়ত্রী ম্যানশনের ফার্স্ট ফ্লোরে জেপিএস ফ্রেমিংয়ে। এখানে বেস্ট-ইন-ক্লাস অ্যালুমিনিয়াম উইন্ডো, ইউপিভিসি উইন্ডো ও ডোর এবং ইন্টারনাল ও ডিজাইনার ডোর পাওয়া যাবে। নতুন শোরুমটি খোলার মধ্য দিয়ে ফিনেস্তা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করল। অ্যালুমিনিয়াম উইন্ডো ও ডোর, ইউপিভিসি উইন্ডো ও ডোরের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফিনেস্তা দেশে তাদের মার্কেট শেয়ার আরও বাড়াতে ও লিডারশিপ পোজিশন ধরে রাখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। মালদার শোরুমটি উদ্বোধনের মধ্য দিয়ে দেশে ৩৫০টিরও বেশি স্থানে ফিনেস্তার উপস্থিতি…
Read More
রেইনমেকারের ক্রিপ্টোকারেন্সি গেমিং প্লাটফর্ম

রেইনমেকারের ক্রিপ্টোকারেন্সি গেমিং প্লাটফর্ম

ক্রিপ্টোকারেন্সির অভিজ্ঞতায় পরিবর্তন ঘটাতে বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি ফ্যান্টাসি গেমিং প্লাটফর্ম ‘রেইনমেকার’ লঞ্চ্‌ করা হল। এর ফলে ভারতের ক্রিপ্টো উৎসাহীরা সম্পূর্ণ নতুন রূপের ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ক্রিপ্টো পোর্টফোলিয়ো ম্যানেজমেন্টের অ্যানালিটিক্যাল স্কিল শিক্ষার জন্য প্লেয়ারদের আমন্ত্রণের মধ্য দিয়ে রেইনমেকার এক ‘নিয়ার-রিয়াল এক্সপিরিয়েন্স’ প্রদান করবে ট্রেডের গেমিফাইংয়ের মাধ্যমে। এই প্লাটফর্ম থেকে স্টক ট্রেডিংয়ের অভিজ্ঞতাও প্রদান করা হবে। বর্তমানে রেইনমেকার পাওয়া যাবে আইটিউন্স ও গুগল প্লে স্টোর থেকে। এক প্রকৃত গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত হয়ে রেইনমেকারের এক্সচেঞ্জ বিশ্বের বিভিন্ন স্থানের লাইভ ইভেন্টসের ডেটা ও রেফারেন্স ব্যবহার করবে। প্লেয়াররা নিরাপদে লাইফ-লাইক ট্রেড করতে পারবেন ফ্যান্টাসি গেমিংয়ের মাধ্যমে। উল্লেখ্য, রেইনমেকার হল ‘রিয়াল মানি…
Read More