Business

‘ভি মুভিজ অ্যান্ড টিভি অ্যাপ’ এবার ‘ভি অ্যাপ’-এ

‘ভি মুভিজ অ্যান্ড টিভি অ্যাপ’ এবার ‘ভি অ্যাপ’-এ

গ্রাহকদের তাদের পছন্দসই কনটেন্ট অবাধে দেখার সুবিধা দিতে ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ‘ভি’ তাদের ‘ভি মুভিজ অ্যান্ড টিভি অ্যাপ’টিকে এবার ‘ভি অ্যাপ’-এর অন্তর্ভুক্ত করল। ভি অ্যাপ এখন দ্বৈত ভূমিকায় নেমে একটি ওটিটি অ্যাপ হিসেবে বিবিধ কনটেন্ট দেখার সুযোগ করে দেবে। সেইসঙ্গে নানারকম প্রোডাক্ট ও সার্ভিসের সুবিধাও বজায় থাকবে। সংযুক্ত সুবিধাসম্পন্ন এই অভিজ্ঞতা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু রয়েছে। পরবর্তীতে আইওএস ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। ভি গ্রাহকরা ভি অ্যাপ থেকে যেসব কনটেন্ট উপভোগ করার সুবিধা পাবেন সেগুলির মধ্যে থাকছে: (ক) ৪৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, (খ) বিভিন্ন চ্যানেলে লাইভ নিউজ ও (গ) বিভিন্ন ওটিটি অ্যাপের প্রিমিয়াম কনটেন্ট।
Read More
ফেন্ডা অডিয়োর মাল্টিফাংশনাল সাউন্ডবার

ফেন্ডা অডিয়োর মাল্টিফাংশনাল সাউন্ডবার

ভারতের অগ্রণী অডিয়ো সলিউশনস ব্র্যান্ড ফেন্ডা অডিয়ো (এফ-অ্যান্ড-ডি) একটি পাওয়ারফুল ও মাল্টিফাংশনাল সাউন্ডবার ‘এফঅ্যান্ডডি এইচটি-৩৩০ সাউন্ডবার’ (সাবউফার-সহ) লঞ্চ্‌ করল। মাল্টিপল কানেক্টিভিটি অপশনের এই সাউন্ডবারকে ব্লুটুথ ৫.০-এর মাধ্যমে যেকোনও টিভি, ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়। এই সাউন্ডবারে রয়েছে ৮০ওয়াট পাওয়ার আউটপুট ও সাবউফারের ৬.৫ বাস ড্রাইভার। ডিসপ্লে প্যানেলে রয়েছে ‘গুড ভিউয়িং অ্যাঙ্গেল’-সহ ব্রাইট এলইডি ডিসপ্লে। ১২-মাসের ওয়ারেন্টি-সহ এফঅ্যান্ডডি এইচটি-৩৩০ সাউন্ডবারের দাম ৭৯৯৯ টাকা। এটি কেনা যাবে কোম্পানির ওয়েবসাইট ও অগ্রণী ই-কমার্স প্লাটফর্মগুলি থেকে। এফঅ্যান্ডডি এইচটি-৩৩০ সাউন্ডবার বাড়ি বা অন্যত্র উচ্চমানের মিউজিকের জন্য খুবই উপযোগী।
Read More
সেভেন্থ-জেনারেশন ২০২৩ নিসান জেড

সেভেন্থ-জেনারেশন ২০২৩ নিসান জেড

সেভেন্থ-জেনারেশন ২০২৩ নিসান জেড ভারতের নিসান ডিলারদের মাধ্যমে বিক্রয় আরম্ভ হবে ২০২২ সালের বসন্তে। সম্পূর্ণ নতুন ‘২০২৩ নিসান জেড’ নতুন যুগের উপযোগী স্পোর্টস কার। স্ট্যান্ডার্ড ও স্পোর্টসের অটোমেটিক ট্রান্সমিশন মডেলগুলিতে টু-ড্রাইভ মোড উপলব্ধ। সকল জেড পারফর্ম্যান্স গ্রেড মডেলে (অটোমেটিক ও ম্যানুয়াল) মেকানিকাল ক্লাচ-টিপ লিমিটেড-স্লিপ ডিফারেন্সিয়াল ব্যবহৃত হয়েছে। পাওয়ার আউটপুটের ক্ষেত্রে নতুন ২০২৩ জেড-এর ৩.০লিটার ভি৬ টুইন টার্বো ইঞ্জিন উল্লেখযোগ্য। স্ট্যান্ডার্ড ৬-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনে হিউম্যান-মেশিন সম্পর্ক গুরুত্ত্ব পেয়েছে নতুন জেড-এ। আরও উন্নত ৯-স্পীড অটোমেটিক ট্রান্সমিশনও পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডার্ড ইকুইপমেন্টস হিসেবে পুশ বাটন স্টার্ট-সহ নিসান ইন্টেলিজেন্ট কী, ইন্টেলিজেন্ট ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল, অটো-ডিমিং রিয়ারভিউ মিরর, রিয়ারভিউ মনিটর, দুটি ১২-ভোল্ট পাওয়ার পয়েন্ট,…
Read More
স্ক্রিন-টাইম বাড়ায় চোখের সমস্যাও বেড়েছে

স্ক্রিন-টাইম বাড়ায় চোখের সমস্যাও বেড়েছে

ডাঃ আগরওয়ালস আই হসপিটালের পক্ষ থেকে অভিমত প্রকাশ করে বলা হয়েছে, স্ক্রিন-টাইম বাড়তে থাকায় স্কুলের বাচ্চাদের মধ্যে মাইয়োপিয়া ও ‘স্কুইন্ট আই’ সমস্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে ২০২০ থেকে। ডাঃ আগরওয়ালস আই হসপিটালের (ওয়েস্ট বেঙ্গল) কনসাল্টেন্ট অপথালমোলজিস্ট ডাঃ সমর সেনগুপ্ত জানান, অতিমারির বছরে ৫ থেকে ১৫ বছরের ছোটোদের মধ্যে বার্ষিক মাইয়োপিয়া বৃদ্ধির হার ১০০ শতাংশ এবং ‘স্কুইন্ট আই’ সমস্যা পাঁচ গুণ বেড়েছে। ২০২০ সালে লকডাউন জারি হওয়ার পর থেকে ছোটোদের মধ্যে মাইয়োপিয়ার বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে। ‘চিলড্রেন্স আই হেলথ অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস মান্থ’ উপলক্ষে ডাঃ আগরওয়ালস আই হসপিটালের পক্ষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাঃ সেনগুপ্ত জানান, সাম্প্রতিক অতিমারিকালে শিশুদের মধ্যে অস্বাভাবিক সংখ্যায়…
Read More
ত্রিপুরার ধর্মনগরে নতুন সাব-স্টেশন

ত্রিপুরার ধর্মনগরে নতুন সাব-স্টেশন

উত্তর ত্রিপুরার ধর্মনগর ও কুমারঘাট জেলায় আজাদীকামহোৎসব-এর অঙ্গ হিসেবে পাওয়ার সাব-স্টেশন উদ্বোধন করলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা। ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন, উত্তর ত্রিপুরার জেলা সভাধিপতি ভবতোষ দাস এবং ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে ও ডিরেক্টর (টেকনিক্যাল) দেবাশিস সরকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রোজেক্টগুলি রূপায়নের ফলে রাজস্ব বৃদ্ধি পাবে। সেইসঙ্গে, লোডশেডিং ও এটি-অ্যান্ড-সি লোকসানের বহর হ্রাস পাবে, ফলে ত্রিপুরার নাগরিকদের উপকার হবে। প্রসঙ্গত, পাওয়ার মিনিস্ট্রির মাধ্যমে ভারত সরকার মোট প্রোজেক্ট কস্টের ৮৫ শতাংশ বহন করছে। ধর্মনগর সাব-স্টেশনের মোট প্রোজেক্ট কস্ট হল ৭.১৮ কোটি টাকা এবং বেনেফিসিয়ারির সংখ্যা ১১২৮৭। অন্যদিকে, কুমারঘাট সাব-স্টেশনের মোট…
Read More
লাইফলাইক সিনেম্যাটিক অভিজ্ঞতা দেবে সোনি ব্রাভিয়া

লাইফলাইক সিনেম্যাটিক অভিজ্ঞতা দেবে সোনি ব্রাভিয়া

সোনি ইন্ডিয়া দুটি লার্জ-স্ক্রিন টেলিভিশন নিয়ে এসেছে। নতুন ব্রাভিয়া এক্সআর৭৭এ৮০জে ওএলইডি-তে রয়েছে কগনিটিভ প্রসেসর এক্সআর এবং ৮৫এক্স৮৫জে টেলিভিশনে রয়েছে এক্স১ ৪কে এইচডি পিকচার প্রসেসর। দুটি টেলিভিশনেই আছে বেস্ট-ইন-ক্লাস পিকচার কোয়ালিটি, রঙের ভাইব্র্যান্ট শেডস ও গুগল টিভি-সহ আনলিমিটেড এন্টারটেনমেন্ট অপশনস। ১৯৫সেমির (৭৭) লার্জ-স্ক্রিন সাইজের ব্রাভিয়া এক্সআর৭৭এ৮০জে ওএলইডি টেলিভিশনে থাকা কগনিটিভ প্রসেসর এক্সআর-এর কারণে এই টিভিতে সাধারন এআই অপেক্ষা ভাল অভিজ্ঞতা পাবেন দর্শকরা। সোনি এক্স৮৫জে সিরিজের ২১৫সেমির (৮৫) ৮৫এক্স৮৫জে টিভিতে রয়েছে এক্স১ ৪কে এইচডিআর পিকচার প্রসেসর। দুটি টেলিভিশনেই রয়েছে সুপ্রিম গেমিং ক্যাপাবিলিটি, যেমন এইচডিএমআই ২.১, ৪কে১২০, এএলএলএম ও ভিআরআর। দুটি লার্জ-স্ক্রিন টেলিভিশনই বুক করা যাবে সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি…
Read More
বেদান্ত ফাউন্ডেশনের স্কিল ট্রেনিং সেন্টার

বেদান্ত ফাউন্ডেশনের স্কিল ট্রেনিং সেন্টার

দেশে ১৫ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১০০টি নতুন জীবিকা সংক্রান্ত দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা করল বেদান্ত গ্রুপের জনহিতকারী শাখা বেদান্ত ফাউন্ডেশন। রোজগার কেন্দ্র হিসেবে পরিচিত নতুন কেন্দ্রগুলি বর্তমানে চালু থাকা ১৭০টি কেন্দ্রের অতিরিক্ত। এমাসেই এধরণের আরও ৩৭টি কেন্দ্র খোলা হবে। যেসব কোম্পানি রোজগার কেন্দ্রগুলি থেকে প্রার্থীদের নিয়োগ করেছে সেগুলির মধ্যে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক, পেটিএম, রিলায়েন্স, গোদরেজ, ফ্লিপকার্ট, অ্যামাজন, জেনপ্যাক্ট ও এলআইসি। বেদান্ত ফাউন্ডেশনের উদ্দেশ্য - আর্থিক দুর্বল শ্রেণী থেকে আসা ছাত্রছাত্রী ও কর্মহীন তরুণ বয়স্কদের দক্ষতা বৃদ্ধি ও তাদের কাজের সুযোগ করে দেওয়া। দক্ষতা সৃষ্টির লক্ষ্যে প্রকল্প রূপায়ণের জন্য বেদান্ত ফাউন্ডেশন চারটি…
Read More
স্পটন লজিস্টিক্স এখন ডেলহিভারির

স্পটন লজিস্টিক্স এখন ডেলহিভারির

ভারতের অগ্রণী এন্ড-টু-এন্ড লজিস্টিক্স ও সাপ্লাই চেইন সার্ভিসেস কোম্পানি ডেলহিভারি (Delhivery) ব্যাঙ্গালোর-ভিত্তিক স্পটন লজিস্টিক্স (Spoton Logistics) অধিগ্রহণ করল। এই অধিগ্রহণের ফলে ডেলহিভারির বর্তমান বি-টু-বি (B2B) ক্যাপাবিলিটি আরও মজবুত হল। ২০১৮ সালে সামারা ক্যাপিটাল ও এক্সপোটেনশিয়া একযোগে আইইপি’র কাছ থেকে স্পটন অধিগ্রহণ করেছিল। এই লেনদেনের ফলে তারা এখন এথেকে বেরিয়ে এলো নগদ অর্থের বিনিময়ে। হস্তান্তরের ক্ষেত্রে ডেলহিভারির ফিনান্সিয়াল অ্যাডভাইসর হিসেবে কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি ও লিগ্যাল অ্যাডভাইসর হিসেবে অমরচাঁদ মঙ্গলদাস অ্যান্ড কোং কাজ করেছে।
Read More
কোলগেটের রিসাইক্লেবল টুথপেস্ট টিউব

কোলগেটের রিসাইক্লেবল টুথপেস্ট টিউব

কোলগেট-পামোলিভ ভারতে লঞ্চ্‌ করল ফার্স্ট-অফ-ইটস-কাইন্ড রিসাইক্লেবল টুথপেস্ট টিউব। দেশের সর্বত্র এই নতুন টিউবের টুথপেস্ট পাওয়া যাবে চলতি মাস থেকেই। কোলগেটের রিসাইক্লেবল টিউবের টুথপেস্ট তৈরি হচ্ছে কোলগেট অ্যাক্টিভ সল্ট ও কোলগেট বেদশক্তি টুথপেস্ট পোর্টফোলিয়োর জন্য। নতুন টিউবগুলি সফট, স্কুইজেবল ও রিসাইক্লেবল। এক দশকেরও বেশি সময় ধরে কোলগেট-পামোলিভ ইন্ডিয়া তৈরি করছে রিসাইক্লেবল কার্টন ও বক্স। এরপর তারা রিসাইক্লেবল প্যাকেজিংয়ের ক্ষেত্রে পদক্ষেপ করল। বিশ্বে কোলগেট-পামোলিভ প্রথম রিসাইক্লেবল টুথপেস্ট টিউব নিয়ে এলো। এরফলে, প্রতিবছর অগুন্তি টুথপেস্ট টিউব পুণর্ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব হবে এবং ভার্জিন প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা যাবে।
Read More
তিনটি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ

তিনটি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ

বিনিয়োগকারীদের অ্যাসেট অ্যালোকেশনের প্রয়োজন পূরণ করার উদ্দেশ্যে এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড তিনটি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে – ইকুইটি, ডেট ও গোল্ড। ইকুইটির লক্ষ্য ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন প্রদান, ডেটের উদ্দেশ্য পোর্টফোলিয়োর স্ট্যাবিলিটি বৃদ্ধি ও গোল্ড হল একটি নিরাপদ অ্যাসেট ক্লাস। এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড অ্যাসেট অ্যালোকেশনের জন্য একটি মডেলচালিত উপায় অনুসরন করে চলে। বর্তমানে এই স্কিম লার্জ ক্যাপ প্রবণতা নিয়ে চলছে। এর ৭০ শতাংশ ইকুইটি অ্যাসেট বিনিয়োগ হচ্ছে লার্জ ক্যাপগুলিতে। ইকুইটি, ডেট ও গোল্ড – এই তিনটি অ্যাসেট ক্লাসে বিনিয়োগের জন্য যেসব বিনিয়োগকারী একটিমাত্র প্রোডাক্টের সন্ধান করছেন, সেইসব বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের এক উপযুক্ত পন্থা হল এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড, যা এক দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যম।
Read More