Business

লঞ্চ্‌ হল নোকিয়া ১১০ ৪জি ফোন

লঞ্চ্‌ হল নোকিয়া ১১০ ৪জি ফোন

ভারতে লঞ্চ্‌ হল এইচএমডি গ্লোবালের নোকিয়া ১১০ ৪জি ফিচার ফোন। এই নতুন ফোনটি পাওয়া যাবে তিনটি কলারে – ইয়েলো, অ্যাকোয়া ও ব্ল্যাক। রিমুভেবল ব্যাটারি-সহ নোকিয়া ১১০ ৪জি ফিচার ফোনে রয়েছে আইকনিক ‘স্নেক’-এর মতো ক্লাসিক গেম, ওয়্যারলেস ও ওয়্যার্ড এফএম রেডিয়ো, ইন-বিল্ট টর্চ, ৩.৫এমএম অডিয়ো জ্যাক, ৩-ইন-১ স্পিকার্স, ফুল ইন্টারনেট অ্যাক্সেস, ভিডিয়ো ও এমপি৩ প্লেয়ার এবং ৩২জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ। এছাড়া রয়েছে ০.৮ এমপি কিউভিজিএ রিয়ার ক্যামেরা। এই নতুন ফিউচার-রেডি ফিচার ফোনে নোকিয়ার সবরকম নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখা হয়েছে। ৪জি কানেক্টিভিটি, লং-লাস্টিং ব্যাটারি-লাইফ (১০২০ এমএএইচ), এইচডি ভয়েস-কল, নতুন করে সাজানো মেনু, একগুচ্ছ অ্যাপ ও গেম-সহ এই ফিচার ফোন গ্রাহকদের কাছে আকর্ষণীয়…
Read More
ভি বিজনেসের নতুন পোস্টপেইড প্ল্যান

ভি বিজনেসের নতুন পোস্টপেইড প্ল্যান

বিভিন্ন সংস্থা ও সাধারন মানুষ এখন ‘ওয়ার্ক ফ্রম হোম’, ‘লার্ন ফ্রম হোম’ ও ‘এন্টারটেনমেন্ট ফ্রম হোম’ ইত্যাদিতে অভ্যস্থ। ‘নিউ নর্মাল’ পরিস্থিতি ও লকডাউনের ফলে ইন্টারনেটের ব্যবহারে অনেক পরিবর্তন ঘটেছে। এই পরিস্থিতির কথা চিন্তা করে ভিআইএল-এর এন্টারপ্রাইজ শাখা ‘ভি বিজনেস’ তাদের কর্পোরেট গ্রাহকদের জন্য ‘বিজনেস প্লাস’ নামে পোস্টপেইড প্লানের এক নতুন রেঞ্জ ঘোষণা করেছে। কর্পোরেট গ্রাহকদের কাজের ক্ষেত্রে ভি বিজনেস প্লাস প্ল্যান অনেক সুবিধা প্রদান করবে। বিলিং সাইকেল অনুসারে নতুন বিজনেস প্লাস প্ল্যানে উন্নীত করে নেওয়া হবে বর্তমান ভি বিজনেস কর্পোরেট গ্রাহকদের।
Read More
ওপ্পো-র রেনো ৬ প্রো ৫জি বিক্রয় চলছে অনেক আকর্ষণীয় অফার সহ

ওপ্পো-র রেনো ৬ প্রো ৫জি বিক্রয় চলছে অনেক আকর্ষণীয় অফার সহ

১৪ জুলাই নতুন রেনো ৬ সিরিজের সফল লঞ্চের পরে, শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো র রেনো ৬ প্রো ৫ জি স্মার্টফোন বিক্রয় ঘোষণা করেছে যা শুরু হতে চলেছে ২০ জুলাই, ২০২১ এর মধ্যরাত থেকে, সমস্ত অফলাইন স্টোর জুড়ে পাশাপাশি ভারতের ফ্লিপকার্টে। ওপ্পো রেনো ৬ প্রো ৫ জি পাওয়া যাবে মাত্র ৩৯,৯৯০ টাকায় যা ২০ জুলাই ২০২১ থেকে ১২ জিবি র‌্যামের সাথে বিক্রি হবে এবং ২৫৬ গিগাবাইট রম অতিরিক্ত স্টোরেজের জন্য ওপ্পো -র একচেটিয়া র‌্যাম এক্সপেনশন বৈশিষ্ট্যটিকে সমর্থন করে। কিছু আকর্ষণীয় অফারের সাথে একত্রিত হয়ে ওপ্পো রেনো ৬ প্রো ৫ জি দুটি চমকপ্রদ কালার অররা এবং স্টেলার ব্ল্যাকে পাওয়া যাবে।…
Read More
স্পাইসহেলথের মোবাইল টেস্টিং ল্যাবরেটরি গুয়াহাটিতে

স্পাইসহেলথের মোবাইল টেস্টিং ল্যাবরেটরি গুয়াহাটিতে

বর্তমানে দেশে স্পাইসহেলথ সর্বাপেক্ষা দ্রুত বৃদ্ধিশীল ডায়াগনোস্টিক ল্যাব হিসেবে উঠে আসছে। ভারতে ১০টি শহরে স্পাইসহেলথ ২৩টি ল্যাব ও কালেকশন সেন্টার এবং ৫টি রাজ্যে ৭টি ভ্যাক্সিনেশন সেন্টার পরিচালনা করে। এবার, আরটি-পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য গুয়াহাটিতে স্পাইসহেলথ তাদের প্রথম মোবাইল টেস্টিং ল্যাবরেটরি চালু করল। এই মোবাইল ল্যাব থাকবে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এবং স্যাম্পল কালেকশনের ব্যবস্থা থাকবে লোকপ্রিয় গোপীনাথ বরদোলুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই কাজের জন্য স্পাইসহেলথ ন্যাশনাল হেলথ মিশন আসামের সঙ্গে যুক্ত হয়েছে। স্পাইসহেলথ ২০২০-এর নভেম্বরে চালু হওয়ার পর থেকে এপর্যন্ত ৩.৫ মিলিয়ন আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করেছে। ২০২১-এর মে মাসে স্পাইসহেলথ গুরুগ্রামে আরও ৪টি আরটি-পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট…
Read More
ভিক্টাস বাই এইচপি – এইচপি’র নতুন গেমিং নোটবুক

ভিক্টাস বাই এইচপি – এইচপি’র নতুন গেমিং নোটবুক

এইচপি’র নেক্সট-জেনারেশন মেইনস্ট্রিম গেমিং পিসি পোর্টফোলিয়ো ‘ভিক্টাস বাই এইচপি’ লঞ্চ্‌ হলো ভারতে। ভারতে এটি পাওয়া যাবে দুইটি প্রসেসর অপশনে – এএমডি রাইজেন ৬ ও ইন্টেল কোর ৫। দুটি মডেলই অ্যাক্সেসিবল, সাশ্রয়ী এবং উন্নতমনের গেমিং এক্সপিরিয়েন্স প্রদায়ী। ভিক্টাস তৈরি হয়েছে এইচপি’র পাওয়ারফুল ‘ওমেন’ গেমিং লাইনআপের ডিএনএ দ্বারা। ১৬ ইঞ্চির ইউনিক ল্যাপটপ ডিজাইনের এই নতুন গেমিং নোটবুক রেঞ্জ পাওয়া যাবে দুইটি আকর্ষণীয় কলারে – মাইকা সিলভার ও পার্ফর্ম্যান্স ব্লু। ভিক্টাস বাই এইচপি ই সিরিজ ল্যাপটপ (এএমডি রাইজেন প্রসেসর-যুক্ত) অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে ৬৪,৯৯৯ টাকা থেকে। ভিক্টাস বাই এইচপি ডি সিরিজ ল্যাপটপ (ইন্টেল ১১ প্রসেসর-যুক্ত) পাওয়া যাবে রিলায়েন্স ডিজিটাল স্টোরগুলিতে ৭৪,৯৯৯ টাকা থেকে।
Read More
অভিনেতা বিনয় পাঠককে নিয়ে ভি’র ক্যাম্পেন

অভিনেতা বিনয় পাঠককে নিয়ে ভি’র ক্যাম্পেন

জনপ্রিয় অভিনেতা বিনয় পাঠককে সঙ্গে নিয়ে ‘ভি হিরো আনলিমিটেড প্ল্যানস’কে সামনে রেখে অগ্রণী টেলিকম সার্ভিস প্রোভাইডার ‘ভি’ এক নতুন ক্যাম্পেন শুরু করল। ৬ সপ্তাহের এই ক্যাম্পেনে দুইটি টিভিসি থাকছে। এই ক্যাম্পেনে তুলে ধরা হয়েছে ভি হিরো আনলিমিটেড প্ল্যানস কিভাবে প্রিপেড গ্রাহকদের ডেটা কোটা শেষ হয়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই দেয়। ভি ৪জি নেটওয়ার্কের গিগানেট কিভাবে ভি হিরো আনলিমিটেড প্ল্যানস-র মাধ্যমে গ্রাহকদের সুবিধা দেয় তা গ্রাহকরা বিশদে জানতে পারবেন এই ক্যাম্পেন থেকে। ভি হিরো আনলিমিটেড প্ল্যানস-এর সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের শুধু ২৪৯ টাকার বা ততোধিক টাকার রিচার্জ করতে হবে। নতুন ক্যাম্পেনে গুরুত্ত্ব পেয়েছে ভি হিরো আনলিমিটেড প্ল্যানস-এর তিনটি বৈশিষ্ট্য – উইকএন্ড…
Read More
কোভিড-১৯ চিকিৎসায় ফ্লিপকার্টের সাহায্য

কোভিড-১৯ চিকিৎসায় ফ্লিপকার্টের সাহায্য

ফ্লিপকার্ট ৩০টি জীবনদায়ী আইসিইউ ভেন্টিলেটর দিলো ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডকে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সময়মতো প্রয়োজনীয় পরিচর্যায় সাহায্য করার জন্য বিভিন্ন রাজ্য সরকারকে সহায়তা প্রদানের প্রচেষ্টা হিসেবে ফ্লিপকার্ট আইসিইউ ভেন্টিলেটর দান করার যে কর্মসূচি গ্রহণ করেছে, তারই অঙ্গ পশ্চিমবঙ্গে ৩০টি ভেন্টিলেটর দান করা। ফ্লিপকার্টের এই সাহায্য প্রদানকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগ মন্ত্রী ড. পার্থ চ্যাটার্জি। ফ্লিপকার্টের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার আশা প্রকাশ করে বলেন, এই আইসিইউ ভেন্টিলেটরগুলি সরকারের কোভিড-বিরোধী লড়াইকে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রসঙ্গত, বিগত ১৫ মাস ধরে ফ্লিপকার্ট দেশের বিভিন্ন রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে নানাভাবে সহায়তা প্রদান করে…
Read More
এ৪ কলার লাইন-আপে শার্পের নতুন এমএফপি

এ৪ কলার লাইন-আপে শার্পের নতুন এমএফপি

কোম্পানির এ৪ কলার লাইন-আপে সংযোজন ঘটিয়ে একটি নতুন কম্প্যাক্ট কলার মাল্টিফাংশন প্রিন্টার লঞ্চ্‌ করল শার্প বিজনেস সিস্টেমস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড। গ্রাহকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হাই-স্পীড ও সাশ্রয়ী ৪-ইন-১ এমএফপি ‘এমএক্স-সি৩৫৭এফ’-এ রয়েছে অ্যাডভান্সড পারফর্ম্যান্স ও সিকিউরিটি ফিচার্সের এমন রেঞ্জ যা প্রোডাক্টিভিটি ও এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়। শার্পের নতুন এমএফপি বর্ধনশীল ব্যবসায়িক সংস্থা এবং এসএমই, ফ্রন্ট ডেস্ক, বিএফএসআই, এনবিএফসি, হসপিটাল, প্যাথলজি ল্যাব, ওয়ার্ক গ্রুপ প্রিন্টার্স, রিটেল, ওয়ার্ক ফ্রম হোম ও ম্যানুফ্যাকচারিং সেগমেন্টের জন্য উপযোগী। নতুন এ৪ এমএফপি ‘এমএক্স-সি৩৫৭এফ’ দেবে একগুচ্ছ প্রোডাক্টিভিটি ফাংশন, বেস্ট-ইন-ক্লাস সিকিউরিটি এনহ্যান্সমেন্টস ও একটি ইনটুইটিভ ইউজার ইন্টারফেস। ‘এমএক্স-সি৩৫৭এফ’ এনে শার্প কলার এ৪ ও এ৩ কম্বিনেশনের এক নতুন লাইন-আপ সৃষ্টি…
Read More
সানহার্ট গ্রুপ ও অজন্তা ওরিভা গ্রুপ

সানহার্ট গ্রুপ ও অজন্তা ওরিভা গ্রুপ

সানশাইন টাইলস কোম্পানি প্রাইভেট লিমিটেডের ‘সানহার্ট ব্র্যান্ড’ ভারতের সেরামিক ইন্ডাস্ট্রিতে ষষ্ঠ নতুনতম ব্র্যান্ড। সানহার্ট একনাগাড়ে ৫ বছর ধরে ভারতীয় সেরামিক ইন্ডাস্ট্রির এক নম্বর রপ্তানিকারক এবং দেশের প্রথম ৩-স্টার এক্সপোর্ট হাউস। এবার, সানহার্ট গ্রুপ ও অজন্তা ওরিভা গ্রুপ এক যৌথ উদ্যোগের মাধ্যমে ভারতের বৃহত্তম ভিট্রিফায়েড টাইলস কারখানা স্থাপন করতে চলেছে। এর ফলে ৭৫০ জনেরও বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জিএসটি ও ফোরেক্সের মাধ্যমে এই কারখানা দেশের জিডিপি’তেও অবদান রাখবে। মি. জয়সুখভাই ভালোদিয়ার নেতৃত্ত্বাধীন অজন্তা ওরিভা গ্রুপের সঙ্গে তাদের এই যৌথ উদ্যোগ এবং তাদের গুজরাটের সমাখিয়ালির বিশাল কারখানা ভারতের টাইলস ইন্ডাস্ট্রিতে ইতিহাসের সূচনা করবে, একথা জানিয়ে সানহার্ট গ্রুপের চেয়ারম্যান মি.…
Read More
সুপার টপ-আপ পলিসি নিয়ে এল রিলায়েন্স

সুপার টপ-আপ পলিসি নিয়ে এল রিলায়েন্স

রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়ে এসেছে রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ পলিসি। রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ পলিসিটি ৫ লক্ষ থেকে ১.৩ কোটি টাকার বীমা কভারেজের সাথে পাওয়া যাবে। যখন চিকিত্সা ব্যয় স্ট্যান্ডার্ড কভারের বাইরে চলে যায় এবং গ্রাহকদের ব্যয় বেড়ে যায় তখন এই স্বাস্থ্য কভারেজ সাহায্য করবে। পলিসিটিতে প্রথমবারের ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ও দেওয়া হয়েছে। এটি ১৮ থেকে ৬৫ বছর বয়সের মধ্যে যে কেউ কিনতে পারবেন।
Read More