Business

ইনভেস্কো মিউচুয়াল ফান্ডের নতুন স্কিম

ইনভেস্কো মিউচুয়াল ফান্ডের নতুন স্কিম

ইনভেস্কো মিউচুয়াল ফান্ডের নতুন ফান্ড ‘ইনভেস্কো ইন্ডিয়া ফোকাসড ২০ ইকুইটি ফান্ড’ লঞ্চ্‌ হয়েছে, যা সর্বাধিক ২০টি স্টকে বিনিয়োগ করবে (অর্থাৎ মাল্টিক্যাপ)। এটি একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম। বর্তমানে, এই পোর্টফোলিও লার্জ-ক্যাপ স্টকে বিনিয়োগ করবে (৫০% থেকে ৭০%)। মিডক্যাপ স্টকে এর পরিমাণ হবে পোর্টফোলিওর ৩০% থেকে ৫০% ও স্মল-ক্যাপে হবে ০ থেকে ২০%। এই পোর্টফোলিওতে গ্রোথ ও ভ্যাল্যু উভয় প্রকার স্টক থাকবে।  অ্যালটমেন্টের ১ বছর পর থেকে রিডীম করলে বা সুইচ করলে কোনও এক্সিট লোড চার্জ করা হবেনা। ১ বছরের মধ্যে ১০ শতাংশ পর্যন্ত ক্ষেত্রে রিডীম বা সুইচ করলেও কোনও এক্সিট লোড চার্জ করা হবেনা।  নিউ ফান্ড অফার (এনএফও) সাবস্ক্রিপশনের জন্য চালু…
Read More
বর্ষাকালে শিশুদের ত্বকের সুরক্ষা প্রয়োজন

বর্ষাকালে শিশুদের ত্বকের সুরক্ষা প্রয়োজন

বর্ষার আগমনের সঙ্গে আসে আর্দ্রতা ও স্যাঁতসেঁতে ভাব, যা শিশুদের নানারকম ত্বকের সমস্যা ডেকে আনে। দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির আর-অ্যান্ড-ডি বিভাগের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ড. প্রতিভা বাবশেট অভিভাবকদের পরামর্শ দিয়েছেন তারা যেন নিয়মমাফিক শিশুদের ত্বকের যত্নের দিকে নজর রাখেন। এজন্য নিরাপদ ও কোমল পণ্য ব্যবহারের কথা বলেছেন তিনি। তার মতে, অলিভ অয়েল ও আমন্ড অয়েলে সমৃদ্ধ বেবি সোপ ও অ্যান্টিমাইক্রোবায়াল গুণে ভরা ভেটিভার সমৃদ্ধ বেবি পাউডার ব্যবহার করা উচিত। বর্ষাকালে শিশুদের মাথার ত্বক ও চুল ভাল রাখার জন্য হিবিস্কাস ও চিকপী’র মতো প্রাকৃতিক উপাদান-যুক্ত বেবি শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া, ‘নো টিয়ার্স’ ফর্মুলার কোমল শ্যাম্পুও ব্যবহার করা যায় চুল পরিষ্কার…
Read More
এইচপি এশিয়া এসএমবি রিপোর্ট ২০২০

এইচপি এশিয়া এসএমবি রিপোর্ট ২০২০

ভারতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক সংস্থাগুলি (এসএমবি) বর্তমান অতিমারির পরিস্থিতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে চলেছে। এইচপি এশিয়া এসএমবি রিপোর্ট ২০২০ জানাচ্ছে, ভারতের ৭৩ শতাংশ এসএমবি বিশ্বাস করে তারা কোভিড-১৯ পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে। এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে আঞ্চলিক গড় ৬০ শতাংশের চেয়ে বেশি। ভারতে প্রায় দুই-তৃতীয়াংশের (৬৪%) মধ্যে এই আত্মবিশ্বাস প্রতিফলিত হয়েছে। তারা বিশ্বাস করেন এই পরিস্থিতি তাদের কাছে এক ভাল সুযোগ এনে দিয়েছে তাদের ব্যবসার কৌশল নতুন করে সাজানর জন্য। উত্তরদাতাদের অর্ধেকসংখ্যক মনে করেন, এই অবস্থা শেষপর্যন্ত সুযোগ এনে দেবে, কিন্তু তা দীর্ঘ সময় নেবে। উল্লেখযোগ্য বিষয়, ভারতের এসএমবি-গুলি বিশ্বাস করে যে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত হওয়া তাদের ব্যবসাকে ফের…
Read More
তরুণ তাহিলিয়ানির সঙ্গে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর

তরুণ তাহিলিয়ানির সঙ্গে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর

ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর হাত মেলালো ডিজাইনার তরুণ তাহিলিয়ানির সঙ্গে। এই ডিজিটাল কোলাবোরেশনের লক্ষ্য হল, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তরুণের ২৫ বছর পূর্তি উদযাপন করা।  বেশ কয়েক বছর ধরে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর তার নিজস্ব স্থান তৈরি করে নিয়েছে ভারতের ফ্যাশন দুনিয়ায়। এখন তরুণ তাহিলিয়ানির সঙ্গে যুক্ত হয়ে তারা উদযাপন করছে এক কাহিনী ‘মাই আইডেন্টিটি, মাই প্রাইড’। সন্ধ্যায় প্রদর্শিত তরুণের ক্র্যাফ্‌ট ও হেরিটেজের গর্বের (প্রাইড) কাহিনীতে থিয়েটারি কায়দায় পরিবেশিত হয়েছে পুরুষ ও মহিলাদের ফ্যাশনের সামগ্রীণ। তার দীর্ঘ ২৫ বছরের যাত্রাপথের কথা তুলে ধরে এই লার্জার-দ্যান-লাইফ কাস্টম সেটের ডিজাইন করেছেন তরুণ তাহিলিয়ালি নিজেই।  পার্নড রিকার্ড ইন্ডিয়া’র জিএম মার্কেটিং, ঈশ্বিন্দর সিং জানান, ব্লেন্ডার্স প্রাইড…
Read More
আগামীদিনের গাড়ি নিসান জেড প্রোটো

আগামীদিনের গাড়ি নিসান জেড প্রোটো

প্রবাদে পরিণত জেড স্পোর্টস কারের নব-প্রজন্মের আগমনের ইঙ্গিত দিয়ে নিসান উন্মোচন করল জেড প্রোটো। ওকোহামা’র নিসান প্যাভিলিয়ন থেকে এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে প্রদর্শিত এই প্রোটোটাইপ গাড়ির অভ্যন্তর-ভাগ ও বহির্ভাগের বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে, যাতে রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন-সহ ভি-৬ টুইন টার্বোচার্জড ইঞ্জিন। মে মাসে এব্যাপারে প্রথম ইঙ্গিত দেওয়া হয়েছিল ‘নিসান এ-টু-জেড’ নামের একটি ভিডিয়োতে। নিসান জেড প্রোটো-তে গুরুত্ব দেওয়া হয়েছে ৫০ বছরের জেড হেরিটেজকে, যদিও এটি সম্পূর্ণরূপে একটি আধুনিক স্পোর্টস কার। নিসানের সিইও মাকোতো উচিদা জানান, স্পোর্টস কার হিসেবে জেড নিসানের প্রতিনিধিত্বকারী গাড়ি। নিসানের নেক্সট ট্রান্সফর্মেশন প্ল্যানের একটি মুখ্য মডেল এই গাড়ি। এর দ্বারা প্রমাণ করা হয়েছে এ-থেকে-জেড অবধি নিসান কি…
Read More
নভেম্বর থেকে রাস্তায় নামছে অ্যাথার ৪৫০এক্স স্কুটার

নভেম্বর থেকে রাস্তায় নামছে অ্যাথার ৪৫০এক্স স্কুটার

 ভারতের প্রথম স্মার্ট ইলেক্ট্রিক টু-হুইলার নির্মাতা অ্যাথার এনার্জি তাদের ১২৫সিসি ক্যাটাগরির ফ্ল্যাগশিপ স্কুটার অ্যাথার ৪৫০এক্স ডেলিভারি শুরু করতে চলেছে নভেম্বর থেকে। অ্যাথার জানিয়েছে, ২০২১-এর প্রথম ত্রৈমাসিক নাগাদ তাদের অ্যাথার ৪৫০এক্স স্কুটার দেশের দশটি শহরের রাস্তায় দেখা যাবে। শহরগুলি হল বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বই, পুণে, দিল্লি, আহ্‌মেদাবাদ, কোচি, কলকাতা ও কোয়েম্বাটর। বেঙ্গালুরু ও চেন্নাই থেকে শুরু করে পর্যায়ক্রমে ডেলিভারি দেওয়া হবে। গ্রাহকরা যাতে এই স্কুটারের অভিজ্ঞতা নিতে পারেন সেজন্য এইসব শহরে অক্টোবর থেকে টেস্ট রাইডের ব্যবস্থা করবে অ্যাথার। প্রধান শহরগুলিতে অ্যাথার এক্সপিরিয়েন্স সেন্টার স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে।  পাবলিক চার্জিংয়ের জন্য ডেলিভারির আগেই ফাস্ট-চার্জিং নেটওয়ার্ক ‘অ্যাথার গ্রিড’ স্থাপিত হবে প্রতিটি শহরে। অ্যাথারের…
Read More
কেএফসি’র ফ্রি জিঙ্গার ফেস্ট

কেএফসি’র ফ্রি জিঙ্গার ফেস্ট

জীবনে চনমনে উচ্ছলতা জুড়ে দিতে এসে গেল কেএফসি’র ফ্রি জিঙ্গার ফেস্ট। ৩৯৯ টাকা বা তার বেশি মূল্যের পছন্দসই কেএফসি সামগ্রী অর্ডার দিলেই পাওয়া যাবে ক্রিস্পি, জুইসি জিঙ্গার – একেবারে বিনামূল্যে। অর্ডার দিতে হবে কেএফসি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে। এ হল সেই ‘ওরিজিনাল সেলিব্রিটি বার্গার’ যা এসেছে ওরিজিনাল সেলিব্রিটি শেফ কর্নেল স্যান্ডার্সের কিচেন থেকে। এখন মজায় উপভোগ করা যাবে সেই আইকনিক বার্গার বিনামূল্যে। শুধু অর্ডার দিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে, আর অর্ডার হতে হবে ৩৯৯ টাকা বা বেশি মূল্যের। বলার অপেক্ষা রাখেনা, এতে রয়েছে এক্সট্রা ক্রিস্পি ফিলেট-সহ কেএফসি’র সিগনেচার চিকেন, যাতে লেটুস ও ক্রিমি মেয়োর লেয়ার রয়েছে। খিদে জাগিয়ে তোলা এই…
Read More
FAU-G নিয়ে দেওয়ানি আদালতের নির্দেশে স্বস্তিতে অক্ষয়

FAU-G নিয়ে দেওয়ানি আদালতের নির্দেশে স্বস্তিতে অক্ষয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পকে সমর্থন জানিয়ে চিনের PUBG-র বদলে সম্পূর্ণ ভারতীয় গেম FAU-G আনার কথা ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন এই FAU-G গেম আসলে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘ব্রেন চাইল্ড’। এর বিরুদ্ধে মুম্বইয়ের দেওয়ানি আদলতে মামলা করেছিল GOQii। শুক্রবার এই গেম-এর গুজব উড়িয়ে দিয়ে মুম্বইয়ের দেওয়ানি আদালত নির্দেশ দেয় যে নতুন এই অনলাইন গেমের বিরুদ্ধে কোনও ভুয়ো খবর ছড়ানো বা গুজব রটানো যাবে না। ৪ সেপ্টেম্বর FAU-G গেমটি আনার কথা টুইটারে ঘোষণা করেন অক্ষয়। লেখেন, গেম থেকে আসা লাভের ২০ শতাংশ ‘ভারত কে বীর’ ট্রাস্টে যাবে।”
Read More
McDowell’s presents ‘The New No1′

McDowell’s presents ‘The New No1′

The country’s largest selling whisky, McDowell’s No1 announced a complete brand renovation. The new approach will incorporate a new logo unit, a better-balanced whisky and a sustainable packaging- the biggest change for the brand since its launch in 1968. The new campaign #TheNewNo1 & #ChangedWithYou pushes all the boundaries with its communications by becoming progressive, inclusive, confident, young and aspirational. The brand will also for the first-time feature women in all its communications - offline & online. The new pack is aimed at modernizing the brand McDowell’s No1. The pack design retains elements that are distinctively McDowell’s including the recognizable…
Read More
৭০ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থান

৭০ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থান

আসন্ন উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে ফ্লিপকার্ট ৭০,০০০ প্রত্যক্ষ ও আরও কয়েক লক্ষ অপ্রত্যক্ষ কর্মসংস্থানে সাহায্য করবে। প্রত্যক্ষ কাজের সুযোগ সৃষ্টি হবে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনে, আর অপ্রত্যক্ষ কাজের ব্যবস্থা হবে ফ্লিপকার্টের সেলার পার্টনারদের কাছে ও কিরানাগুলিতে। এরউপরেও কর্মসংস্থানের সুযোগ ঘটবে অনুসারী শিল্পক্ষেত্রগুলিতে।  বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে ক্যাপাসিটি, স্টোরেজ, প্যাকেজিং, হিউম্যান রিসোর্সেস, ট্রেনিং ও ডেলিভারির জন্য যে বিপুল বিনিয়োগ হবে, তার ফলে বাড়তি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এবছর, ফ্লিপকার্ট প্রায় ৭০,০০০ মানুষকে নিয়োগ করবে তার সাপ্লাই চেইনে। সেইসঙ্গে কয়েক লক্ষ অপ্রত্যক্ষ কাজের সুযোগ সৃষ্টি হবে সেলার ও পার্টনারদের কর্মস্থলে। লাস্ট-মাইল ডেলিভারির জন্য ৫০,০০০-এরও বেশি কিরানার সঙ্গে ফ্লিপকার্টের সংযোগ স্থাপনের…
Read More