09
Oct
ভারতে OPPO F সিরিজের এক দশক পূর্তি উপলক্ষে অপো আজ বাজারে নিয়ে এলো তাদের নতুন OPPO F35 সিরিজ, যার মধ্যে রয়েছে OPPO F35 Pro এবং OPPO F35। নতুন প্রজন্মের জন্য ‘গ্রুপ সেলফি এক্সপার্ট’ হিসেবে তৈরি এই সিরিজের মূল আকর্ষণ ১০০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই উপলক্ষে OPPO India-র হেড অব কমিউনিকেশনস মিস্টার গোল্ডি পট্টনায়েক জানান, ভারতীয় গ্রাহকরা যেভাবে আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দী করেন, তা মাথায় রেখেই আরও বেশি মানুষকে একই ফ্রেমে নিয়ে আসার লক্ষ্যে এই সিরিজটি তৈরি করা হয়েছে।ক্যামেরার দিক থেকে এই ফোন দুটি বেশ শক্তিশালী। F35 Pro 5G মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস মেইন ক্যামেরা ও…
