Business

নতুন দাম ও আকর্ষক ফিচার সহ মারুতি সুজুকি ব্রেজা লঞ্চ

নতুন দাম ও আকর্ষক ফিচার সহ মারুতি সুজুকি ব্রেজা লঞ্চ

তরুণ প্রজন্মের ক্রেতাদের কথা মাথায় রেখে বাজারে এল মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের 'নিউ ব্রেজা টার্বো বুস্টারজেট'। স্পোর্টি ও বোল্ড লুকের এই গাড়িটির প্রাথমিক দাম শুরু হচ্ছে ৭,৩৯,৯০০ টাকা থেকে। নিউ ব্রেজা টার্বো বুস্টারজেটে রয়েছে ৯৯৭ সিসি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৮১ কিলোওয়াট শক্তি এবং ১৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। এর জ্বালানি দক্ষতা প্রতি লিটারে ২০.৪৭ কিমি। পাশাপাশি, গাড়িটি উন্নত কে১৫সি ডুয়াল জেট ডুয়াল ভিভিটি ইঞ্জিন এবং এস-সিএনজি অপশনেও উপলব্ধ, যা যথাক্রমে ২১.০৯ কিমি/লিটার এবং ২৬.৯ কিমি/কেজি মাইলেজ দেয়। গাড়িটিতে পেট্রোল এবং সিএনজি উভয় মডেলেই নতুন ৬-স্পিড ম্যানুয়াল এবং প্যাডেল শিফটার সহ ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা রয়েছে। গাড়ির ডিজাইনে আনা হয়েছে…
Read More
ডেঙ্গুর টিকা হিসাবে তাকেদা-র কিউডেঙ্গাই ( TAK-003) প্রথম অনুমোদন পেল ভারতে

ডেঙ্গুর টিকা হিসাবে তাকেদা-র কিউডেঙ্গাই ( TAK-003) প্রথম অনুমোদন পেল ভারতে

তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ ঘোষণা করল যে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (‌ডিজিসিআই)‌ তাদের কিউডেঙ্গাকে বাজারে নিয়ে আসার অনুমতি দিয়েছেন (‌সিটি‌–২০, নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস (‌এনডিসিটি)‌ রুলস, ২০১৯)‌। কিউডেঙ্গা হল তাকেদা–র তৈরি ডেঙ্গুর টিকা। ৪ থেকে ৬০ বছর বয়স্কদের শরীরে ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে এই টিকা দেওয়া যাবে। ভারতে ডেঙ্গুর টিকা হিসাবে সর্বপ্রথম স্বীকৃতি পেল কিউডেঙ্গা।  আগে কারোর ডেঙ্গু হয়ে থাকলেও তিনিও এই টিকা নিতে পারবেন। এই টিকা দেওয়ার জন্য কোনওরকম প্রাক–টিকাকরণ পরীক্ষার দরকারও হবে না। ভারতে ডেঙ্গু ঠেকানোর কাজে ডিজিসিআইয়ের এই সম্মতি একটা গুরুত্বপূ্র্ণ পদক্ষেপ। কারণ ভারতে এই রোগ জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসাবেই রয়ে গেছে।…
Read More
কমনওয়েল্থ গেমস 2026-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া জিনম্যাস্টিক্স হাই-পারফরম্যান্স সেন্টারের তিনজন অ্যাথলিট

কমনওয়েল্থ গেমস 2026-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া জিনম্যাস্টিক্স হাই-পারফরম্যান্স সেন্টারের তিনজন অ্যাথলিট

কমনওয়েল্থ গেমস 2026-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া জিনম্যাস্টিক্স হাই পারফরম্যান্স সেন্টার (ওড়িশা এএম/এনএস জিএইচপিসি)-র তিনজন অ্যাথলিট। এই প্রতিযোগিতার আসর বসবে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে 2026-এর 23 জুলাই থেকে 02 অগস্ট পর্যন্ত। আর্টিস্টিক জিনম্যাস্টিক্স ক্যাটাগরিতে আটজন অ্যাথলিট অংশগ্রহণ করবেন। তাঁদের মধ্যে তিনজন অ্যাথলিট হলেন ওড়িশা এএম/এনএস জিএইচপিসি-র। এই তিন অ্যাথলিট হলেন তরন মোহান্তি, তাপেশ্বরনাথ দাস ও অলিম্পিয়ান প্রণতি নায়ক। পুরুষদের আর্টিস্টিক জিনম্যাস্টিক্স (এমএজি) ক্যাটাগরিতে ভারতের যে পুরুষ দলটি অংশগ্রহণ করবে সেই দলেই আছেন তপন মোহান্তি ও তাপেশ্বরনাথ দাস। অন্যদিকে, মহিলাদের আর্টিস্টিক জিনম্যাস্টিক্স (এমএজি) ক্যাটাগরিতে ভারতের যে মহিলা দলটি অংশগ্রহণ করবে সেই দলে আছেন ওলিম্পিয়ান প্রণতি নায়ক। এই যে অ্যাথলিটরা…
Read More
NEET ২০২৬-এ ফিজিক্সওয়ালা-র শিক্ষার্থীদের উজ্জ্বল পারফরম্যান্স, মালদার কৃতিদের সংবর্ধনা

NEET ২০২৬-এ ফিজিক্সওয়ালা-র শিক্ষার্থীদের উজ্জ্বল পারফরম্যান্স, মালদার কৃতিদের সংবর্ধনা

শিক্ষা প্রযুক্তি সংস্থা ফিজিক্সওয়ালা ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট ২০২৬-এ তাদের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের কথা ঘোষণা করেছে, যেখানে বেশ কয়েকজন পরীক্ষার্থী শীর্ষ অল ইন্ডিয়া র্যা ঙ্ক অর্জন করেছে। সর্বোচ্চ স্কোরারদের মধ্যে ছিলেন রবিকান্ত দিবাকর (AIR ৫৫), শিবাংশ আনন্দ (AIR ১৫২), দিব্যাংশ জয়সওয়াল (AIR ১৭৩) এবং সাক্ষী কুমারী (AIR ১৯২)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ফলাফল তাদের অনলাইন কোর্স এবং প্রযুক্তি-চালিত 'পিডব্লিউ বিদ্যাপীঠ’ কেন্দ্রগুলোর কার্যকারিতাকেই প্রতিফলিত করে, যা শিক্ষার্থীদের ফ্লেক্সিবল লার্নিং মোডের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিয়েছে।এই সাফল্যকে উদযাপন করতে ফিজিক্সওয়ালা মালদাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে জাতীয় স্তরের এই মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় সফলতার জন্য রাজবীর দত্ত (AIR ৮৭১),…
Read More
NEET-এ কৃতী ফিজিক্সওয়ালার ছাত্রছাত্রীরা

NEET-এ কৃতী ফিজিক্সওয়ালার ছাত্রছাত্রীরা

শিক্ষা প্রযুক্তি সংস্থা ফিজিক্সওয়ালাহ (PW) জানিয়েছে, NEET (UG) ২০২৬ পরীক্ষায় তাদের একাধিক পড়ুয়া সারা দেশে (AIR) শীর্ষস্থান অর্জন করেছে। তাঁদের মধ্যে রয়েছেন রবিকান্ত দিবাকর (AIR 55), শিবাংশ আনন্দ (AIR 152), দিব্যাংশ জয়সওয়াল (AIR 173) এবং সাক্ষী কুমারী (AIR 192)। সংস্থার দাবি, এই সাফল্য এসেছে তাদের অনলাইন কোর্স, প্রযুক্তিনির্ভর PW বিদ্যাপীঠ এবং PW পাঠশালা কেন্দ্রের মাধ্যমে পড়াশোনার ফলে।এই সাফল্য উদযাপন করতে মুর্শিদাবাদে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলার কৃতী ছাত্র সুদীপ্ত মণ্ডল (AIR 800)-কে বিশেষভাবে সম্মান জানানো হয়। PW-এর প্রতিষ্ঠাতা ও সিইও আলখ পাণ্ডে সকল সফল পরীক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি। যাঁরা এবার প্রত্যাশিত…
Read More
ক্যানসার সচেতনতায় মালদায় বিশেষ কর্মসূচি মণিপাল হাসপাতালের

ক্যানসার সচেতনতায় মালদায় বিশেষ কর্মসূচি মণিপাল হাসপাতালের

সোমবার মালদায় মণিপাল হাসপাতাল ইএম বাইপাসের উদ্যোগে ‘অন্বেষণা’ কর্মসূচির আয়োজন করা হল। ক্যানসার প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাংবাদিকদের জন্য মিডিয়া প্রিভিলেজ কার্ড চালু করা হয়। আইসিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতে প্রায় ১৫.৭ লক্ষ নতুন ক্যানসার রোগী ধরা পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব ও দেরীতে রোগ ধরা পড়ায় অনেক রোগী সময়মতো চিকিৎসা পান না। অনুষ্ঠানে ডা. সুদীপ দাস, ডা. অরিন্দম মণ্ডল ও ডা. সায়ন দাস আধুনিক চিকিৎসা পদ্ধতি যেমন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, রোবোটিক সার্জারি, আইজিআরটি, আইএমআরটি, ভিএমএটি ও এসবিআরটি -এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, দ্রুত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় রোগীর…
Read More
‘মোটোরোলা এজ ৭০ ম্যাক্স’ বাজারে আনলো মোটোরোলা

‘মোটোরোলা এজ ৭০ ম্যাক্স’ বাজারে আনলো মোটোরোলা

মোবাইল প্রযুক্তির শীর্ষস্থানীয় ব্র্যান্ড মোটোরোলা ভারতে লঞ্চ করল তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মোটোরোলা এজ ৭০ ম্যাক্স। সর্বাধুনিক স্ন্যাপড্রাগন®️ ৮ জেন ৫ চিপসেট সমৃদ্ধ এই ফোনে রয়েছে ৭,১০০ mAh-এর বিশাল সিলিকন-কার্বন ব্যাটারি, যা এক চার্জে ৫৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। এতে রয়েছে ৯০W টার্বো পাওয়ার চার্জিং এবং ২৫W-এর দ্রুততম Qi2 ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সুবিধা। ফোনটিতে রয়েছে ক্যাটাগরির একমাত্র কোয়াড এইচডি+ (2K) এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে, যা ৭,০০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১৪৪Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। গেমারদের জন্য এতে রয়েছে উন্নত লিকুইড মেটাল থার্মাল জেলসহ বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম। ফোনটির বডি মিলিটারি-গ্রেড (MIL-STD-810H) স্থায়িত্বসম্পন্ন এবং এটি IP68/IP69 ওয়াটারপ্রুফ রেটিং পেয়েছে। ছবি…
Read More
এএসসিআই রেকর্ড করল~ ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এএসসিআই সর্বকালের সর্বোচ্চ প্রায় ১০০% স্বতঃস্ফূর্ত সম্মতি রেকর্ড করেছে

এএসসিআই রেকর্ড করল~ ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এএসসিআই সর্বকালের সর্বোচ্চ প্রায় ১০০% স্বতঃস্ফূর্ত সম্মতি রেকর্ড করেছে

অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI) ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৯৯.৭% স্বেচ্ছামূলক সম্মতির হার নথিভুক্ত করেছে, যেখানে বিভিন্ন আকার ও পরিধির বিপণনকারীরা বিজ্ঞাপন পরিবর্তনের বিষয়ে এএসসিআই -এর সুপারিশগুলি মেনে চলেছেন। ভারতের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবস্থার বিভাজন এবং দ্রুত পরিবর্তনশীল প্রকৃতির পরিপ্রেক্ষিতে এটি একটি উল্লেখযোগ্য ফলাফল। এটি এএসসিআই দ্বারা নথিভুক্ত এখন পর্যন্ত সর্বোচ্চ স্বেচ্ছামূলক সম্মতির হার।চলতি বছরের শুরুতে প্রকাশিত এএসসিআই -এর বার্ষিক অভিযোগ প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ অর্থবছর জুড়ে স্বেচ্ছায় নিয়ম পালনের হার ছিল ৮৬%। ২০২৪-২৫ অর্থবছরে এই হার ছিল ৮৩%। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে, এএসসিআই বিভিন্ন খাতের ১,০৮৯টি বিজ্ঞাপন সম্পর্কিত ১,৬১৬টি মামলা নিষ্পত্তি করেছে। এই ১,০৮৯টি বিজ্ঞাপনের মধ্যে ১৭৯টি ছিল ইনফ্লুয়েন্সার বিজ্ঞাপন,…
Read More
ফিজিক্সওয়ালাহ (PW) NEET 2026-এ শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করছে

ফিজিক্সওয়ালাহ (PW) NEET 2026-এ শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করছে

এডুকেশন কোম্পানি ফিজিক্সওয়ালাহ (PW) তাদের NEET 2026 এর ফলাফল ঘোষণা করেছে, যেখানে একাধিক শিক্ষার্থী NEET অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (AIR)-এর শীর্ষ তালিকায় স্থান অর্জন করেছে। রবিকান্ত দিবাকর (AIR 55), শিবাংশ আনন্দ (AIR 152), দিব্যাংশ জয়সওয়াল (AIR 173) এবং সাক্ষী কুমারী (AIR 192) ছিলেন কিছু উচ্চ-প্রদর্শনকারী শিক্ষার্থী। এই সাফল্য PW-এর লার্নিং ইকোসিস্টেমের নমনীয়তার প্রমাণ, যেখানে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত পছন্দ ও শেখার ধরণ অনুযায়ী অনলাইন কোর্স অথবা অফলাইন, টেক-সক্ষম PW বিদ্যাপীঠ সেন্টারের মাধ্যমে উচ্চ স্কোর অর্জন করেছে। অতিরিক্তভাবে, বর্ধমানে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে শিক্ষার্থীদের শক্তিশালী পারফরম্যান্স উদযাপন করা হয়। সুফি আরিফউদ্দিন (AIR 6251) এবং সাহিদ মোহাম্মদ মাল্লিক (AIR 6703) সহ আরও…
Read More
রয়্যাল এনফিল্ড নিয়ে এলো নতুন আরামদায়ক ও সুবিধাজনক বৈশিষ্ট্যযুক্ত ২০২৬ ক্লাসিক ৩৫০

রয়্যাল এনফিল্ড নিয়ে এলো নতুন আরামদায়ক ও সুবিধাজনক বৈশিষ্ট্যযুক্ত ২০২৬ ক্লাসিক ৩৫০

মিড-সাইজ (২৫০ সিসি থেকে ৭৫০ সিসি) মোটরসাইকেল বাজারের বিশ্বসেরা ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড তাদের অত্যন্ত জনপ্রিয় মডেল ক্লাসিক ৩৫০-এ নতুন দুটি আকর্ষণীয় বদল এনেছে। এই পরিবর্তনগুলো মূলত রাইডারদের সুবিধার কথা মাথায় রেখে করা হয়েছে, যাতে বাইক চালানোর অভিজ্ঞতা আরও চমৎকার হয়। এ সত্ত্বেও বাইকটির সেই চিরচেনা ক্লাসিক লুক একদম আগের মতোই বজায় রাখা হয়েছে। প্রতিটা রাইডকে আরও সহজ ও আরামদায়ক করার জন্য ২০২৬ সালের এই নতুন ক্লাসিক ৩৫০ মডেলে যোগ করা হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। এই ফিচারটির কারণে ক্লাচ লিভার অনেক হালকা মনে হয় এবং সহজেই ব্যবহার করা যায়। বিশেষ করে শহরের জ্যামে কিংবা লম্বা দূরত্বের রাস্তায় বাইক চালানোর সময়…
Read More