22
Dec
এর আগে, সঙ্গীতশিল্পী কুমার শানুর বিরুদ্ধে মুখ খুলেছিলেন প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছিলেন, কুমার শানু নাকি তাঁর সঙ্গে একটা সময়ে ভীষণ দুর্ব্যবহার করেছেন। রীতা ভট্টাচার্যের অভিযোগ, তিনি যখন গর্ভবতী ছিলেন সেই সময়ে নাকি কুমার শানু তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তাঁকে ঠিক মতো খেতে দিতেন না। তাঁকে রান্নাঘরে বন্ধ করে রাখতেন। রীতা ভট্টাচার্যের তরফ থেকে এই কথাগুলি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। আর এবার, এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে, প্রাক্তন স্ত্রীর নামে মামলা দায়ের করলেন কুমার শানু। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে রীতা ভট্টাচার্য বলেছিলেন, তিনি গর্ভবস্থায় থাকার সময়ে, একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন কুমার শানু। রীতা ভট্টাচার্য…
