Celebrity News

বন্যাবিধ্বস্ত নেপাল থেকে কলকাতায় ফিরলেন খরাজ

বন্যাবিধ্বস্ত নেপাল থেকে কলকাতায় ফিরলেন খরাজ

নেপাল থেকে কলকাতায় ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়। গত দু’দিন উদ্বিগ্নে কাটিয়েছেন তাঁর অনুরাগীরা। ছেলে বিহু মুখোপাধ্যায় অভিনেতার প্রতি মুহূর্তের অবস্থা জানিয়েছেন সমাজমাধ্যমে। শহরে ফিরে অভিনেতা খরাজ সকলকে আশ্বস্ত করলেন, তিনি এবং তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় নিরাপদে ফিরেছেন কলকাতায়। কলকাতা বিমানবন্দরে নেমে খরাজ বলেন, “আমি এবং স্ত্রী প্রতিভা কলকাতায় ফিরলাম। আমরা পোখরায় শুটিং করতে গিয়েছিলাম। তার পর অনেক সমস্যা পেরিয়ে গোরখপুরে আসি। সেখান থেকে কলকাতায়। বহু মানুষ চিন্তাপ্রকাশ করেছেন। সকলের ভালবাসায় আমরা সাবধানে কলকাতায় ফিরতে পেরেছি। আগামী দিনে আরও অনেক ভাল কাজ উপহার দেব আশা করছি।” একই সময়ে নেপালে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও। অভিনেত্রী জানিয়েছিলেন তিনি তখনও নেপালেই রয়েছেন। কিন্তু…
Read More
নেপালে শুটিংয়ে গিয়ে বিপর্যয়ের মুখে খরাজ মুখোপাধ্যায়! সঙ্গে আটকে স্ত্রীও, জানালেন ফোনে

নেপালে শুটিংয়ে গিয়ে বিপর্যয়ের মুখে খরাজ মুখোপাধ্যায়! সঙ্গে আটকে স্ত্রীও, জানালেন ফোনে

নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানের জেরে আটকে পড়েছেন তাঁরা। খরাজের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়।শুটিং চলছিল রাসুয়া জেলার দুর্গম এলাকায়। আচমকা প্রবল বৃষ্টির সঙ্গে পাহাড়ি নদীতে জল বাড়তে শুরু করে। এর পরই হড়পা বান ও ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় রাস্তা ও সেতুর একাধিক অংশ। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় পরিকাঠামোও। ফলে একদিকে যেমন শুটিং বন্ধ হয়ে গিয়েছে, অন্যদিকে কলকাতায় ফেরাও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। খরাজের সঙ্গে যোগাযোগ নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও তাঁর আহত হওয়ার কোনও খবর নেই।…
Read More
From Rs 75 as a Background Dancer at Taj to Rs 2900 Crore Superstar: The Unbelievable Journey of Salman Khan

From Rs 75 as a Background Dancer at Taj to Rs 2900 Crore Superstar: The Unbelievable Journey of Salman Khan

"Zindagi mein teen cheezein kabhi underestimate nahi karna - I, Me and Myself." This iconic dialogue from Salman Khan's 2011 blockbuster 'Ready' wasn't just a line for the actor. It was a philosophy he had been living by for years, much before it became a mass dialogue. Today, Salman Khan is one of the biggest and richest superstars of Indian cinema with a staggering net worth of around Rs 2900 crore. But his journey to stardom did not start with luxury and fame. It started with a paycheque so small that many would find it hard to believe - just…
Read More
‘ধুরন্ধর’ সাফল্যের পরে কী কারণে ‘মহাকালী’র শুক্রাচার্যের চরিত্রে রাজি হলেন ‘খুঁতখুঁতে’ অক্ষয়?

‘ধুরন্ধর’ সাফল্যের পরে কী কারণে ‘মহাকালী’র শুক্রাচার্যের চরিত্রে রাজি হলেন ‘খুঁতখুঁতে’ অক্ষয়?

তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন অক্ষয় খন্না। ‘মহাকালী’-র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই তা ঘিরে শুরু হয়েছে জোরদার আলোচনা। ছবিতে পৌরাণিক সুপারহিরো অ্যাকশন ঘরানায় প্রথমবার দেখা যাবে অভিনেতাকে। তিনি অভিনয় করছেন পুরাণকথিত ঋষি শুক্রাচার্যের চরিত্রে, যাঁর সঙ্গে ছবির মুখ্য চরিত্র ভূমি শেট্টীর চরিত্রের সংঘাত রয়েছে। সম্প্রতি ‘মহাকালী’-র ঝলক প্রকাশ্যে এসেছে। ছবিটি কেন অক্ষয়কে আকৃষ্ট করল, সেটিও এখন কৌতূহলের বিষয়। বিশেষ করে ‘ধুরন্ধর’ এবং ‘ছাওয়া’-র সাফল্যের পর তাঁর পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছিল। শোনা যায়, এখন প্রতি ছবির জন্য তিনি ২১ কোটি করে পারিশ্রমিক চাইছেন। পারিশ্রমিক এবং তাঁর ‘লুক’ নিয়ে মতপার্থক্যের জেরে নাকি ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়ান অক্ষয়। তবে শুক্রাচার্যের চরিত্রটি অক্ষয়কে…
Read More
হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার সলমনের ‘বডি ডাবল’ পরভেজ়ের, দীর্ঘদিনের সঙ্গীর চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেতা

হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার সলমনের ‘বডি ডাবল’ পরভেজ়ের, দীর্ঘদিনের সঙ্গীর চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেতা

সলমন খান যেন আরও এক বার প্রমাণ করলেন, তাঁর দীর্ঘদিনের যাত্রার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বিপদে তিনি পাশে থাকেন। সম্প্রতি তাঁর দীর্ঘদিনের ‘বডি ডাবল’ পরভেজ় কাজ়ী অসুস্থ হয়ে পড়ায় সাহায্যে এগিয়ে এসেছেন অভিনেতা। চলতি মাসের শুরুতে পরভেজ়ের হৃদ্‌যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। তাঁর অস্ত্রোপচার-পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং সহায়তা নিশ্চিত করেছেন সলমন। এক প্রতিবেদন অনুযায়ী, ৬ অগস্ট বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন পরভেজ়। প্রথমে খবর ছড়িয়েছিল, ছবির সেটে হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। তবে পরে তাঁর সহকারী পীযূষ বিষয়টি স্পষ্ট করে জানান যে, ঘটনাটি শুটিংয়ের সময় ঘটেনি। তিনি জানান, অসুস্থ বোধ করার পর পরভেজ় চিকিৎসকের কাছে যান এবং একাধিক পরীক্ষা করানো হয়।…
Read More
‘দৃশ্যম’-এর তৃতীয় ভাগ নিয়ে পর্দায় ফিরছেন অজয় দেবগন, এ বারেই সকল রহস্যের সমাধান?

‘দৃশ্যম’-এর তৃতীয় ভাগ নিয়ে পর্দায় ফিরছেন অজয় দেবগন, এ বারেই সকল রহস্যের সমাধান?

পর্দায় ফিরছে বিজয় সালগাঁওকর। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় এবং শেষ ছবি নিয়ে বড়পর্দায় ফিরছেন অজয় দেবগন। ২৪ অগস্ট ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করে নাম প্রকাশ্যে এনেছেন অভিনেতা। ‘দৃশ্যম দ্য কনক্লুশন’ নামে এই ছবিটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দুই পর্বে রহস্য, গোপন তথ্য এবং পরিবারের নিরাপত্তার জন্য বিজয়ের একের পর এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ দেখার পরে, এ বার সামনে আসবে তার গল্পের শেষ অধ্যায়। ২৪ অগস্ট ‘দৃশ্যম দ্য কনক্লুশন’-এর প্রথম পোস্টার প্রকাশ করেন অজয়। তাতে লেখা রয়েছে, “আমার সত্য, আমার বাস্তব, শুধুমাত্র আমার পরিবার”। অর্থাৎ, তাঁর সত্য, তাঁর অধিকার এবং তাঁর কাছে সবকিছুর ঊর্ধ্বে তাঁর পরিবার। বিজয়ের মানসিকতাকে এই একটা বাক্যই যেন…
Read More
তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর খান? ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু জল্পনা

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর খান? ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু জল্পনা

করিনা কপূর খানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে নেটাগরিকদের একাংশের প্রশ্ন, তবে কি ফের মা হতে চলেছেন অভিনেত্রী? ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, করিনা তাঁর দলের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁর টিমের এক সদস্য অভিনেত্রীর সামনে ছাতা ধরে ছিলেন, ফলে ছবিশিকারিদের ক্যামেরায় তাঁর শরীরের কিছুটা অংশ ঢাকা পড়ে যায়। এর পরেই নেটাগরিকদের একাংশের দাবি, অভিনেত্রীর পেট নাকি খানিকটা স্ফীত দেখাচ্ছে। শুরু হয় তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা। তবে করিনা অন্তঃসত্ত্বা নন। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র স্পষ্ট করে জানিয়েছে, “পুরোটাই ভুয়ো খবর রটছে। করিনা মোটেই অন্তঃসত্ত্বা নন।”করিনা ও সইফের দুই ছেলে— তৈমুর…
Read More
Arjun Kapoor Loses Cool After Fan Secretly Records Video Instead Of Taking Photo, Says “Photo Le Na”

Arjun Kapoor Loses Cool After Fan Secretly Records Video Instead Of Taking Photo, Says “Photo Le Na”

Bollywood actor Arjun Kapoor, who is usually known for his cool and friendly behaviour with fans and paparazzi, was seen getting visibly irritated after a fan tried to record him without permission. The incident, the video of which is now going viral on social media platforms, took place when Arjun Kapoor was sitting inside his car. According to the viral clip, a fan approached the actor and politely asked him for a photograph. Arjun, being his usual self, agreed and obliged for the picture. However, things took a different turn when the fan, who is reportedly known for meeting several…
Read More
বিবাহবিচ্ছেদের মামলা কেন প্রত্যাহার করলেন সুনীতা? কারণ খোলসা করলেন গোবিন্দ-পত্নী

বিবাহবিচ্ছেদের মামলা কেন প্রত্যাহার করলেন সুনীতা? কারণ খোলসা করলেন গোবিন্দ-পত্নী

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন সুনীতা আহুজা। কিন্তু তাতেই কি গোবিন্দ-সুনীতার দাম্পত্য-জটিলতার ইতি? আপাতত তেমনটা মনে হচ্ছে না। বরং মামলা প্রত্যাহারের পরেই নতুন করে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন অভিনেতা-পত্নী। মামলা প্রত্যাহারের কারণ নিয়ে সুনীতার বক্তব্যই এখন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি, আলোকচিত্রীদের সঙ্গে কথা বলার সময় রাখি সাওয়ন্ত ফোন করেন সুনীতাকে। ফোনটি স্পিকারে রেখেছিলেন রাখি। সেখানেই সুনীতার দাবি, গোবিন্দ এবং অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার নাকি বিয়ের পরিকল্পনা করছিলেন। সেই কারণেই তিনি বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন বলে জানান সুনীতা। উল্লেখ্য, গোবিন্দ ও কোমলকে বিমানবন্দরে একসঙ্গে দেখার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনায় আরও ইন্ধন দেন সুনীতা নিজেই।…
Read More
বড় অঙ্কের পারিশ্রমিক দিতেও প্রস্তুত নির্মাতারা! এ বার কি ‘বিগ বস্‌’-এ থাকছেন মৌনী রায়?

বড় অঙ্কের পারিশ্রমিক দিতেও প্রস্তুত নির্মাতারা! এ বার কি ‘বিগ বস্‌’-এ থাকছেন মৌনী রায়?

সলমন খানের ‘বিগ বস্‌’-এর নতুন সিজ়ন ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আগামী সেপ্টেম্বরে শুরু হতে চলেছে ‘বিগ বস্‌ ২০’। তবে এখনও পর্যন্ত প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি নির্মাতারা। এর মধ্যেই সমাজমাধ্যমে একের পর এক নাম নিয়ে জল্পনা চলছে। সেই তালিকায় এ বার উঠে এসেছে ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী মৌনী রায়ের নাম। সলমন খানের সঞ্চালনায় ‘বিগ বস্‌ ২০’-তে প্রতিযোগী হিসাবে যোগ দেওয়ার জন্য মৌনীকে প্রস্তাব দিয়েছেন নির্মাতারা। যদিও সেই প্রস্তাবে অভিনেত্রী সম্মতি দিয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। মৌনীকে শো-তে নিয়ে আসতে নির্মাতারা নাকি বেশ আগ্রহী। বিপুল অঙ্কের পারিশ্রমিক দিতেও প্রস্তুত বলে শোনা যাচ্ছে। বর্তমানে অভিনেত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।…
Read More