Celebrity News

মিঠু মুখোপাধ্যায়: অল্প সময়েই বাংলা সিনেমায় ছাপ ফেলা এক ঝলমলে নায়িকার গল্প

মিঠু মুখোপাধ্যায়: অল্প সময়েই বাংলা সিনেমায় ছাপ ফেলা এক ঝলমলে নায়িকার গল্প

তখন বড়পর্দায় উত্তমকুমার, সৌমিত্র ও শুভেন্দু চট্টোপাধ্যায়দের সঙ্গে সন্ধ্যা রায়, অপর্ণা সেন, সুমিত্রা মুখোপাধ্যায়দের দাপট। সেই সোনালি সময়ে আচমকাই এক ঝলমলে, প্রাণোচ্ছল মুখ এসে জায়গা করে নিল দর্শকের মনে। তিনি অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। খুব দীর্ঘ অভিনয়জীবন নয়, ছবির সংখ্যাও অগুনতি নয়। অথচ কয়েকটি চরিত্র, কয়েকটি ছবি আর তাঁর নিজস্ব পর্দা-আবেদন— সব মিলিয়ে খুব অল্প সময়েই সেই সময়কার দর্শক থেকে ইন্ডাস্ট্রির অন্দরমহল, সকলেরই নজর কেড়েছিলেন তিনি সিনেমায় তাঁর অভিষেকও যেন সেই সময়ের বাংলা ছবির এক আলাদা অধ্যায়ের শুরু। চিত্ত বসুর ‘শেষ পর্ব’ (১৯৭২) ছবিতে অভিনয়জীবনের সূচনা। নায়ক শমিত ভঞ্জ। তখন মিঠুর বয়স মাত্র ১৭। তার পর ধীরে ধীরে পর্দার জগতে পরিচিতি…
Read More
‘জেলর ২’-এ বিদ্যার তেজি অবতার, ‘কান্তা’র প্রথম ঝলকে বাড়ল দর্শকের কৌতূহল

‘জেলর ২’-এ বিদ্যার তেজি অবতার, ‘কান্তা’র প্রথম ঝলকে বাড়ল দর্শকের কৌতূহল

এখনও মুক্তি পায়নি ‘জেলর ২ । তার আগেই এক ঝলকে দর্শকের কৌতূহল বাড়িয়ে দিলেন বিদ্যা বালন। রজনীকান্তের বহু প্রতীক্ষিত ছবিতে ‘কান্তা’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। রবিবার তাঁর চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ছোট্ট ভিডিয়োয় দেখা গিয়েছে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নীচে নামছেন বিদ্যা। পরনে নীল শাড়ি, হাতে সিগারেট। চোখেমুখে আত্মবিশ্বাস, হাঁটাচলায় একরকম ঔদ্ধত্য— চরিত্রটি যে বেশ তেজি, সেই ইঙ্গিত মিলেছে প্রথম কয়েক সেকেন্ডেই। খুব বেশি সংলাপ নেই, কিন্তু কয়েক মুহূর্তের উপস্থিতিতেই যেন গোটা দৃশ্যের দখল নিয়ে নিয়েছেন অভিনেত্রী। বিদ্যার এই নতুন অবতার নজর এড়ায়নি অনুরাগীদের। কেউ তাঁর ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতির প্রশংসা করেছেন, কেউ আবার বলেছেন,…
Read More
জ়ুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ঢল, শ্রদ্ধার পাশাপাশি উঠল ন্যায়বিচারের দাবি

জ়ুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ঢল, শ্রদ্ধার পাশাপাশি উঠল ন্যায়বিচারের দাবি

১৯ সেপ্টেম্বর ২০২৫। আচমকাই মৃত্যুর খবর আসে জনপ্রিয় শিল্পী জ়ুবিন গাৰ্গের। গায়কের প্রয়াণের এক বছর পার। শনিবার, তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে গুয়াহাটির উপকণ্ঠে সোনাপুরের জ়ুবিন ক্ষেত্রে জড়ো হলেন শত শত অনুরাগী। প্রিয় শিল্পীকে স্মরণ করে তাঁর জনপ্রিয় গান গাইলেন ভক্তেরা। পাশাপাশি, তাঁর মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিও উঠল। অস্থায়ী স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন ‘অল অসম স্টুডেন্টস ইউনিয়ন’ (এএএসইউ)-এর সদস্য, জ়ুবিনের পরিবারের লোকজন, অনুরাগী ও শিল্পীরা। গান ও শ্রদ্ধার্ঘের মাধ্যমে সঙ্গীতশিল্পীকে স্মরণ করেন তাঁরা। ‘এএএসইউ’-এর প্রধান উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য জানান, জ়ুবিনকে স্মরণ করার পাশাপাশি তাঁর মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিও জানাচ্ছেন তাঁরা। তাঁর কথায়, “আজ আমরা জ়ুবিন গাৰ্গকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। সেই আকস্মিক ঘটনার…
Read More
বাদশার সঙ্গে বিচ্ছেদ, ‘বিগ বস ২০’-এ প্রতারণার অভিযোগ নিয়ে মুখ খুললেন ঈশা রিখী

বাদশার সঙ্গে বিচ্ছেদ, ‘বিগ বস ২০’-এ প্রতারণার অভিযোগ নিয়ে মুখ খুললেন ঈশা রিখী

র‌্যাপ গায়ক বাদশার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন পঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখী। বর্তমানে তিনি রয়েছেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-তে। সেখানেই নিজের ভাঙা সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি। সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে কথোপকথনে ঈশা ইঙ্গিত দেন, তাঁর প্রাক্তন সঙ্গী সম্পর্ক চেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই সম্পর্কের দায়িত্ব নিতে চাননি। আড্ডার মাঝেই কণিকা ঈশাকে জিজ্ঞেস করেন, কী ধরনের প্রতারণার মুখে পড়েছিলেন তিনি? শারীরিক, মানসিক, না সামাজিক? উত্তরে ঈশার সাফ জবাব, “সব দিক থেকেই।” এর পরে সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন ঈশা। তিনি জানান, প্রমাণ ছাড়া তিনি কোনও কিছু বিশ্বাস করেন না। সম্পর্কের ক্ষেত্রেও তা-ই হয়েছিল। ঈশার কথায়, “কেউ যদি এসে…
Read More
দেবের বাড়ির গণেশপুজোয় রাজনীতি-বিনোদনের চাঁদের হাট, হাজির মুখ্যমন্ত্রী

দেবের বাড়ির গণেশপুজোয় রাজনীতি-বিনোদনের চাঁদের হাট, হাজির মুখ্যমন্ত্রী

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। গণেশচতুর্থী থেকেই উৎসবের আবহ। আর সেই আবহেই এ বারও জমজমাট আয়োজন হয়েছিল অভিনেতা-সাংসদ দেবের বাড়িতে। পুজোর সকালে আরতির থালা হাতে দেখা গিয়েছিল নায়ককে। সন্ধ্যা নামতেই অবশ্য অধিকারীবাড়িতে বসেছিল চাঁদের হাট। এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির শীর্ষস্থানীয় নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ অনেকেই। এক দিকে রাজনৈতিক মহলের ‘হেভিওয়েট’ ব্যক্তিত্বেরা, অন্য দিকে টলিপাড়ার চেনা মুখ। অতিথি আপ্যায়নে ব্যস্ত দেবের পাশে ছিলেন তাঁর মা-বাবাও। এমনকি, নিজের হাতে অতিথিদের প্রসাদ বিতরণ করতেও দেখা যায় তাঁকে। মঙ্গলবার সন্ধ্যায় তৈরি হয়েছিল বেশ কিছু বিশেষ মুহূর্ত। নিজের মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাপ করিয়ে দেন দেব। দু’জনের সাক্ষাৎ ঘিরে স্বাভাবিক ভাবেই তৈরি হয় আলাদা…
Read More
ইঙ্গিতপূর্ণ পোস্টে ফের চর্চায় সলমন, ‘অল্পে খুশি ছিলাম, বেশি পেয়ে দুঃখ কেন?’—বার্তার নেপথ্যে কী?

ইঙ্গিতপূর্ণ পোস্টে ফের চর্চায় সলমন, ‘অল্পে খুশি ছিলাম, বেশি পেয়ে দুঃখ কেন?’—বার্তার নেপথ্যে কী?

এমনিতে প্রায়ই শিরোনামে থাকেন বলিউড তারকা সলমন খান। তার উপরে বিগত কিছু দিন ধরে অনুরাগীরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে। সেই আবহে সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে ফের আলোচনায় অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল ভাগ করে নিয়েছেন ৬০ বছর বয়স্ক অভিনেতা। তাঁর পোস্টের অর্থ কী, তা নিয়ে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। সলমন সাধারণত কোনও দার্শনিক উদ্ধৃতি পোস্ট করেন না। এমনকি, নিয়মিত অন্যের রিলও শেয়ার করতে দেখা যায় না তাঁকে। তাই তাঁর সাম্প্রতিক পোস্টটি বিশেষ ভাবে নজর কেড়েছে। একটি শেয়ার করা রিলে লেখা ছিল, “যখন অল্প পেয়েছিলাম, তখন খুশি ছিলাম। এখন বেশি পাচ্ছি, তাতে দুঃখ কেন? যা আমি কাল চেয়েছিলাম,…
Read More
গণেশ চতুর্থীতে ভক্তিতে মগ্ন দেব-জিৎ, তারকাদের ঘরে উৎসবের আমেজ

গণেশ চতুর্থীতে ভক্তিতে মগ্ন দেব-জিৎ, তারকাদের ঘরে উৎসবের আমেজ

লাল ফুলে মোড়া চারিদিক। বাড়ি জুড়ে উৎসবের সাজ। কোথাও পুজোর প্রস্তুতি, কোথাও আবার প্রার্থনায় মগ্ন তারকা। গণেশ চতুর্থীর সকালটা এ ভাবেই কাটল টলিপাড়ার দুই জনপ্রিয় নায়ক দেব এবং জিৎ-এর। প্রতি বছরের মতো এ বারও নিজের বাড়িতে গণেশপুজোর আয়োজন করলেন দেব। অন্য দিকে, পুজোর সাজে গণেশের আরাধনায় দেখা গেল জিৎকেও। গণেশ চতুর্থী মানেই যেন উৎসবের মরসুমের প্রথম ঘণ্টা। ঢাকে কাঠি পড়ে যায়। তার পর একে একে আসে বিশ্বকর্মাপুজো, দুর্গাপুজো। ফলে গণেশপুজোর দিনটিতেও টলিপাড়ায় উৎসবের আমেজ। পরিবারের সঙ্গে যে কোনও উৎসব পালন করতে পছন্দ করেন জিৎ। কখনও পরিবারের সঙ্গে ছাদে ঘুড়ি ওড়ানো, কখনও ঘরোয়া আয়োজনে উৎসব উদ্‌যাপন— নায়কের জীবনে পরিবার বরাবরই গুরুত্বপূর্ণ।…
Read More
বিয়ে করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! গাঁটছড়া বাঁধবেন পাহাড়ে গিয়ে?

বিয়ে করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! গাঁটছড়া বাঁধবেন পাহাড়ে গিয়ে?

এত দিন বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই অভিনেত্রী মিমি চক্রবর্তীর উত্তর ছিল, ‘‘কী জন্য করব?’’ কখনও আবার বলেছেন, কাজ, বই আর পোষ্যদের নিয়েই দিব্যি আছেন। ব্যক্তিজীবনকে বরাবরই আড়াল রেখেছেন নায়িকা। সেই মিমি কি এ বার সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? টলিপাড়ায় অন্তত তেমনই গুঞ্জন। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই চারহাত এক হবে। বিয়ের আসর বসতে পারে পাহাড়ের শহর কালিম্পঙে। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই নিমন্ত্রণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলেও খবর। যদিও মিমির তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জনের কেন্দ্রে শুধু বিয়ের দিনক্ষণ নয়, পাত্রও। টলিপাড়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই খবর। শোনা যাচ্ছে, নায়িকার হবু স্বামী পেশায়…
Read More
পরিণীতির অন্তঃসত্ত্বা অবস্থায় ‘শক’ সিরিজ়ের শুটিং, নীরেরও ‘ডেবিউ’

পরিণীতির অন্তঃসত্ত্বা অবস্থায় ‘শক’ সিরিজ়ের শুটিং, নীরেরও ‘ডেবিউ’

পরিণীতি চোপড়ার আসন্ন সিরিজ় ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর জীবনের এক বিশেষ স্মৃতি। বৃহস্পতিবার মুম্বইয়ে সিরিজ়ের ঝলক প্রকাশ অনুষ্ঠানে অভিনেত্রী জানান, শুটিং শুরু হওয়ার পরেই তিনি জানতে পারেন, অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই পরিণীতি মনে করেন, এই সিরিজ়ে তাঁর পুত্র নীরেরও অভিনয়ে হাতেখড়ি হয়ে গিয়েছে। শিমলায় কঠিন পরিস্থিতির মধ্যে সিরিজ়ের শুটিং হয়েছিল। সেই সময়ে নির্মাতারা কী ভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, সেই অভিজ্ঞতাও ভাগ করে নেন পরিণীতি। অভিনেত্রী জানান, শুটিং শুরু হয়ে যাওয়ার পরে জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। শিমলায় তখন প্রতিকূল পরিস্থিতিতে শুটিং চলছিল। তাই বিষয়টি দ্রুত নির্মাতাদের জানানো প্রয়োজন বলে মনে করেছিলেন তিনি। কিন্তু নির্মাতাদের সবটা বলার আগেই তাঁরা…
Read More
‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা আর পারছেন না অমিতাভ, অবসরের ইঙ্গিত বিগ বি-র

‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা আর পারছেন না অমিতাভ, অবসরের ইঙ্গিত বিগ বি-র

বহু বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন। তবে এই শো যে শুধু প্রশ্ন-উত্তর আর পুরস্কারের টাকার মধ্যে সীমাবদ্ধ নয়, সম্প্রতি নিজের ব্লগে সে কথাই জানালেন বর্ষীয়ান অভিনেতা। কিন্তু আর এই শো-এর ভার বহন করতে পারছেন না তিনি, দিন দিন সবটা কঠিন হয়ে উঠছে। এমন ইঙ্গিতই দিলেন তিনি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসে প্রতিযোগীরা প্রায়ই তাঁদের জীবনের লড়াই, কঠিন পরিস্থিতি এবং ঘুরে দাঁড়ানোর গল্প শোনান। তাঁদের অনেকের কাহিনি অমিতাভকেও আবেগপ্রবণ করে। ব্লগে সঞ্চালনার অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিগ বি। তাঁর বক্তব্য, কয়েক জন প্রতিযোগী এমন গুরুতর এবং কঠিন ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে, আবেগ সামলে অনুষ্ঠান সঞ্চালনা চালিয়ে…
Read More