30
Dec
পরিবারকে নিয়ে আলিবাগের বাংলোয় ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ খান । আর সেই ছুটি কাটিয়ে ফেরার সময় কি চোট পেয়েছেন শাহরুখ? সদ্য প্রকাশ্যে এসেছে একটি ভিডিও, যা দেখে চিন্তিত তাঁর অনুরাগীরা। পরিবার নিয়ে ছুটি কাটাতে আলিবাগ গিয়েছিলেন শাহরুখ। বাদশাহের সঙ্গে এ দিন তাই ফিরতে দেখা যায় গৌরী খান, সুহানা খান ও আব্রামকেও। একটি কালো লম্বা হুডিতে আপাদমস্তক মুখ ঢেকেছিলেন শাহরুখ। কোলে ছিল তার প্রিয় পোষ্য। তবে ছড়িয়ে পড়া ভিডিওদে দেখা যাচ্ছে, জেটিতে উঠতে গিয়ে মাথায় চোট পান শাহরুখ। ঠিক কী হয়েছিল? এদিন শাহরুখ পাপারাৎজিদের থেকে কার্যত নিজেকে আড়াল করারই চেষ্টা করছিলেন। একটি লম্বা হুডি পরেছিলেন তিনি। কালো লম্বা হুডিতে তাঁর মুখের…
