12
Sep
অভিনেতা নাসিরুদ্দিন শাহের বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য। এবার নাসির কটাক্ষ করলেন সানি দেওল অভিনীত গদর ২ ছবিকে নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেছেন, ”ঢাকঢোল বাজিয়ে নিজের প্রচারের সময় এখন। এভাবেই দুনিয়া চলছে। লাউড হলে ছবি হিট। যেমন গদর ২ এবং কেরালা স্টোরি এই ধরনের ছবি এখন মানুষ দেখতে পছন্দ করছেন। এদিকে সুধীর মিশ্র, হনসল মেহেতা, অনুভব সিনহার ছবি কেউ দেখে না। তাঁরাও তো সত্য ঘটনাকে তুলে ধরেন। অতিরঞ্জিতভাবে দেখায় না বলেই হয়তো এদের ছবি চলে না। ” নাসির শাহ আরও বলেছেন,”বর্তমানে যা ঘটছে তাকে রিগ্রেসিভ বললেও কম বলা হবে। কোনো কারণ ছাড়াই কোনও সম্প্রদায়কে ছোট করা একটা বিপজ্জনক…
