18
Oct
অভিনেত্রী ও গায়িকা সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর কাছে ‘বেছে কাজ করার লাক্সারি’ নেই। অভিনয় তাঁর প্যাশন হলেও, কেরিয়ার গড়ার বাস্তবতা তাঁকে বাধ্য করে সুযোগের সদ্ব্যবহার করতে। সম্প্রতি ‘নিশির ডাক’ নামক একটি নতুন ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে, যা পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। এই সিরিজে কাজ করার সিদ্ধান্তের পেছনে সুরঙ্গনার একাধিক কারণ রয়েছে। তিনি জানান, “জয়দীপদার সঙ্গে এর আগে ‘অচিন্ত্য আইচ’–এর প্রথম সিজ়নে কাজ করে খুব ভালো লেগেছিল। উনি অত্যন্ত ঠান্ডা মাথার একজন পরিচালক। আর হরর জ়্যঁরটা আমার খুব পছন্দের। কাকতালীয় ভাবে এর মাঝে আমার সব কাজই এই জ়্যঁরের।” এই সিরিজে অভিনয়ের পাশাপাশি তিনটি গানও গেয়েছেন সুরঙ্গনা, যা তাঁর…
