29
Oct
৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) চলাকালীন কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে আয়োজিত হচ্ছে এক বিশেষ মাস্টারক্লাস, যেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলিউডের খ্যাতনামা পরিচালক রমেশ সিপ্পি। ‘শোলে’ খ্যাত এই পরিচালক তাঁর অভিজ্ঞতা, রায়ের চলচ্চিত্রের প্রভাব এবং ভারতীয় সিনেমার বিবর্তন নিয়ে আলোচনা করবেন। প্রতিবছরের মতো এ বারেও জমজমাট হতে চলেছে কলকাতা ফিল্ম ফেস্টিভাল। রয়েছে একগুচ্ছ চমক। এ দিন সাংবাদিক সম্মেলনে ফেস্টিভালের সম্পূর্ণ সূচি ঘোষণা করা হয়। ফিল্ম ফেস্টিভালে নানা ভাষা, নানা বিষয়ের ছবি নিয়ে আলাদা উৎসাহ তো থাকেই। পাশাপাশি সিনেমার এই উৎসবে কী কী মাস্টারক্লাস এবং এক্সহিবিশন থাকছে, সে দিকেও নজর থাকে সকলের। এ বারের ফেস্টিভালেও খুবই গুরুত্বপূর্ণ লেকচার, সেমিনার এবং…
