11
Sep
কলকাতার অনেকেই এখন পূজার শপিং করতে ব্যস্ত। অনলাইন হোক বা শপিংমলে গিয়ে অনেকেই শপিং করছেন। কিন্তু সবার থেকেই বরাবরই আলাদা থাকা অভিনেত্রী শ্রীলেখা মিত্রর পরিকল্পনাও একেবারে আলাদা। শ্রীলেখা বরং আলমারি খালি করে নিলাম করতে চান তার উদ্বৃত্ত পোশাক। তাই তো বৃহস্পতিবার আলমারি থেকে সব পোশাক বের করে সোশ্যাল্ক হ্যান্ডেলে ছবি পোস্ট করলেন শ্রীলেখা। আর সঙ্গে লম্বা পোস্ট। শ্রীলেখা তার ফেসবুকে লিখলেন, অনেক ভেবে দেখলাম। এতো জামা কাপড়ের আমার আর প্রয়োজন নেই। কিছু কিছু নিলাম করব। কেমন হবে? একবার পরা, একবারও না পরা, অনেক ড্রেস, শাড়ি আছে। যে টাকাটা উঠবে (যদি ওঠে) সেটা দিয়ে চার পেয়ে বাচ্চাগুলোর জন্য একটা ফান্ড তৈরি…
