প্র*য়াত ‘কাঁটে’ ছবির পরিচালক সঞ্জয় গুপ্ত

প্রয়াত বলিউডের পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক সঞ্জয় গুপ্ত। শুক্রবার, ৩০ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর, শৌচালয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় পরিচালকের। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। পরিবারে রয়েছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।

বলিউডে ক্রাইম থ্রিলার ও অ্যাকশনধর্মী ছবির জন্য বিশেষ পরিচিত ছিলেন সঞ্জয়। ১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর। ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। পরবর্তী সময়ে তাঁর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেন পরিচালক।

‘কাঁটে’, ‘মুসাফির’, ‘জিন্দা’ এবং ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ ছবিটি মুম্বইয়ের বাস্তব গুলির লড়াইয়ের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল। ছবিটির প্রযোজনা ও চিত্রনাট্যের দায়িত্বেও ছিলেন তিনি।

এছাড়াও ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ঐশ্বর্যা রায় বচ্চন অভিনীত ‘জজবা’ এবং হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’ পরিচালনা করেন সঞ্জয়। ক্রাইম-অ্যাকশন গল্পকে পর্দায় তুলে ধরার নিজস্ব ধরন তৈরি করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া বলিউডে।

By Durgasree Mitra