09
Jul
ইমরান হাশমির বহু প্রতীক্ষিত সিনেমা 'আওয়ারাপন ২'-এর প্রথম গান 'ভে জুনুন' মুক্তি পেয়েছে। কয়েক দিন আগে সিনেমার টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল দানা বাঁধছিল; আর এই আবেগঘন গানটি সিনেমাটি নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ভিডিওটিতে ইমরান হাশমিকে আবারও 'শিবম পণ্ডিত' চরিত্রে দেখা যাচ্ছে, যেখানে তিনি অপূর্ণ প্রেম ও মানসিক টানাপড়েনের যন্ত্রণায় ভুগছেন। অন্যদিকে, দিশা পাটানি তাঁর জীবনে নতুন আশা ও ভালোবাসার প্রতীক হয়ে আবির্ভূত হয়েছেন। 'ভে জুনুন' গানটিতে কণ্ঠ দিয়েছেন সুবোধ শর্মা এবং এর কথা লিখেছেন সাঈদ কাদরি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মিথুন। গানটি রোমান্স, বেদনা ও বিচ্ছেদের অনুভূতিকে অত্যন্ত জোরালোভাবে ফুটিয়ে তুলেছে। ভিডিওটি দেখে স্পষ্ট…
