বিনোদন

প্রথম সপ্তাহেই বিলবোর্ডে শীর্ষে বিটিএস

প্রথম সপ্তাহেই বিলবোর্ডে শীর্ষে বিটিএস

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস-এর সর্বশেষ ‘আরিরাং’ অ্যালবামটি প্রকাশের প্রথম সপ্তাহেই রেকর্ড গড়ে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষস্থান দখল করেছে। প্রথম সপ্তাহে ‘আরিরাং’ অ্যালবামের মোট বিক্রি দাঁড়ায় ৬ লাখ ৪১ হাজার কপি, যার মধ্যে ৫ লাখ ৩২ হাজার ছিল সরাসরি অ্যালবাম বিক্রি। অ্যালবামের অন্যতম জনপ্রিয় গান ‘সুইম’ প্রকাশের মাত্র ছয় দিনের মধ্যেই ১৫.৩ মিলিয়ন স্ট্রিম এবং ২৫.৮ মিলিয়ন রেডিও লিসেন অর্জন করেছে। এর ফলে গানটি বিলবোর্ড হট ১০০ চার্টে শীর্ষস্থান দখল করে। এই নিয়ে সপ্তমবার এই কৃতিত্ব অর্জন করলো বিটিএস। এই সাফল্যের মাধ্যমে বিলবোর্ড হট ১০০-এর ইতিহাসে সর্বাধিক এক নম্বর গানের অধিকারী ব্যান্ডগুলোর তালিকায় বিটিএস এখন পঞ্চম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ‘আরিরাং’…
Read More
সংগীতজগৎ থেকে দূরে বর্ষীয়ান গায়িকা!

সংগীতজগৎ থেকে দূরে বর্ষীয়ান গায়িকা!

বলিউডের জনপ্রিয় গায়িকাদের মধ্যে প্রথম সারির গায়িকা অলকা ইয়াগনিক। টানা প্রায় চার দশক ধরে অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। কিন্তু ২০২৪ সালে হঠাৎই তাঁর কণ্ঠ থমকে যায়! শ্রবণশক্তি হারানোর বিরল সমস্যায় আক্রান্ত হয়ে গান থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বর্ষীয়ান এই গায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে অলকা বলেন, তাঁর অবস্থার এখনও তেমন উন্নতি হয়নি। সেই কারণেই তিনি এখনও গানে ফিরতে পারেননি। তাঁর কথায়, সুরকার ও গীতিকারদের কাছ থেকে নিয়মিত প্রস্তাব এলেও তিনি এখন গাইতে অক্ষম। ২০২৪ সালে একটি বিবৃতিতে তিনি প্রথম নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন। জানান, বিমান থেকে নামার পর আচমকাই তিনি…
Read More
ফের মা হলেন সোনম কাপুর

ফের মা হলেন সোনম কাপুর

দ্বিতীয়বার মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজার সঙ্গে তাঁর সংসারে এসেছে নতুন সদস্য। রবিবার রাতে সমাজমাধ্যমে সুখবরটি নিজেই ভাগ করে নেন তারকাদম্পতি। জানা গিয়েছে, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনম। সমাজমাধ্যমে পোস্ট করে সোনম ও আনন্দ লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি পুত্র সন্তান হয়েছে। ভাইকে পেয়ে বায়ুও খুব খুশি। সে এখন বড় দাদা। সোনম এবং সন্তান দু’জনেই সুস্থ আছে।” উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার মা হন অভিনেত্রী। তাঁদের প্রথম সন্তান বায়ুর বয়স এখন তিন বছর। ২০২৫ সালের নভেম্বরে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন সোনম। গর্ভাবস্থার বেশিরভাগ সময় মুম্বইতেই কাটিয়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতেও একাধিক শুটিং এবং বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে…
Read More
প্র*য়াত হলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

প্র*য়াত হলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

প্রয়াত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মাত্র ৪৩ বছর বয়সেই থামল জীবন। রবিবার একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান অভিনেতা। সূত্রের খবর, দীঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলছিল। শ্যুটিং শেষে জলে নামতেই এই দুর্ঘটনা ঘটে। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর শেষরক্ষা সম্ভব হয়নি।   দুই দশকেরও বেশি সময় টলিউডে কাজ করেছেন রাহুল। ধারাবাহিক, চলচ্চিত্র, ওয়েব সিরিজ এমনকি নাটকেও সমান তালে অভিনয় করেছেন তিনি। এছাড়াও একটি ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর। লেখালেখিতেও ছিল অসামান্য দক্ষতা। এমন প্রতিভাবান শিল্পীর অকালপ্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়।  
Read More
‘অতিরিক্ত চিন্তা ভালো নয়’, আলিয়াকে বার্তা সদ্গুরুর

‘অতিরিক্ত চিন্তা ভালো নয়’, আলিয়াকে বার্তা সদ্গুরুর

মেয়ে রাহার জন্মের পর থেকেই নিজের জীবনে বড় পরিবর্তনের কথা বহুবার জানিয়েছেন আলিয়া ভট্ট। মাতৃত্বের দায়িত্ব তাঁকে আরও সংবেদনশীল করে তুলেছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। মেয়েকে জনসমক্ষে আনার ক্ষেত্রেও তাঁর উদ্বেগ ছিল চোখে পড়ার মতো। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথমবার রাহাকে ক্যামেরার সামনে আনার দিনটি তাঁর জন্য ভীষণ উদ্বেগের ছিল। এই প্রেক্ষিতেই সদ্গুরুর কাছে প্রশ্ন করেন আলিয়া, কীভাবে একজন ভালো মা হওয়া যায়? উত্তরে সদ্গুরু হেসে বলেন, “যে মা-বাবা অতিরিক্ত চিন্তা করেন, তাঁরা কখনও ভালো মা-বাবা হতে পারেন না।” তাঁর উত্তর শুনে আলিয়াও হেসে বলেন, “আমার মনে হয় না কোনও মা-বাবার থেকে এই উদ্বেগ দূর করা সম্ভব, আপনিও তা জানেন।” শুধু…
Read More
রহস্যে মোড়া অদিতি রায়ের নতুন ওয়েব সিরিজ ‘কুহেলি’

রহস্যে মোড়া অদিতি রায়ের নতুন ওয়েব সিরিজ ‘কুহেলি’

কে অপরাধী আর কে নির্দোষ? এই প্রশ্নের উত্তর বারবার ধোঁয়াশার আড়ালে ঢেকে যায় পরিচালক অদিতি রায়ের আসন্ন ওয়েব সিরিজ ‘কুহেলি’-তে। গল্পের কেন্দ্রে রয়েছে এসপি রানা সিংহের রহস্যমৃত্যু। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্তে দেখা যায়, রানা সিংহকে খুন করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এলেও ধীরে ধীরে সন্দেহের তির ঘুরে যায় তাঁর ঘনিষ্ঠদের দিকেই। রানা সিংহের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। রানা সিংহের স্ত্রী রাধিকার ভূমিকায় দেখা যাবে সুস্মিতা দে’কে। তিনিও পুলিশের সন্দেহভাজনদের তালিকায়। অন্যদিকে, রাধিকারের বোন দেবিকার চরিত্রে রয়েছেন ঋদ্ধিমা ঘোষ, যার আচরণে শুরু থেকেই রহস্যের ইঙ্গিত মেলে। রহস্য উন্মোচনের দায়িত্ব এসে পড়ে ডিএসপি অগ্নি বসুর ওপর।…
Read More
শীঘ্রই প্রকাশ পাবে রণবীরের ‘রাম’ লুক

শীঘ্রই প্রকাশ পাবে রণবীরের ‘রাম’ লুক

‘রামায়ণ’ ছবিকে ঘিরে দর্শকদের কৌতূহল ক্রমেই বাড়ছে। বিশেষত, রণবীর কাপুরকে রামের চরিত্রে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করলেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা। রামনবমী উপলক্ষ্যে একটি পোস্টে তিনি জানান, আগামী ২ এপ্রিল হনুমান জয়ন্তীর দিনেই প্রকাশ্যে আনা হবে রামের বেশে রণবীরের প্রথম ঝলক। এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। প্রযোজকের কথায়, “এই গল্প আমাদের সকলের। আমরা অত্যন্ত দায়িত্ব ও ভক্তি সহকারে কাজটি করেছি।” তাঁর দাবি, রামায়ণের মতো মহাকাব্যকে বড়পর্দায় তুলে ধরতে কোনও খামতি রাখা হয়নি। উল্লেখ্য, ছবির পরিচালক নীতেশ তিওয়ারি। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী।
Read More
অস্কার মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়ার সামনে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান উঠল

অস্কার মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়ার সামনে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান উঠল

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত একাডেমি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানের সময়, এমন একটি মুহূর্ত ঘটে যা সোশ্যাল মিডিয়া জুড়ে উল্লেখযোগ্য শিরোনাম তৈরি করে। ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যখন মঞ্চে ছিলেন, তখন প্ল্যাটফর্ম থেকে "ফ্রি প্যালেস্টাইন" স্লোগান ভেসে আসে; এই ঘটনার প্রতি তার প্রতিক্রিয়া এখন ইন্টারনেটে দ্রুত ভাইরাল হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, এটি প্রিয়াঙ্কা চোপড়ার অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে প্রথম উপস্থিতি। তিনি স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বারডেমের সাথে 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম'-এর পুরস্কার প্রদান করছিলেন। তার ভাষণের সময়, জাভিয়ের বারডেম বলেন, "কোন যুদ্ধ নয়, প্যালেস্টাইনের স্বাধীনতা।" এই বক্তব্যের পর, ডলবি থিয়েটার প্রচণ্ড করতালিতে ফেটে পড়ে। মঞ্চে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়াও তার দিকে ইঙ্গিত করে এই…
Read More
সিনেমার মতো বাস্তবেও পাকিস্তানের সঙ্গে ‘যোগসূত্র’ রণবীরের?

সিনেমার মতো বাস্তবেও পাকিস্তানের সঙ্গে ‘যোগসূত্র’ রণবীরের?

বক্সঅফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘ধুরন্ধর ২’। সিনেমার প্রথম ও দ্বিতীয় পর্বের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিংহ। ছবিতে রণবীরকে দেখা গিয়েছে গুপ্তচর হামজা আলির চরিত্রে। পাকিস্তানের একেবারে অন্দরে ঢুকে গোপন কার্যকলাপে যুক্ত হামজা। খবর, বাস্তবেও পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রয়েছে রণবীরের।রণবীরের পারিবারিক ইতিহাসও সিনেমার গল্পের সঙ্গে মিলে যায়। তাঁর ঠাকুরমা ছিলেন পাকিস্তানের অভিনেত্রী চাঁদ বার্ক। ১৯৩২ সালের ২ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের ঝুমরাহে জন্ম নেওয়া চাঁদ বার্ক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি পাঞ্জাবি সিনেমা ‘কহাঁ গয়ে’-তে অভিনয় করেছিলেন। পরে সেই ছবির পরিচালক নিরঞ্জনকে বিয়ে করেন তিনি।পঞ্চাশ ও ষাটের দশকে চাঁদ বার্ক ছিলেন পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি…
Read More
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম তিনে ঘটল বড় রদবদল

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম তিনে ঘটল বড় রদবদল

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড় পরিবর্তন। প্রথম পাঁচের তালিকায় যুক্ত হয়েছে নতুন ধারাবাহিক, তেমনই ছিটকে গিয়েছে কিছু বহুচর্চিত নাম। কিছুদিন ধরেই ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকটি নিয়ে সমাজমাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনা চলছিল। গত সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করে নিলেও, এ সপ্তাহে আর সেই স্থান ধরে রাখতে পারেনি এই ধারাবাহিক। অন্যদিকে, দীর্ঘদিন পর প্রথম পাঁচে ফিরে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’। চলতি সপ্তাহে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে ‘পরিণীতা’। পারুল ও রায়ানের একটি বিশেষ দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর ধারাবাহিকটি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। সেই প্রভাব টিআরপি তালিকাতেও স্পষ্ট। ৬.২ নম্বর পেয়ে এ সপ্তাহে শীর্ষস্থান দখল করেছে ‘পরিণীতা’। ৫.৮ পেয়ে…
Read More