বিনোদন

বাবাকে হারিয়ে শোকাতুর অনুজয়

বাবাকে হারিয়ে শোকাতুর অনুজয়

শোকের ছায়া অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়ের পরিবারে। বুধবার সকালে বাবাকে হারালেন অভিনেতা। কোনও অসুস্থতা ছিল না অনুজয়ের বাবার। আচমকাই এ ঘটনায় ভেঙে পড়েছে অভিনেতার পরিবার। এই প্রসঙ্গে অভিনেতার স্ত্রী দেবারতি চক্রবর্তী জানান, “সম্ভবত ফুসফুসে সংক্রমণ হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে বাবাকে কলকাতায় নিয়ে আসি চিকিৎসার জন্য। হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। তখন ভেবেছিলাম পালমোনোলজিস্ট দেখিয়ে সঠিক চিকিৎসা হবে।” অনুজয়ের বাবাকে ৬ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থও ছিলেন এবং ৮ জুন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দেবারতি চক্রবর্তী বলেন, “চিকিৎসকেরা জানিয়েছেন, এটি যে কোনও মুহূর্তে ঘটতে পারে। খুবই আকস্মিক…
Read More
ফের হাসপাতালে ভর্তি সুজিত গুহ

ফের হাসপাতালে ভর্তি সুজিত গুহ

ফের হাসপাতালে ভর্তি প্রবীণ পরিচালক সুজিত গুহ। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন কয়েক দিন আগে। সূত্রের খবর, আবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে পরিবারের তরফে জানা গিয়েছে, গুরুতর কোনো অসুস্থতা নেই, চিকিৎসকের পরামর্শে পর্যবেক্ষণের জন্য তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সুজিতবাবু ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। সঠিক চিকিৎসায় তিনি আগের তুলনায় ভালো আছেন, তবে কিছু স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। বয়সজনিত কারণে কিছুটা অ্যালঝাইমার্সও ছিল, যা এই অসুস্থতা আরও জটিল করে তুলেছে। সম্প্রতি আর্টিস্ট ফোরামের বৈঠকেও সুজিত গুহকে দেখা গিয়েছিল। খবর ছড়িয়েছিল, তিনি আবার ছবি নির্মাণ শুরু…
Read More
আমির খানের দেশভাগ-ভিত্তিক মহাকাব্যিক চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এ সানি দেওল ‘হ্যান্ড পাম্প’-এর বদলে হাতে তুলে নিলেন টর্চ

আমির খানের দেশভাগ-ভিত্তিক মহাকাব্যিক চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এ সানি দেওল ‘হ্যান্ড পাম্প’-এর বদলে হাতে তুলে নিলেন টর্চ

আমির খান প্রোডাকশনস তাদের আসন্ন ঐতিহাসিক ড্রামা বা ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির অত্যন্ত প্রতীক্ষিত প্রথম মোশন পোস্টার প্রকাশ করেছে এবং একই সাথে প্রকল্পটির নাম আনুষ্ঠানিকভাবে 'লাহোর ১৯৪৭' থেকে পরিবর্তন করে 'বাটোয়ারা ১৯৪৭' রেখেছে। এই জোরালো ও বলিষ্ঠ প্রথম ঝলকে বলিউড আইকন সানি দেওলকে এক অত্যন্ত তীব্র ও গম্ভীর রূপে দেখা যাচ্ছে। 'গদর' সিনেমার সেই বিখ্যাত হ্যান্ড-পাম্প দৃশ্য বা অ্যাকশন-প্রধান ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে, এখানে তাঁকে আগুন, ক্ষোভ ও ঐতিহাসিক অস্থিরতার এক বিশৃঙ্খল পটভূমিতে জ্বলন্ত মশাল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই বিষয়বস্তুর পরিবর্তনটি একটি বাস্তবধর্মী ও আবেগঘন গল্পের ইঙ্গিত দেয়, যেখানে মানবতার ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়ে বিভাজনের পরিবর্তে সাহস ও…
Read More
ফের বড়পর্দায় ফিরছেন একেনবাবু, গন্তব্য এবার ‘কেরল’

ফের বড়পর্দায় ফিরছেন একেনবাবু, গন্তব্য এবার ‘কেরল’

এবারে কেরলে ‘একেনবাবু’। ‘একেনবাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘কেরালায় কুরুক্ষেত্র’ নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে শুরু হয়েছে জোর চর্চা। ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ এবং ‘বেনারসে বিভীষিকা’-র সাফল্যের পর এবারও বড়পর্দাতেই ফিরছে এই ত্রয়ী। ছবির পরিচালনায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্যের দায়িত্বে পদ্মনাভ দাশগুপ্ত। ছবিতে একেনবাবুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। বাপি ও প্রমথের ভূমিকায় ফিরছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। তবে এবারের ছবির অন্যতম আকর্ষণ তারকাখচিত কাস্ট। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত। পাশাপাশি সিনেমার প্রেক্ষাপট যেহেতু দক্ষিণ ভারত, তাই ছবিতে একজন মালয়ালি অভিনেত্রীকেও দেখা যেতে পারে। বিশেষ চমক হিসেবে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে খলচরিত্রে।…
Read More
এবার বাংলা সিনেমায় রামচরণ?

এবার বাংলা সিনেমায় রামচরণ?

দক্ষিণী সুপারস্টার রামচরণ সম্প্রতি জানিয়েছেন, তিনি কেবল বলিউড বা দক্ষিণী সিনেমা নয়, বাংলার পরিচালকদের সঙ্গেও কাজ করতে আগ্রহী। বর্তমানে তিনি  দক্ষিণী সিনেমা ‘পেড্ডি’ রিলিজের সাফল্যে মগ্ন। দীর্ঘদিন পর আবারও বলিউড ভেঞ্চারের কথা চিন্তা করছেন অভিনেতা। ২০১৩ সালে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘জঞ্জির’-এর দ্বিভাষী রিমেক দিয়ে তিনি হিন্দি সিনেমায় নজর কেড়েছিলেন, কিন্তু তারপর আর হিন্দি সিনেমায় দেখা যায়নি। অভিনেতা বলেন, “আমি হিন্দি বা তেলুগু সিনেমা বলে আলাদা কিছু দেখি না। আমি ভারতীয় সিনেমায় অভিনয় করি। বিষয়টিকে এভাবেই দেখা উচিত।” রামচরণ সব ধরনের পরিচালকের সঙ্গে কাজ করতে আগ্রহী। উল্লেখ্য, ‘পেড্ডি’ সিনেমায় অভিনয় করেছেন রজতাভ দত্ত। সেই সূত্রেই কি টলিউডে কাজ করার ইচ্ছেপ্রকাশ করলেন…
Read More
এবার ছোটপর্দায় মধুরিমা

এবার ছোটপর্দায় মধুরিমা

বাংলা থিয়েটারের পরিচিত মুখ মধুরিমা গোস্বামী। এবার মঞ্চ থেকে তিনি ছোটপর্দায়। মধুরিমা নিরঞ্জন গোস্বামীর কন্যা এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী। সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। এই কাহিনীতে নায়কের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে মধুরিমাকে। এ প্রসঙ্গে মধুরিমা বলেন, “আসলে অনেকের ধারণা ছিল যে আমি হয়তো ধারাবাহিকে কাজ করতে আগ্রহী নই। সত্যি বলতে, শুরুতে আমারও এটি খুব আকর্ষণীয় মনে হয়নি।” তিনি আরও যোগ করেন, “চ্যানেলের তরফে একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রযোজনা সংস্থার খোঁজখবর নিয়ে ভালো লাগার পরে রাজি হয়েছি। নতুন কাজের প্রতি অভিনেতাদের সবসময়ই একটা লোভ থাকে।” মধুরিমা জানান, শুধু শিল্পীসত্তা নয়, ছোটপর্দার কাজ আর্থিক স্বচ্ছলতাও নিশ্চিত করে। “মঞ্চে…
Read More
কেমন হল বরুণের নতুন ছবি?

কেমন হল বরুণের নতুন ছবি?

দীর্ঘদিন পর পরিচালক ডেভিড ধাওয়ান একটি নতুন কমেডি ছবি নিয়ে ফিরেছেন। তবে তাঁর সেই নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মত প্রকাশ করেছেন অনেকেই। ছবির মূল চরিত্র জাসের ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান। জাস একজন ওয়েডিং ফটোগ্রাফার। ঘটনাচক্রে একসঙ্গে দুই নারী- বানি (মৃণাল ঠাকুর) এবং প্রীত (পূজা হেগড়ে)-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দু’জনই গর্ভবতী হয়ে পড়েন। এরপর শুরু হয় নানা ভুল বোঝাবুঝি ও হাস্যরসের ঘটনা। তবে সমালোচকদের মতে, ছবির গল্পে নতুনত্বের অভাব রয়েছে। পুরনো ধাঁচের কমেডি ও পরিচিত ফর্মুলার পুনরাবৃত্তির কারণে অনেক দৃশ্য দর্শকদের কাছে বোরিং মনে…
Read More
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষে কারা?

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষে কারা?

চলতি সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষে দেখা গিয়েছে ‘জোয়ার ভাঁটা’র ‘উজি-নিশা’ কাহিনির নাম। চলমান উত্তেজনাপূর্ণ গল্পে নিশার নতুন জীবনের সূচনা এবং উজি তার ননদের স্বামীর ষড়যন্ত্র ফাঁস করার চেষ্টা দর্শককে মুগ্ধ করেছে। এই কাহিনির প্রাপ্ত নম্বর ৫.১। দ্বিতীয় স্থানে অবস্থান করছে ‘পরশুরাম আজকের নায়ক’। এ সপ্তাহে এই কাহিনির রেটিং ৪.৯। তৃতীয় স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, যেখানে সম্প্রতি দেখানো হয়েছে নায়ক-নায়িকার বিয়ের পর্ব। দর্শকের আগ্রহ আরও বেড়েছে, এবং এই সপ্তাহে তাদের ৪.৬ নম্বর হয়েছে। একই রেটিং পেয়েছে ‘পরিণীতা’। পঞ্চম স্থানে অবস্থান করছে তিনটি ধারাবাহিক— ‘কনে দেখা আলো’, ‘গঙ্গা’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’। প্রতিটি কাহিনিই এই সপ্তাহে ৪.৪ নম্বর পেয়েছে।
Read More
প্রয়াত প্রাক্তন সিবিএফসি চেয়ারম্যান পহলাজ নিহলানী

প্রয়াত প্রাক্তন সিবিএফসি চেয়ারম্যান পহলাজ নিহলানী

প্রয়াত প্রাক্তন ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি) চেয়ারম্যান পহলাজ নিহলানী। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। কয়েক মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি লিভার সিরোসিস ধরা পড়েছিল তাঁর। পহলাজ নিহলানী ছিলেন একজন সফল চলচ্চিত্র প্রযোজক। তাঁর প্রযোজিত হিট ছবির মধ্যে রয়েছে ‘ইলজম’, ‘শোলা অউর শবনম’, ‘আখেঁ’, ‘তলাশ’ এবং ‘জুলি ২’। ২০১৫ সালে তিনি সিবিএফসি’র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। চলচ্চিত্র সেন্সর বোর্ডে থাকা সময়ে তাঁর অতিরিক্ত রক্ষণশীল মনোভাবের জন্য সমালোচিত হতে হয়েছিল। পহলাজ নিজে প্রকাশ্যে বলেছিলেন, “সিবিএফসি-এর কাজ শুধু সার্টিফিকেট দেওয়া নয়, ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করাও।” সমালোচকরা অভিযোগ করেছিলেন যে এই…
Read More
‘অবসেশন’ নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া

‘অবসেশন’ নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া

ভালোবাসা যখন সীমা ছাড়িয়ে আসক্তিতে পরিণত হয়, তখন সম্পর্কের ভেতরে তৈরি হতে পারে ভয়ংকর টানাপোড়েন, এই বার্তাই যেন স্পষ্ট হয়ে উঠেছে হলিউডের নতুন ছবি ‘অবসেশন’-এ। কম বাজেটে নির্মিত হলেও সিনেমাটি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কারি বার্কার পরিচালিত এই ছবির বাজেট ১০ লক্ষ ডলারেরও কম হলেও বক্স অফিসে ইতিমধ্যেই চমক দেখিয়েছে ‘অবসেশন’। ভারতেও ছবিটি নিয়ে দর্শকমহলে কৌতূহল তীব্র। ছবির গল্পে কেন্দ্রীয় চরিত্র বিয়ার। এক নিঃসঙ্গ, শান্ত স্বভাবের যুবক। একদিন সে রহস্যময় একটি জিনিস খুঁজে পায়, যার নাম ‘ওয়ান উইশ উইলো’। এই বস্তুটির মাধ্যমে যে কোনো ইচ্ছা পূরণ করা সম্ভব। বিয়ার তার সহকর্মী নিকির প্রতি একতরফা ভালোবাসা…
Read More