14
Apr
দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। নতুন ধারাবাহিক ‘সংসার সংকীর্তন’-এ দেখা যাবে তাঁকে। ধারাবাহিকের মূল গল্পে রয়েছে ঘটি-বাঙালের চিরাচরিত দ্বন্দ্ব। কৌতুকধর্মী এই কাহিনির মুখ্য ভূমিকায় রয়েছেন সব্যসাচী চৌধুরী এবং মানালি দে। নায়ক-নায়িকার পাশাপাশি দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস মুখোপাধ্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই। বর্তমানে অনেক অভিনেতাই ছোটপর্দা থেকে দূরে থাকছেন। সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, এত বছর পর কেন আবার ধারাবাহিকে অভিনয় করতে রাজি হলেন পরান? এই বিষয়ে অভিনেতা জানান, প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর আগের কাজের যোগ থাকায় রাজি হন তিনি। তাঁর কথায়, “ ‘কীর্তন’ এবং ‘কীর্তনের পর কীর্তন’ এই দুই ছবিতে আমি কাজ করেছি। ছবিগুলি খুবই প্রশংসিত হয়েছিল।…
