বিনোদন

প্রথম ভারতীয় নায়িকা হিসেবে কোন রেকর্ড গড়লেন রশ্মিকা?

প্রথম ভারতীয় নায়িকা হিসেবে কোন রেকর্ড গড়লেন রশ্মিকা?

অ্যাকশন সিনে নতুন চমক দিতে প্রস্তুত রশ্মিকা মন্দানা। বর্তমানে আসন্ন ছবি ‘মাইসা’-র শুটিং নিয়ে ব্যস্ত তিনি। নারীকেন্দ্রিক এই সিনেমায় একেবারে ভিন্ন রূপে ধরা দিতে চলেছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত অভিনেত্রী। ‘মাইসা’-য় রয়েছে একাধিক রোমহর্ষক আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স। নির্মাতাদের দাবি, এই ছবিতেই প্রথমবার কোনও ভারতীয় অভিনেত্রীকে জলের তলায় ফাইট সিকোয়েন্সে এমন অ্যাকশন অবতারে দেখা যাবে। এই দৃশ্যগুলিতে কোনও বডি ডাবলের সাহায্য নেননি রশ্মিকা। নিজের স্টান্ট নিজেই করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, ওয়েটস্যুট পরে জলের তলায় অ্যাকশনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডুবুরিদের কাছ থেকে নিচ্ছেন বিশেষ প্রশিক্ষণও। দীর্ঘক্ষণ জলের নিচে থেকে কীভাবে শুটিং করতে হবে,…
Read More
‘সতলুজ’ বিতর্কের মাঝেই আত্মজীবনী নিয়ে মুখ খুললেন দিলজিৎ

‘সতলুজ’ বিতর্কের মাঝেই আত্মজীবনী নিয়ে মুখ খুললেন দিলজিৎ

পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত ‘সতলুজ’ ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। দীর্ঘ তিন বছর সেন্সরের সঙ্গে লড়াইয়ের পর ছবিটি মুক্তির মুখ দেখলেও বড় পর্দায় প্রকাশের সুযোগ হয়নি। পরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও মাত্র তিন দিনের মধ্যেই ফের নিষেধাজ্ঞার জেরে সরিয়ে নেওয়া হয় ছবিটি। ‘সতলুজ’ ঘিরে রাজনৈতিক তরজার মাঝেই উঠে এসেছে দিলজিতের আত্মজীবনী লেখার প্রসঙ্গ। ইনস্টাগ্রাম লাইভে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, তিনি অবশ্যই নিজের জীবনের গল্প লিখতে চান। তবে সেই বই প্রকাশিত হবে তাঁর মৃত্যুর পর। দিলজিতের কথায়, “মৃত্যুর আগে আমি একটি বই লিখতে চাই। তবে সেটি আমার মৃত্যুর পরই প্রকাশিত হবে। জীবিত অবস্থায় আত্মজীবনী প্রকাশের কথা জানালে অনেক মানুষ…
Read More
ক্যানসার আক্রান্ত অনুরাগীর পাশে রিহানা!

ক্যানসার আক্রান্ত অনুরাগীর পাশে রিহানা!

পপতারকা রিহানার আন্তরিকতায় মুগ্ধ নেটপাড়া। একটি সুপারমার্কেটে ক্যানসার আক্রান্ত এক মহিলা অনুরাগীর সঙ্গে তাঁর আন্তরিক কথোপকথনের ভিডিও প্রকাশ্যে আসতেই তা সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। জানা গিয়েছে, কেনাকাটার সময় ওই অনুরাগী রিহানার কাছে একটি ছবি তোলার অনুরোধ জানান। নিজের অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্যানসারের চিকিৎসার কারণে তাঁকে ভালো দেখাচ্ছে না। উত্তরে রিহানা তাঁকে কাছে টেনে নিয়ে বলেন, “তোমাকে মোটেও খারাপ দেখাচ্ছে না।” এরপর হাসিমুখে তাঁর সঙ্গে ছবি তোলেন। কথোপকথনের সময় জানা যায়, অনুরাগীর নামও রবিন, যা রিহানার আসল নাম ‘রবিন রিহানা ফেন্টি’র সঙ্গে মিলে যায়। পরে চিকিৎসার কারণে চুল পড়ে যাওয়া ও নিজের চেহারা নিয়ে অনুরাগীর অনিশ্চয়তার কথা শুনে…
Read More
সৌরভের জন্মদিনে প্রকাশ্যে ‘দাদা’র বায়োপিকের ফার্স্ট লুক

সৌরভের জন্মদিনে প্রকাশ্যে ‘দাদা’র বায়োপিকের ফার্স্ট লুক

ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও অমলিন ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর সেই ঐতিহাসিক মুহূর্ত। সেই স্মৃতিকেই ফিরিয়ে আনল তাঁর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’-র প্রথম পোস্টার। সৌরভের জন্মদিনে প্রকাশ্যে এল ছবির এই পোস্টার। ‘দাদা’ সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন এই আনন্দের কথা। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৪মে। প্রকাশিত পোস্টারে দেখা যায়, অভিনেতা রাজকুমার রাও লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভের সেই বিখ্যাত জার্সি ওড়ানোর ভঙ্গি পুনর্নির্মাণ করেছেন। পোস্টারটি নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে সৌরভ লেখেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার। তুমি আমার মতো কভার ড্রাইভ খেলবে, দেখতে মুখিয়ে রয়েছি।” তাঁর এই বার্তা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে…
Read More
শাহরুখের ‘কিং’ ছবিতে খরাজ! কবে মুক্তি পাবে ছবি?

শাহরুখের ‘কিং’ ছবিতে খরাজ! কবে মুক্তি পাবে ছবি?

প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সম্প্রতি মুম্বইয়ে শুটিং শেষ করে ফিরে তিনি ভাগ করে নিলেন ‘কিং’-এর সেটে কাজের অভিজ্ঞতা। খরাজের কথায়, ‘‘অসাধারণ অভিজ্ঞতা। যদিও ছোট একটি চরিত্র করেছি, কিন্তু শাহরুখ খানের সঙ্গে কাজ করার সুযোগটাই বড় প্রাপ্তি। তিনি কাজ ছাড়া অন্য কিছু ভাবেন না। দুপুর দুটো থেকে রাত দুটো পর্যন্ত চলত তাঁর শুটিং।’’ সুহানার প্রথম বড়পর্দার ছবিতে বাবার ভূমিকায় শাহরুখকে কাছ থেকে দেখেছেন খরাজ। তাঁর দাবি, মেয়ের অভিনয়ে…
Read More
রহস্য-রোমাঞ্চে মোড়া ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’

রহস্য-রোমাঞ্চে মোড়া ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’

রহস্য, রোমাঞ্চ ও অজানা আতঙ্কের আবহে তৈরি নতুন বাংলা ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’। ইতিমধ্যেই এই ছবি ঘিরে কৌতূহল বাড়ছে সিনেপ্রেমীদের। ছবির কাহিনি ও পরিচালনায় রয়েছেন সৌম্য রায় চৌধুরী। প্রযোজনায় সিনে ক্রেজি এন্টারটেনমেন্টস। প্রযোজক হীরা লাল রওয়ানি, আমন চৌরাসিয়া এবং পার্থ সরকার। ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক আপাত শান্ত ও নিরীহ গ্রামকে ঘিরে, যার প্রতিটি স্তরে লুকিয়ে রয়েছে ভয়, রহস্য এবং অজানা অন্ধকার। গ্রামের বাসিন্দাদের প্রত্যেকের মুখোশের আড়ালে রয়েছে একাধিক গোপন সত্য। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রামের ঘন জঙ্গল। গল্পে মোড় আসে একটি কালো চিতাবাঘের সন্ধানকে কেন্দ্র করে। সেই অনুসন্ধানই সামনে এনে দেয় এমন এক ভয়ঙ্কর সত্য, যা সাধারণ মানুষের…
Read More
আমির-গৌরীর বিয়েতে অতিথি কারা?

আমির-গৌরীর বিয়েতে অতিথি কারা?

রবিবার, ৫ জুলাই আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে। মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতার সমুদ্রমুখী বাসভবনেই বসছে ঘরোয়া বিয়ের আসর। জাঁকজমকের বদলে সাদামাটা আয়োজনকেই গুরুত্ব দিয়েছেন আমির ও গৌরী। তবে অনুষ্ঠানে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র জগতের পরিচিত প্রযোজক-পরিচালক মিলিয়ে প্রায় ১৫০ জন অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে। বিয়ের অনুষ্ঠানে আমিরের দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক আশুতোষ গোয়ারীকর এবং প্রযোজক-পরিচালক রাজকুমার সন্তোষীসহ চলচ্চিত্র জগতের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেবেন। আমিরের আগের দুই পক্ষের সন্তান এবং গৌরী স্প্র্যাটের আগের পক্ষের ছেলেও উপস্থিত থাকবেন বলে খবর। তবে অভিনেতার প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ…
Read More
অসুস্থ কোরিওগ্রাফার বস্‌কো মার্টিস, হাসপাতালে চিকিৎসাধীন

অসুস্থ কোরিওগ্রাফার বস্‌কো মার্টিস, হাসপাতালে চিকিৎসাধীন

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার বস্‌কো লেসলি মার্টিস অসুস্থতার কারণে গত এক সপ্তাহ ধরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সব কিছু স্বাভাবিক থাকলে আগামী দু’-এক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, টানা একাধিক ছবির শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই গত ২৭ জুন হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করেন বস্‌কো। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় বড় কোনও জটিলতার ইঙ্গিত মেলেনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও কিছু পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত বস্‌কো বা তাঁর পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এদিকে সমাজমাধ্যমে হাসপাতালের…
Read More
প্রচার-ঝলক মুক্তি পেতেই বিতর্কিত শ্রদ্ধার ‘ঈথা’!

প্রচার-ঝলক মুক্তি পেতেই বিতর্কিত শ্রদ্ধার ‘ঈথা’!

মারাঠি লোকশিল্পী ও কিংবদন্তি লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবন অবলম্বনে নির্মিত জীবনীচিত্র ‘ঈথা’-র প্রথম ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রদ্ধা কাপুর। শুটিং চলাকালীন একাধিকবার আহত হলেও চরিত্রটিকে ফুটিয়ে তুলতে তাঁর নিষ্ঠার প্রশংসা করছেন সিনে বিশেষজ্ঞরা। তবে ছবির শিরোনাম ঘিরে শুরু হয়েছে বিতর্ক। লোকসংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ স্তরে সম্মানিত হয়েছিলেন বিঠাবাঈ। জীবনের এক সময়ে তিনি মঞ্চ কাঁপালেও শেষ বয়সে আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হয়েছিল তাঁকে। এমন একজন শিল্পীর জীবনীচিত্রের নাম ‘ঈথা’ রাখার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন তাঁর ছেলে ও নাতি। তাঁদের বক্তব্য, যিনি ‘লাবণী’-কে একটি স্বীকৃত নৃত্যশৈলী হিসেবে প্রতিষ্ঠা করতে সারাজীবন উৎসর্গ করেছিলেন, তাঁর…
Read More
হুইলচেয়ারে অলকা ইয়াগনিক! ঠিক কী হয়েছে গায়িকার?

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক! ঠিক কী হয়েছে গায়িকার?

মঙ্গলবার পদ্মসম্মানে ভূষিত হন অলকা ইয়াগনিক। অনুষ্ঠানের পর তাঁকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ভাইরাল হতেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে অনুরাগীদের উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে অলকা বলেন, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং ধীরে ধীরে আরও সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। গায়িকার কথায়, “অনুষ্ঠানের ভিডিও দেখে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন। তাঁদের জানাতে চাই, আমি এখন ভালো আছি। পদ্মসম্মান অনুষ্ঠানে দীর্ঘ সময় উপস্থিত থাকার কারণে আমি ক্লান্ত বোধ করছিলাম। তাই বেরোনোর সময় একটি হুইলচেয়ারের অনুরোধ করেছিলাম।” তিনি আরও জানান, উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। সকলের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অলকা বলেন, “এখন আমি…
Read More