10
Aug
ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (ওটিডিসি) আর্থিক লেনদেন ব্যবস্থাকে মজবুত করায় সাহায্য করার লক্ষ্যে বন্ধন ব্যাংক ওড়িশা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা ঘোষণা করল। এজন্য বন্ধন ব্যাংক কিছু পয়েন্ট অফ সেল (পিওএস) মেশিন প্রদান করেছে, যাতে পর্যটকরা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। চুক্তি অনুসারে পুরী, ভুবনেশ্বর, কোনারক, চিলকা ও গোপালপুরের মতো বিশেষ এলাকাগুলিতে পিওএস মেশিনগুলি বসানো হচ্ছে। পিওএস মেশিনগুলির সাহায্য পর্যটকদের কাছ থেকে পেমেন্ট সংগ্রহ করার কাজ সহজ হবে, আর তার ফলে ওটিডিসি’র আয় হ্রাসের আশঙ্কা কমে যাবে, কারণ পর্যটকদের কাছে নগদ অর্থ বেশি না থাকার কারণে পেমেন্টের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। উল্লেখ্য, ওড়িশায় বর্তমানে বন্ধন ব্যাংকের প্রায় ১৫০টি ব্যাংকিং…
