05
Aug
টেকনোলজি সেক্টরে মহিলাদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য অ্যামাজন বেঙ্গালুরুতে অ্যামেজউইট - অ্যামাজন ওমেন ইন টেকনোলজি কনফারেন্সের (AmazeWIT - Amazon Women in Technology Conference)-এর তৃতীয় সংস্করণের আয়োজন করেছিল। অ্যামেজউইট ২০২৩-এর থিম ছিল টেকনোলজি সেক্টরে কর্মরত মহিলাদের জন্য "এম্পাওয়ারিং ইনক্লুশন, ফোস্টারিং বেলঞ্জিং"৷ এই অনুষ্ঠানটিতে নেটওয়ার্কিং সুযোগ, মূল বক্তৃতা, এবং অ্যামাজন থেকে অত্যাধুনিক প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি দল, মেশিন লার্নিং এবং অ্যামাজনপে প্রযুক্তির মতো বিষয়গুলির উপর আলোচনা করা হয়েছিল। অ্যামাজন ইন্ডিয়া এবং ইমার্জিং মার্কেটস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত আগরওয়াল বলেছেন, “বর্তমানে ভারত যেই ডিজিটাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তা তৈরি করার জন্য মহিলারা বিশেষ ভূমিকা পালন করছেন। অ্যামেজউইট-এর সাথে যুক্ত হওয়ার…
