27
Apr
সম্প্রতি এক পডকাস্টে শ্রেয়া ঘোষাল ঘোষণা করেছিলেন যে, তিনি আর ‘চিকনি চামেলি’র মতো গান রেকর্ড করবেন না, কারণ এই ধরনের গানের কথা মহিলাদের জন্য অসম্মানজনক হতে পারে। কিন্তু এই ঘোষণার কয়েক দিনের মধ্যেই এক লাইভ অনুষ্ঠানে সেই একই গান গেয়ে নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়লেন এই জনপ্রিয় গায়িকা। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র ট্রোলিং। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তবে কি গায়িকা নিজের কথায় অটল থাকতে পারলেন না? আবার কেউ তাঁর নাচ ও পোশাক নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি। এই গোটা ঘটনায় হতবাক ইন্ডাস্ট্রির সহশিল্পীরা। গায়িকা লগ্নজিতা চক্রবর্তী বিষয়টিকে শিল্পী ও শ্রোতার সম্পর্কের খাতিরে দেখছেন। তাঁর মতে, “শ্রেয়া…
