Sports

মিক্সড মার্শাল আর্টে এশিয়াডে নামছেন বরুণ সান্যাল

মিক্সড মার্শাল আর্টে এশিয়াডে নামছেন বরুণ সান্যাল

আসন্ন এশিয়ান গেমসে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ)-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন বরুণ সান্যাল। এই প্রথম এশিয়ান গেমসে এমএমএ অন্তর্ভুক্ত হয়েছে। আর এই ইভেন্টে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে নামতে চলেছেন বরুণ। তাঁর জাপান সফরেও সম্প্রতি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। প্রখ্যাত অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালের পুত্র বরুণ পুরুষদের ৭৭ কেজি ট্র্যাডিশনাল এমএমএ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০ সেপ্টেম্বর নাগোয়ার ইনায়ি স্পোর্টস সেন্টারে শুরু হবে তাঁর ইভেন্ট। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের সুবাদে এশিয়াডের সংযোজিত তালিকায় জায়গা পেয়েছেন বরুণ। ২০২২ পশ্চিমাঞ্চল চ্যাম্পিয়নশিপ এবং ২০২৩ ও ২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি। চলতি বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে পেয়েছেন ব্রোঞ্জ। ২০২২ এশিয়ান চ্যাম্পিয়নশিপে…
Read More
‘অপারেশন সফেদ সাগর’ দেখে গর্বিত শচীন, বায়ুসেনার সাহসিকতায় মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার

‘অপারেশন সফেদ সাগর’ দেখে গর্বিত শচীন, বায়ুসেনার সাহসিকতায় মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার

নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েবসিরিজ ‘অপারেশন সফেদ সাগর’ দেখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ভারতীয় বায়ুসেনার সাহসিকতার কাহিনি তুলে ধরা হয়েছে এই সিরিজে। সিরিজটি দেখার পর সমাজমাধ্যমে বায়ুসেনার সদস্যদের সাহস, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেন শচীন। তিনি লেখেন, সাধারণ মানুষ যখন নিশ্চিন্তে দৈনন্দিন জীবন কাটান, তখন সেনারা অনিশ্চয়তা ও কঠিন পরিস্থিতির মধ্যেও দেশের জন্য দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ভারতীয় বায়ুসেনার সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেনের পদ পাওয়া শচীন বলেন, বায়ুসেনার সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি গর্বিত ও কৃতজ্ঞ। দেশের জন্য সেনাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, “যা করেন তার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ।”
Read More
হিটম্যানের ‘না’, মুম্বইয়ের ব্যাটন এবার কার হাতে?

হিটম্যানের ‘না’, মুম্বইয়ের ব্যাটন এবার কার হাতে?

হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই নতুন অধিনায়ক নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল। জানা গিয়েছে, রোহিত শর্মাকে ফের নেতৃত্বের প্রস্তাব দেওয়া হলেও ‘হিটম্যান’ সেই প্রস্তাবে রাজি হননি। ২০২৪ সালে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু তাঁর নেতৃত্বে প্রত্যাশিত সাফল্য পায়নি মুম্বই। এবার হার্দিককে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ রয়েছে বলে খবর। তবে তিনি মুম্বইয়ে থাকলেও নেতৃত্বে থাকবেন না বলেই মনে করা হচ্ছে। রোহিতের পর মুম্বইয়ের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে জশপ্রীত বুমরাহ ও তিলক বর্মার নাম। দীর্ঘদিন ধরে মুম্বইয়ের অংশ বুমরাহ ভারতকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন এবং হার্দিকের অনুপস্থিতিতে মুম্বইয়ের অধিনায়কত্বও করেছেন। তবে…
Read More
দলে ফিরছেন চোট পাওয়া তিন অলরাউন্ডার, বুমরাহকে নিয়েও আশা বাড়ছে ভারতীয় বোর্ডের

দলে ফিরছেন চোট পাওয়া তিন অলরাউন্ডার, বুমরাহকে নিয়েও আশা বাড়ছে ভারতীয় বোর্ডের

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে স্বস্তিতে ভারতীয় দল। চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন তিন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য, নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। বেঙ্গালুরুর ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন তাঁরা। খুব শীঘ্রই ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা তিন ক্রিকেটারের। তার পরই আফগানিস্তান সিরিজের দলে তাঁদের ফেরানো হতে পারে। এই সপ্তাহেই দল ঘোষণা করতে পারেন নির্বাচক প্রধান অজিত আগরকর। বোর্ড সূত্রের খবর, হার্দিক ও নীতীশ পুরোপুরি সুস্থ। ওয়াশিংটনও সিরিজের আগে ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে জসপ্রীত বুমরাহকে নিয়ে এখনও সতর্ক বোর্ড। চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে খেলেননি তিনি। বর্তমানে বেঙ্গালুরুতে অনুশীলন শুরু করেছেন বুমরাহ। ২০২৭ সালের বিশ্বকাপের…
Read More
এশিয়াডে নামবেন না নীরজ, কেন এমন সিদ্ধান্ত নিলেন ‘তরুণ’ অ্যাথলিট?

এশিয়াডে নামবেন না নীরজ, কেন এমন সিদ্ধান্ত নিলেন ‘তরুণ’ অ্যাথলিট?

চোট সারিয়ে কামব্যাকের ইঙ্গিত দিয়েও ফের চোটের কবলে নীরজ চোপড়া। গোড়ালির লিগামেন্টে চোটের কারণে চলতি মরশুমে আর ট্র্যাকে নামবেন না ভারতের ‘সোনার ছেলে’। ফলে আসন্ন এশিয়ান গেমস ও ডায়মন্ড লিগের ফাইনালে তাঁকে দেখা যাবে না। সম্প্রতি কমনওয়েলথ গেমসে ৮৫.৮৩ মিটার থ্রো করে রুপো জেতেন নীরজ। এরপর লুসান ডায়মন্ড লিগেও ৮৮.০৫ মিটার ছুঁড়ে দ্বিতীয় হন। মাত্র ৯ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া হয়েছিল তাঁর। সেখানেই নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন নীরজ। তবে লুসানের পর অনুশীলনের সময় গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায়। সমাজমাধ্যমে নীরজ জানান, চিকিৎসক ও দলের সঙ্গে আলোচনা করেই বাকি মরশুমে না নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্তে হতাশ হলেও দ্রুত সুস্থ…
Read More
দলীপ ট্রফির সেমিফাইনালে উত্তরের মুখোমুখি দক্ষিণ

দলীপ ট্রফির সেমিফাইনালে উত্তরের মুখোমুখি দক্ষিণ

মাত্র ৩৯ বলেই শেষ হয়ে গেল পশ্চিমাঞ্চলের ইনিংস। বাঁহাতি স্পিনার আবিদ মুস্তাক ও নিশান্ত সিন্ধুর বোলিংয়ে বুধবার ম্যাচের শেষ দিনে মাত্র আধ ঘণ্টায় পশ্চিমাঞ্চলকে ২৩৪ রানে অলআউট করে দলীপ ট্রফির সেমিফাইনালে উঠল উত্তরাঞ্চল। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পশ্চিমাঞ্চল দিনের খেলা শুরু করেছিল ৭ উইকেটে ২২০ রান নিয়ে। উর্বিল পটেল (২৫) ও তনুশ কোটিয়ান (৩) ক্রিজে ছিলেন। দিনের শুরুতেই কোটিয়ানকে ফেরান মুস্তাক। পরে তুষার দেশপান্ডেকেও (৫) আউট করেন তিনি। শেষপর্যন্ত নিশান্তের বলে উর্বিল এলবিডব্লিউ হলে ৫৭.৩ ওভারে ২৩৪ রানে শেষ হয় পশ্চিমাঞ্চলের ইনিংস। ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৯৯ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান মুস্তাক। এর আগে পশ্চিমাঞ্চলের…
Read More
টানা ২৫ মৌসুম গোল, বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে নজির রোনাল্ডোর

টানা ২৫ মৌসুম গোল, বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে নজির রোনাল্ডোর

সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪–০ গোলের জয়ে ইতিহাস গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বদলি হিসেবে নেমে ৮৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন পর্তুগিজ তারকা। এই গোলের মাধ্যমে টানা ২৫টি পেশাদার মৌসুমে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। রোনাল্ডো ২০০২–০৩ মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে গোল করে এই ধারার শুরু করেছিলেন। টানা ২৪ মৌসুম গোল করার রেকর্ডধারী জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে এখন রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। আল রিয়াদের বিপক্ষে গোলটি ছিল রোনাল্ডোর পেশাদার ক্যারিয়ারের ৯৭৭তম। ফলে ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে ৪১ বছর বয়সী এই তারকা। রোনাল্ডো সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ২০২৬–২৭ মৌসুমই তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ…
Read More
দলবদলের গুঞ্জনের মাঝেই হার্দিককে নিয়ে পোস্ট মুম্বইয়ের!

দলবদলের গুঞ্জনের মাঝেই হার্দিককে নিয়ে পোস্ট মুম্বইয়ের!

হার্দিক পাণ্ডিয়ার আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্ভাব্য ট্রেড নিয়ে আলোচনা চলার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে চর্চা তৈরি করেছে। বুধবার রাতে মুম্বই হার্দিকের একাধিক ছবি পোস্ট করে, যার একটিতে লেখা ছিল ‘মেমো: মেক ইট এইচপি কোডেড।’ এই পোস্ট দেখে সমর্থকদের একাংশের ধারণা, আগামী মরশুমেও হার্দিককে দলের পরিকল্পনায় রাখা হতে পারে। তবে পোস্টটি হার্দিকের থাকা বা দলবদল নিয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি। এর আগে হার্দিককে নিয়ে মুম্বই ও কেকেআরের মধ্যে সম্ভাব্য ট্রেড নিয়ে একাধিকবার খবর প্রকাশিত হয়েছে। তবে এখনও কোনও চুক্তি চূড়ান্ত হয়নি এবং হার্দিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা…
Read More
কোকেন বিতর্কে অস্থায়ী নিষেধাজ্ঞায় নিক কিরিয়স

কোকেন বিতর্কে অস্থায়ী নিষেধাজ্ঞায় নিক কিরিয়স

ডোপ পরীক্ষায় কোকেনের উপস্থিতি পাওয়ায় অস্ট্রেলীয় টেনিস তারকা নিক কিরিয়সকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)। গত জুনে মায়োর্কা ওপেনের সময় তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ৪ অগাস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিজের ভুল স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় কিরিয়স জানিয়েছেন, মায়োর্কা ওপেনের সময় তাঁর রক্তে কোকেনের উপস্থিতি পাওয়া যায়। ভক্ত, পরিবার, পৃষ্ঠপোষক এবং তাঁকে অনুসরণ করা শিশুদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। শাস্তির বিরুদ্ধে আপিলও করেননি। তবে কিরিয়স জানিয়েছেন, গত কয়েক বছর ধরে চোট ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। কবজির চোটের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরে দীর্ঘ সময় কোর্টের বাইরে ছিলেন। ২০২৬ সালে এখন পর্যন্ত মাত্র চারটি ম্যাচ…
Read More
দ্রাবিড়ের দলে নতুন দায়িত্বে অশ্বিন

দ্রাবিড়ের দলে নতুন দায়িত্বে অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নেওয়ার পর এবার নতুন ভূমিকায় রবিচন্দ্রন অশ্বিন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল আয়ারল্যান্ডের ডাবলিন গার্ডিয়ান্সের কোচ ও মেন্টর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভারতের প্রাক্তন অফস্পিনার। ডাবলিন গার্ডিয়ান্সের অন্যতম মালিক ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। ফলে অশ্বিনের নতুন দায়িত্বে ফের একসঙ্গে দেখা যাবে দ্রাবিড়-অশ্বিন জুটিকে। অশ্বিন জানিয়েছেন, দ্রাবিড়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ভালো সম্পর্ক এবং তাঁর কাছ থেকে কোচিংয়ের সময় অনেক কিছু শেখার অভিজ্ঞতা রয়েছে। ২০২৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অশ্বিন। পরে আইপিএল থেকেও অবসর নেন তিনি। ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন এই স্পিনার। অনিল কুম্বলের পর টেস্টে…
Read More