Sports

কোকেন বিতর্কে অস্থায়ী নিষেধাজ্ঞায় নিক কিরিয়স

কোকেন বিতর্কে অস্থায়ী নিষেধাজ্ঞায় নিক কিরিয়স

ডোপ পরীক্ষায় কোকেনের উপস্থিতি পাওয়ায় অস্ট্রেলীয় টেনিস তারকা নিক কিরিয়সকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)। গত জুনে মায়োর্কা ওপেনের সময় তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ৪ অগাস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিজের ভুল স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় কিরিয়স জানিয়েছেন, মায়োর্কা ওপেনের সময় তাঁর রক্তে কোকেনের উপস্থিতি পাওয়া যায়। ভক্ত, পরিবার, পৃষ্ঠপোষক এবং তাঁকে অনুসরণ করা শিশুদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। শাস্তির বিরুদ্ধে আপিলও করেননি। তবে কিরিয়স জানিয়েছেন, গত কয়েক বছর ধরে চোট ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। কবজির চোটের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরে দীর্ঘ সময় কোর্টের বাইরে ছিলেন। ২০২৬ সালে এখন পর্যন্ত মাত্র চারটি ম্যাচ…
Read More
দ্রাবিড়ের দলে নতুন দায়িত্বে অশ্বিন

দ্রাবিড়ের দলে নতুন দায়িত্বে অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নেওয়ার পর এবার নতুন ভূমিকায় রবিচন্দ্রন অশ্বিন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল আয়ারল্যান্ডের ডাবলিন গার্ডিয়ান্সের কোচ ও মেন্টর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভারতের প্রাক্তন অফস্পিনার। ডাবলিন গার্ডিয়ান্সের অন্যতম মালিক ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। ফলে অশ্বিনের নতুন দায়িত্বে ফের একসঙ্গে দেখা যাবে দ্রাবিড়-অশ্বিন জুটিকে। অশ্বিন জানিয়েছেন, দ্রাবিড়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ভালো সম্পর্ক এবং তাঁর কাছ থেকে কোচিংয়ের সময় অনেক কিছু শেখার অভিজ্ঞতা রয়েছে। ২০২৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অশ্বিন। পরে আইপিএল থেকেও অবসর নেন তিনি। ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন এই স্পিনার। অনিল কুম্বলের পর টেস্টে…
Read More
অবশেষে বিয়ে করলেন রোনাল্ডো-জর্জিনা

অবশেষে বিয়ে করলেন রোনাল্ডো-জর্জিনা

অবশেষে বিয়ে করলেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেজ। দীর্ঘ নয় বছর একসঙ্গে থাকার পর পর্তুগালের কাসকাইসে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। রোনাল্ডো ইনস্টাগ্রামে জর্জিনার সঙ্গে হাত ধরে থাকার ছবি প্রকাশ করেন, যেখানে তাঁদের বিয়ের আংটি দেখা যায়। গত বছর জর্জিনা তাঁদের বাগ্‌দানের খবর জানিয়েছিলেন। রোনাল্ডো ও জর্জিনার পাঁচ সন্তান রয়েছে। তাঁদের সবচেয়ে বড় সন্তান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের বয়স ১৬ বছর। সম্প্রতি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন রোনাল্ডো। স্পেনের কাছে প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগালের পরাজয়ের পর তিনি জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ।
Read More
বিশ্বকাপ নিশ্চিত আফগানিস্তানের, চাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপ নিশ্চিত আফগানিস্তানের, চাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে আফগানিস্তান। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে এই জয় পায় আফগানরা। ৭.৪ ওভারে ৩৪ রান দিয়ে ৬ উইকেট নেন রশিদ। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৮ উইকেটে ২৯৯ রান তোলে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান করেন ৮৪ রান। জবাবে ২০৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ফলে ৯২ রানের জয় নিশ্চিত হয় আফগানদের। এই জয়ের পর আফগানিস্তান আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছে এবং ৩০ সেপ্টেম্বরের কাট-অফের আগে সেরা দশের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে ২০২৭ বিশ্বকাপের সরাসরি যোগ্যতা নিশ্চিত করেছে তারা।…
Read More
মাঠে বজ্রপাত, খেলতে গিয়ে প্রাণ গেল তরুণ ফুটবলারের

মাঠে বজ্রপাত, খেলতে গিয়ে প্রাণ গেল তরুণ ফুটবলারের

প্রবল বৃষ্টির মধ্যে চলা ফুটবল ম্যাচে বজ্রপাতে থাইল্যান্ডের ২৪ বছর বয়সী ফুটবলার সাফওয়ান আওয়ের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ১২ জন খেলোয়াড় আহত হয়েছেন। ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠের কাছে বজ্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতীর্থরা সাফওয়ানকে বাঁচানোর চেষ্টা করে সিপিআর দেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে মালয়েশিয়ার ফুটবলার আলিফ এজ্জাহান জুলকিফলিও রয়েছেন। ঘটনার পর ম্যাচ বাতিল করা হয়। সাফওয়ান সম্প্রতি থাই লিগ ৩-এর দক্ষিণাঞ্চলীয় বিভাগের ক্লাব এফসি ইয়ালায় যোগ দিয়েছিলেন। তাঁর অকালমৃত্যুতে ক্লাব ও ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Read More
ফের বিতর্কে ফিফা! বিশ্বকাপের বকেয়া অর্থ চেয়ে সরব আমেরিকার ১১টি শহর

ফের বিতর্কে ফিফা! বিশ্বকাপের বকেয়া অর্থ চেয়ে সরব আমেরিকার ১১টি শহর

বিশ্বকাপ আয়োজনের আর্থিক প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে ফের বিতর্কে ফিফা। যুক্তরাষ্ট্রের যে ১১টি শহরে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেগুলির আয়োজক কর্তৃপক্ষ অভিযোগ করেছে, প্রতিযোগিতা শেষ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্রতিশ্রুত অর্থ এখনও মেলেনি। আয়োজকদের দাবি, গত বছরের ক্লাব বিশ্বকাপের সময় প্রতিটি আয়োজক ভেন্যুকে প্রায় ১০ কোটি টাকা করে দেওয়া হয়েছিল। একই ধরনের সহায়তার আশ্বাস বিশ্বকাপের ক্ষেত্রেও দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো অর্থ প্রদান করা হয়নি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বারবার ফিফার সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের মতে, প্রতিটি শহরকে ১০ কোটি টাকা করে দিতে মোট ১১০ কোটি টাকা প্রয়োজন, যা ফিফার…
Read More
মোহনবাগানে যোগ দিলেন লালিয়ানজুয়ালা ছাংতে

মোহনবাগানে যোগ দিলেন লালিয়ানজুয়ালা ছাংতে

ভারতীয় ফুটবলের অন্যতম সেরা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে তিন বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিলেন। জাতীয় দলের এই তারকা ফুটবলারের আগমনে সবুজ-মেরুনের আক্রমণভাগ আরও শক্তিশালী হল। গত চার মরশুমে মুম্বই সিটি এফসির হয়ে ৯১ ম্যাচে ৩০ গোল করা ছাংতে জানান, ছোটবেলা থেকেই মোহনবাগানের হয়ে খেলার স্বপ্ন দেখতেন। তাঁর মতে, দেশের প্রতিটি ফুটবলারের কাছেই সবুজ-মেরুন জার্সি পরা এক বিশেষ গর্বের বিষয়। ছাংতে বলেন, মোহনবাগানের সমর্থকদের আবেগ তাঁকে সবসময় অনুপ্রাণিত করেছে। এবার সেই সমর্থনের সামনে নিজের সেরাটা দিতে চান তিনি। আসন্ন কলকাতা ডার্বিতে সর্বস্ব উজাড় করে খেলার প্রতিশ্রুতিও দিয়েছেন এই তারকা ফুটবলার। ছাংতেকে স্বাগত জানিয়ে মোহনবাগান তাদের সামাজিক মাধ্যমে লিখেছে, “সবুজ-মেরুন আকাশে নতুন তারা,…
Read More
জ্যাভলিন কোয়ালিফায়ারে নীরজ

জ্যাভলিন কোয়ালিফায়ারে নীরজ

দ্বিতীয়বার কমনওয়েলথ গেমসে সোনা জয়ের লক্ষ্যে প্রতিযোগিতায় নেমেছেন নীরজ চোপড়া। সোমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যোগ্যতা পর্বে প্রত্যাশিত সেরা পারফরম্যান্স করতে না পারলেও সহজেই ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন টোকিও অলিম্পিকের সোনাজয়ী। নীরজের পাশাপাশি ভারতের আরও দুই জ্যাভলিন থ্রোয়ারও ফাইনালে উঠেছেন, ফলে পদকের লড়াইয়ে ভারতের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন নীরজ। চোটের কারণে ২০২২ সালের বার্মিংহ্যাম গেমসে অংশ নিতে পারেননি তিনি। এবার দ্বিতীয়বার সোনা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন ভারতীয় তারকা। যোগ্যতা পর্বে ঝোড়ো হাওয়ার কারণে প্রতিযোগীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হলেও ফাইনালে ভালো ফলের ব্যাপারে আশাবাদী নীরজ।
Read More
ঋতুস্রাবের নিয়েই ম্যারাথন দৌড়, ভাইরাল চিনা অ্যাথলিট

ঋতুস্রাবের নিয়েই ম্যারাথন দৌড়, ভাইরাল চিনা অ্যাথলিট

দৌড় শেষ হতে তখনও বাকি আট কিলোমিটার। ঠিক সেই সময় ঋতুস্রাব শুরু হয়। তীব্র পেটব্যথা ও শারীরিক অস্বস্তি সত্ত্বেও থেমে যাননি চিনের ম্যারাথন দৌড়বিদ লি মেইঝেন। ২ ঘণ্টা ৩৫ মিনিট ৭ সেকেন্ডে ম্যারাথন সম্পূর্ণ করেন তিনি। ২০২৪ সালের হেংশুই লেক ম্যারাথনে তাঁর এই অসাধারণ কৃতিত্বের  ঘটনা ফের ভাইরাল সামাজিক মাধ্যমে। ১৯৯৯ সালের ৩ জানুয়ারি ফুজিয়ান প্রদেশের লংইয়ানে জন্ম লি-র। স্কুলজীবনেই তাঁর ক্রীড়া প্রতিভা ধরা পড়ে। পরে সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্টে পড়াশোনা করেন এবং চিনের পিপলস লিবারেশন আর্মির পেশাদার ক্রীড়াবিদ হিসেবেও দায়িত্ব পালন করেন। ডংজি নিউ ইয়ার ম্যারাথন, উক্সি ম্যারাথন ও সিএএ ১০ কিলোমিটার এলিট রেস-সহ একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।…
Read More
বিশ্বজয়ের মাঠে প্রত্যাবর্তন বৈভবের 

বিশ্বজয়ের মাঠে প্রত্যাবর্তন বৈভবের 

জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। চার মাস আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে একই মাঠে দুরন্ত ইনিংস খেলা বৈভব সূর্যবংশী এবার সিনিয়র দলে সুযোগ পেয়েছেন। ইংল্যান্ড সফরে প্রত্যাশা পূরণ করতে না পারলেও তরুণ ওপেনারের ওপর আস্থা রেখেছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচের আগে শ্রেয়স জানান, সিরিজের বিরতিতে বৈভব নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছেন। তাই তাঁকে নির্ভয়ে স্বাভাবিক খেলাই খেলতে বলা হয়েছে। অধিনায়কের মতে, ব্যর্থতার ভয় মাথায় রাখলে খেলোয়াড় নিজের সেরাটা দিতে পারে না। টসে জিতে শ্রেয়স বলেন, হারারের উইকেটে এবারই তাঁর প্রথম ম্যাচ। অনুশীলনের উইকেট দেখে তিনি ভালো বাউন্সের আশা করছেন।…
Read More