11
Mar
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া সত্ত্বেও বোলারদের আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন বরুণ চক্রবর্তী। সর্বাধিক উইকেটের তালিকায় সতীর্থ জসপ্রীত বুমরাহের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন তিনি। বিশ্বকাপে বরুণের উইকেটসংখ্যা উল্লেখযোগ্য হলেও তাঁর বোলিং ইকোনমি বেশ চড়া। ৯ ম্যাচে ৩১ ওভার বল করে তিনি দিয়েছেন ২৮৭ রান। অতিরিক্ত রান খরচ করার কারণেই রেটিং পয়েন্ট কমে যায় তাঁর। ফলে নতুন তালিকায় শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। তাঁর পয়েন্ট ৭৫৩। বরুণের পয়েন্ট ৭৪০। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ, তাঁর পয়েন্ট ৭৩৬। ভারতের আর এক বোলারও প্রথম দশে জায়গা ধরে রেখেছেন। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে একধাপ এগিয়ে ষষ্ঠ…
