বিনোদন

বাতিল হল সুনিধির কলকাতার কনসার্ট!

বাতিল হল সুনিধির কলকাতার কনসার্ট!

দিন কয়েক আগেই একটি কনসার্টে গান গাইতে গিয়ে চোখের জল সামলাতে পারেননি জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। গলার গুরুতর সমস্যার কারণে গান গাওয়ার সময় আবেগে ভেঙে পড়েন তিনি। এর জেরে আগামী ১৪ মার্চ কলকাতায় নির্ধারিত তাঁর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।সুনিধির ‘আই অ্যাম হোম’ সঙ্গীতসফরের কারণে বিভিন্ন শহরে টানা অনুষ্ঠান করতে গিয়ে সম্প্রতি তাঁর গলায় সমস্যা দেখা দেয়। লখনউয়ের এক অনুষ্ঠানে গান গাওয়ার সময় হঠাৎই গলা ধরে আসে গায়িকার। মঞ্চেই দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁর গলার অবস্থা খুবই খারাপ, তবু তিনি চেষ্টা করছেন গান চালিয়ে যেতে। কথা বলতে বলতেই আবেগে কেঁদে ফেলেন তিনি। সুনিধি জানান, এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হননি তিনি।এর…
Read More
অভিনয় থেকে বিরতি চান, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন অভিনেতার?

অভিনয় থেকে বিরতি চান, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন অভিনেতার?

বলিউডে দক্ষ অভিনেতাদের মধ্যে প্রথম সারির অভিনেতা হলেন সৌরভ শুক্লা। বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন কেড়েছেন তিনি। তবে এ বার অভিনয় নয়, বরং ক্যামেরার নেপথ্যে কাজ করতে চান তিনি, এমনটাই খবর।সম্প্রতি ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত সৌরভ। সূত্রের খবর, এই ছবির কাজ শেষ করার পর নিজের পরিচালিত ছবির শুটিং নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়বেন তিনি। সৌরভের কথায়, “ছবি বা ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করলে আর্থিক স্বচ্ছলতা বজায় থাকে ঠিকই, তবে একজন সৃজনশীল মানুষের আকাঙ্ক্ষা অনেক বড়।“ তাই সৃজনশীল তাগিদ থেকেই এই সিদ্ধান্ত অভিনেতার।ইতিমধ্যেই পরিচালনার কাজে হাত দিয়েছেন তিনি। তাঁর আসন্ন ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা পঙ্কজ কাপুর এবং…
Read More
বাবা হলেন রণদীপ, লিনের সংসারে এলো কন্যাসন্তান 

বাবা হলেন রণদীপ, লিনের সংসারে এলো কন্যাসন্তান 

বলিউড অভিনেতা রণদীপ হুডা ও তাঁর স্ত্রী লিন লৈশরামের ঘরে এল নতুন সদস্য। মঙ্গলবার দুপুরে কন্যাসন্তানের জন্ম দেন লিন। প্রথম সন্তানের আগমনে আনন্দে ভাসছেন এই তারকাদম্পতি।সমাজমাধ্যমে এই খুশির খবর ভাগ করে নেন রণদীপ। তিনি লেখেন, “আজ আমি বাবা হলাম। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য।” উল্লেখযোগ্যভাবে, ১০ মার্চ রণদীপের বাবারও জন্মদিন। তাই আবেগঘন মুহূর্তে নিজের বাবার কোলে সদ্যোজাত নাতনির প্রথম ঝলক ভাগ করে নেন অভিনেতা এবং একসঙ্গে ঠাকুরদা ও নাতনিকে শুভেচ্ছা জানান।এই সুখবরের পর থেকেই সমাজমাধ্যমে অভিনন্দনের বন্যা বইছে। ইন্ডাস্ট্রির সবাই ও অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে।
Read More
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে নজর কাড়লেন মাহিকা

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে নজর কাড়লেন মাহিকা

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়াম জুড়ে দেখা গেল বিশেষ এক মুহূর্তের ছবি। উদ্‌যাপনের আবহে ক্রিকেটার হার্দিক পাণ্ড্যের পাশে ছিলেন মডেল মাহিকা শর্মা। স্টেডিয়ামের সেই মুহূর্তের ছবি ভাইরাল হতেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।উদ্‌যাপনের সময় হার্দিক নিজেই জানান, মাহিকা তাঁর জীবনে আসার পর থেকেই সবকিছু যেন ভালো হচ্ছে। কথোপকথনের মাঝেই তিনি মাহিকাকে ‘স্ত্রী’ বলে উল্লেখ করেন। যদিও তাঁদের বিয়ে হয়েছে কি না, সে বিষয়ে কোনও ঘোষণা করেননি এই যুগল।৩৩ বছরের হার্দিকের চেয়ে আট বছরের ছোট মাহিকা পেশায় একজন পরিচিত মডেল। বিভিন্ন নামী সংস্থার হয়ে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক ম্যাগাজিনের প্রচ্ছদেও দেখা গিয়েছে…
Read More
প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরী!

প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরী!

প্রয়াত হলেন মঞ্চ ও চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা এবং নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশির উপরে। আর্টিস্ট ফোরাম সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। খবর, দীর্ঘদিন ধরেই হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর শরীরে পেসমেকারও বসানো ছিল। বয়সজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন এই বর্ষীয়ান শিল্পী। মৃত্যুকালে রেখে গিয়েছেন পুত্র, কন্যা এবং পুত্রবধূকে। তাঁর ঝুলিতে রয়েছে ‘নোবেল চোর’, ‘বড়া দিন’, ‘চাঁদের পাহাড়’, ‘জাতিস্মর’ এবং ‘দ্য নেমসেক’-এর মতো একাধিক জনপ্রিয় ছবি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নাট্য ও চলচ্চিত্র জগতে।
Read More
ভারতে ট্যুরে আসছেন শাকিরা

ভারতে ট্যুরে আসছেন শাকিরা

ফের ভারতে পারফর্ম করতে আসছেন ‘কুইন অফ লাটিন মিউজিক’ হিসেবে বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরা। এপ্রিল মাসে মুম্বই ও দিল্লিতে তিনটি অনুষ্ঠানে অংশ নেবেন গান ও নাচে পারদর্শী এই শিল্পী। সূত্রের খবর, ১০ এপ্রিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন শাকিরা। কিন্তু অনুরাগীদের প্রবল আগ্রহের কারণে তিনি তাঁর ‘ইন্ডিয়া ট্যুর’-এ আরও একটি শো যোগ করেছেন। ১১ এপ্রিলও মুম্বইয়ের একই ভেন্যুতে মঞ্চে উঠবেন তিনি। ফলে মুম্বইয়ে টানা দু’দিন এবং দিল্লিতে এক দিন পারফর্ম করবেন আন্তর্জাতিক এই তারকা। শাকিরা শেষবার ভারতে এসেছিলেন ২০০৭ সালে। এরপর আর ভারতে তাঁর সরাসরি কনসার্ট হয়নি। যদিও সম্প্রতি অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ…
Read More
প্রকাশ্যে এলো ‘ধুরন্ধর ২’-এর প্রচার ঝলক

প্রকাশ্যে এলো ‘ধুরন্ধর ২’-এর প্রচার ঝলক

অবশেষে মুক্তি পেল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর প্রচার ঝলক। প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। নির্মাতাদের দাবি, ছবির এই দ্বিতীয় পর্বে অ্যাকশন, হিংসা ও প্রতিশোধের মাত্রা আগের চেয়েও বেশি।প্রথম ছবিতে কাহিনির কেন্দ্রে ছিলেন অক্ষয় খান্না অভিনীত রহমান বালোচ চরিত্রটি। তবে নতুন পর্বে গল্পের মূল ফোকাসে থাকছেন রণবীর সিংহ। ছবির দ্বিতীয় পর্বে দেখানো হবে রণবীরের জসকিরত সিংহ রঙ্গি ওরফে হামজা হয়ে ওঠার কাহিনী। প্রথম ছবিতে রহমান বালোচকে হত্যার পর দ্বিতীয় পর্বে দেখা যাবে হামজার ‘শের-এ-বালোচ’ হিসেবে লিয়ারিতে নিজের আধিপত্য বিস্তারের চিত্র।গোটা ঝলক জুড়ে রণবীরের উপস্থিতিই চোখে পড়ার মতো। অ্যাকশন দৃশ্যের পাশাপাশি ছবির আবহসঙ্গীতও দর্শকদের নজর কেড়েছে। অনুরাগীদের মতে, প্রথম…
Read More
করিমুল হকের বায়োপিক এবার বলিউডেও!

করিমুল হকের বায়োপিক এবার বলিউডেও!

‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত পদ্মশ্রী করিমুল হকের জীবন ও কর্মকাণ্ড নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ নিল বলিউড। আগামী এপ্রিল মাসে প্রযোজকের সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে মুম্বই যাওয়ার পরিকল্পনা করেছেন করিমুল হক নিজেই। বৃহস্পতিবার নাগরাকাটার বন্ধ হিলা চা বাগানের শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে এসে এ কথা জানান তিনি।করিমুল জানান, বলিউডে সিনেমা তৈরির বিষয়ে ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা হয়েছে। তবে প্রযোজক বা সম্ভাব্য অভিনেতার নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি। ইঙ্গিত দিয়েছেন, তাঁর চরিত্রে অভিনয় করতে পারেন বলিউডের কোনো নামী অভিনেতা। করিমুলের কথায়, “হিন্দিতে যে ছবিটি হবে, সেটার নামও রাখা হচ্ছে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। এপ্রিল মাসে মুম্বই গিয়ে সবকিছু চূড়ান্ত করা হবে।”এদিকে…
Read More
রেটিং চার্টে হাড্ডাহাড্ডি লড়াই! এগিয়ে কে?

রেটিং চার্টে হাড্ডাহাড্ডি লড়াই! এগিয়ে কে?

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ৬.২ নম্বর পেয়ে আবারও ‘বেঙ্গল টপার’ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। খুব অল্প ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’। প্রাপ্ত নম্বর ৬.১।এ সপ্তাহে যুগ্মভাবে তৃতীয় হয়েছে জি বাংলার ‘জোয়ারভাঁটা’ এবং স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’। দুই ধারাবাহিকই পেয়েছে ৬.০ নম্বর।চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’, প্রাপ্ত নম্বর ৫.৭। ৫.৫ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিক।
Read More
ফের অস্কারের মঞ্চে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা

ফের অস্কারের মঞ্চে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা

বলিউড থেকে হলিউড সর্বত্রই বরাবর দক্ষতার পরিচয় দিয়ে নিজের পরিচিতি গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তবে জার্নিটা মোটেই সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সমালোচনা এমনকি গায়ের রং নিয়েও শুনতে হয়েছে কটাক্ষ। সবকিছু উপেক্ষা করে আন্তর্জাতিক দুনিয়ায় আজ আলোচিত বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা। আবারও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের মঞ্চে দেখা যাবে তাঁকে।আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বৃহস্পতিবার আয়োজকদের তরফে প্রকাশিত হয়েছে এবারের উপস্থাপকদের তালিকা। সেই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর সঙ্গে উপস্থাপক হিসেবে থাকবেন হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে, উইল আর্নেট, পল মেসকাল এবং গুইনেথ প্যালট্রো। খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ…
Read More