বিনোদন

বিচ্ছেদের সাত বছর পর হঠাৎ দেখা! অভিমান মিটিয়ে জোড়া লাগবে শ্রীমা-রাজেশ্বরের ভাঙা প্রেম?

বিচ্ছেদের সাত বছর পর হঠাৎ দেখা! অভিমান মিটিয়ে জোড়া লাগবে শ্রীমা-রাজেশ্বরের ভাঙা প্রেম?

বিচ্ছেদের সাত বছর পর দার্জিলিংয়ের রাস্তায় হঠাৎ মুখোমুখি প্রাক্তন প্রেমিকযুগল। ঠান্ডা পাহাড়ি হাওয়ায় জমে থাকা মান-অভিমানের বরফ গলিয়ে তাঁরা যেন ফিরে গিয়েছিলেন অতীতের প্রেমে ভরা দিনগুলোতে। তবে বাস্তবে নয়, এটি নিছকই এক রিল স্টোরি। আসন্ন বাংলা ছবি ‘জারিয়া ২’-এর একটি দৃশ্য। পরিচালক সুমন মৈত্রের নতুন এই ছবিটি ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘জারিয়া’-র সিক্যুয়েল। প্রথম ছবিতে রাজেশ্বর ও অমৃতা চট্টোপাধ্যায়ের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকমহলে সাড়া ফেলেছিল। তবে  দ্বিতীয় পর্বে কাস্টিংয়ে বদল ঘটেছে। এবার রাজেশ্বরের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনিমেষ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে, তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
Read More
গানের গলা ভালো করতে শিল্পীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা ইমনের

গানের গলা ভালো করতে শিল্পীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা ইমনের

শরীর ও মনের সুস্থতার জন্য অত্যন্ত উপকারী প্রাণায়াম, যোগাসন। শুধু সুস্থতাই নয়, একজন সঙ্গীতশিল্পীর কণ্ঠস্বরেরও উন্নতি ঘটাতে পারে যোগাভ্যাস। এই বিষয়টিই নতুনভাবে তুলে ধরলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। সম্প্রতি তাঁর গানের স্কুলে দেখা গেল এক অভিনব দৃশ্য। শুধুমাত্র সুর বা তাল শেখানো নয়, ছাত্রছাত্রীদের যোগাসনের প্রয়োজনীয়তাও বোঝাচ্ছেন তিনি। ইমনের কথায়, “শরীরের কোর মাসল দুর্বল হলে, তার সরাসরি প্রভাব পড়ে কণ্ঠস্বরের উপর। তাই পেটের ভিতরের পেশিগুলিকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি।“ তিনি আরও জানান, প্রতিটি সঙ্গীতশিল্পীরই নিয়মিত যোগাসন, প্রাণায়াম এবং মেডিটেশন করা উচিত। তাঁর মতে, কণ্ঠস্বরের পাশাপাশি মানসিক একাগ্রতা বৃদ্ধিতেও এই অভ্যাসগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইমনের বিশ্বাস, সুস্থ শরীরই একজন শিল্পীর…
Read More
শেষযাত্রায় পরিচালক অনীক দত্ত

শেষযাত্রায় পরিচালক অনীক দত্ত

শুক্রবার সকালে নন্দন চত্বরে শেষবারের জন্য তাদের প্রিয় পরিচালককে দেখতে ভিড় জমান অনুরাগীরা। বুধবার আচমকাই ছাদ থেকে পরে যান পরিচালক অনীক দত্ত। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও অনেকে তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না। গত বৃহস্পতিবার ‘পিস ওয়ার্ল্ড’-এ রাখা হয়েছিল পরিচালকের দেহ। তাঁর মেয়ে ঐশী দত্ত তখন বিদেশ থেকে ফেরার অপেক্ষায় ছিলেন। শেষকৃত্য সেই সময় অনুযায়ী সম্পন্ন হওয়ার কথা। শুক্রবার সকালে নন্দন চত্বরে নিয়ে আসা হয় অনীকের নিথর দেহ। শেষযাত্রায় উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক ফিরদৌসল হাসান, পাপিয়া অধিকারী সহ আরও অনেকে। প্রথম থেকেই সবকিছুর তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছেন রুদ্রনীল…
Read More
আকস্মিক মৃ*ত্যু নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর

আকস্মিক মৃ*ত্যু নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর

বৃহস্পতিবার মধ্যরাতে নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তোলপাড় নেটদুনিয়া। মগরার বাসিন্দা সায়নী সদ্য আইন নিয়ে স্নাতক পাশ করেন। মা মলি চক্রবর্তীর সঙ্গে নিয়মিত সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করতেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকেই সায়নীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে খবর, ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সায়নীর সম্পর্ক ছিল। সেই সম্পর্কে টানাপড়েন চলছিল বলেই অনুমান। সেই প্রেমঘটিত সমস্যার জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা আগেও নিজের পোষ্য…
Read More
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর! 

বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর! 

নতুন বিতর্কের মুখে অভিনেতা রণবীর সিংহ। খবর, এফডব্লিউআইসিই (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ)-এর তরফে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সূত্রের দাবি, ডন ৩ থেকে অভিনেতার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। পরিচালক ফরহান আখতারের অভিযোগ, ছবির কাজ শুরুর আগেই হঠাৎ করে প্রকল্প থেকে বেরিয়ে যান রণবীর। সিদ্ধান্ত বদলের আগে অভিনেতাকে নোটিস পাঠানো হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে তাতেও নাকি পরিস্থিতির সমাধান হয়নি। এফডব্লিউআইসিই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিলে তবেই রণবীরের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। একই সঙ্গে বলিউডের অন্যান্য শিল্পী ও কলাকুশলীদেরও তাঁর সঙ্গে কাজ না করার অনুরোধ জানানো হয়েছে। যদিও…
Read More
ইন্ডাস্ট্রির জন্য বড় ঘোষণা বিজয়ের

ইন্ডাস্ট্রির জন্য বড় ঘোষণা বিজয়ের

নতুন তামিল ছবির প্রচার ও ব্যবসা বাড়াতে রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে প্রতিদিন পাঁচটি করে শো চালুর অনুমতি দিল তামিলনাড়ু সরকার। চলতি মাসের শুরুতে মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির সঙ্গে বৈঠকে বসেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির বিশিষ্ট প্রতিনিধিরা। সেখানেই তাঁরা নতুন মুক্তিপ্রাপ্ত ছবির জন্য প্রতিদিন অতিরিক্ত একটি শো চালুর আবেদন জানান। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এতদিন পর্যন্ত তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা, ১৯৫৭ অনুযায়ী রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে প্রতিদিন নতুন ছবির সর্বাধিক চারটি শো প্রদর্শনের অনুমতি ছিল। শুধুমাত্র স্থানীয় উৎসব, সরকারি ছুটি কিংবা বিশেষ উপলক্ষ্যে অতিরিক্ত একটি শো-এর অনুমতি দেওয়া হত। সেই অনুমোদনের দায়িত্বে থাকতেন জেলা লাইসেন্সিং কর্তৃপক্ষ, জেলা কালেক্টর অথবা চেন্নাই শহরের ক্ষেত্রে পুলিশ কমিশনার। নতুন…
Read More
পাপারাজ্জিদের উপর ক্ষোভের রেশ কাটতে না কাটতেই নতুন জল্পনায় সলমন

পাপারাজ্জিদের উপর ক্ষোভের রেশ কাটতে না কাটতেই নতুন জল্পনায় সলমন

কয়েক দিন আগেই ছবিশিকারিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউড অভিনেতা সলমন খান। হাসপাতালের সামনে তাঁর ছবি তোলাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, প্রকাশ্যে ক্ষমাও চাইতে দেখা যায় কয়েক জন আলোকচিত্রীকে। এরই মধ্যে সোমবার আচমকাই ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যান অভিনেতা, যা ঘিরে উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে। সোমবার সকাল থেকেই ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছিল না সলমন খানের অ্যাকাউন্ট। ফলে নানা জল্পনা শুরু হয়। কেউ মনে করেন, অভিনেতার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আবার অনেকে অনুমান করেন, সাম্প্রতিক ঘটনাবলির জেরেই অসন্তুষ্ট হয়ে নিজেই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। যদিও কিছু ক্ষণের মধ্যেই ফের ইনস্টাগ্রামে ফিরে আসেন অভিনেতা।…
Read More
ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা!

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা!

২০২৫ সালের নভেম্বর মাসে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কইফ। এরপর থেকে কিছুটা আড়ালে ছিলেন অভিনেত্রী। মাঝে মধ্যে উৎসবের দিন পরিবারের সঙ্গে কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেও ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছিলেন তিনি। যদিও অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ভিকি-ক্যাটের সন্তানকে দেখার জন্য। অবশেষে বিহানকে প্রকাশ্যে আনলেন তারকাদম্পতি। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পুত্রকে নিয়ে দেখা গেল ভিকি-ক্যাটকে। ছেলেকে বুকে আগলে বিমানবন্দর থেকে বেরোচ্ছিলেন ক্যাটরিনা। অভিনেত্রীকে দেখেই ছবি তোলার জন্য ভিড় জমান আলোকচিত্রীরা। যদিও তাঁদের অনুরোধ করেন বিহানের ছবি প্রকাশ না করতে। অভিনেত্রীর সেই অনুরোধ রাখেন উপস্থিত চিত্রসাংবাদিকেরাও। তবে তাঁদের সঙ্গে ছেলের আলাপ করিয়ে দিতে ভোলেননি ক্যাটরিনা।
Read More
কানের মঞ্চে ঐশ্বর্যকন্যা আরাধ্যা

কানের মঞ্চে ঐশ্বর্যকন্যা আরাধ্যা

কান মানেই তারকাদের ভিড়। তাঁরা কে, কী পরলেন, কীভাবে সাজলেন সেদিকে নজর থাকে সকলের। আর সেই মঞ্চে বরাবরের মতোই এ বারও নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন। হালকা গোলাপি রঙের কাউচার গাউনে লাল গালিচায় হাজির হয়ে সকলকে মুগ্ধ করলেন ঐশ্বর্য। তবে এবার বিশেষ নজর কাড়ল তাঁর মেয়ে আরাধ্যা। মায়ের হাত ধরে প্রথমবার লাল গালিচায় হাঁটতে দেখা যায় আরাধ্যাকে। কানের মঞ্চে মেরুন গাউনে দেখা যায় আরাধ্যাকে। গাউনের সঙ্গে রয়েছে উড়নি, যা পিঠ ছুঁয়ে নেমে গিয়েছে মাটি পর্যন্ত। চোখেমুখে হালকা মেকআপ। ঠোঁটে হালকা লিপস্টিক। খোলা চুল। মায়ের পাশে দাঁড়িয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে আরাধ্যা। নেটদুনিয়ায় মা ও মেয়ের ছবি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরিয়েছেন…
Read More
সংক্রমণ, জ্বর নিয়ে হাসপাতালে দর্শনা! কেমন আছেন অভিনেত্রী?

সংক্রমণ, জ্বর নিয়ে হাসপাতালে দর্শনা! কেমন আছেন অভিনেত্রী?

বুধবার থেকে জ্বর এবং পেটে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। শুক্রবার চিকিৎসকের পরামর্শে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অভিনেত্রীর প্রযোজক-অভিনেতা স্বামী সৌরভ দাস জানান, দীর্ঘদিন ধরে চলা কাজের চাপ এবং শুটিং-এর কারণে দর্শনা অসুস্থ হয়ে পড়েছেন। সৌরভ দাসের কথায়, “টানা কাজ এবং হয়তো রোদ বা অযথা কিছু খাবারের কারণে দর্শনার পেটে সমস্যা হয়েছে। ওষুধ খেয়েও জ্বর সাময়িকভাবে কমছিল, কিন্তু আবার ফিরে আসছিল।” পরীক্ষায় দেখা যায়, দর্শনার মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা শুধু ওষুধের উপর নির্ভর না করে হাসপাতালে ভর্তি করে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করেন। দর্শনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে অভিনেত্রী…
Read More