প্রতিম পরিচালিত কোন থ্রিলারে চমক দেবেন চঞ্চল চৌধুরী?

‘চালচিত্র’-এর প্রিক্যুয়েল নিয়ে ফিরছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। তবে এবার বড় পর্দায় নয়, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ হিসেবে আসছে ‘চালচিত্র ২’।

সিরিজে আবারও এসিপি কণিষ্ক চ্যাটার্জির চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন অনির্বাণ চক্রবর্তীও। তবে এবার বড় চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এর আগে ‘চালচিত্র’ ছবিতে বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অভিনয় করেছিলেন। এবার সেই জায়গায় নতুন আকর্ষণ হয়ে উঠতে পারেন চঞ্চল। সম্প্রতি পরিচালক সিরিজটির শুটিং শুরু করেছেন।

ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেতে পারে এই সিরিজ। যদিও এ বিষয়ে এখনও পরিচালকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

By Durgasree Mitra