ফেরেনি জ্ঞান, লড়াই চালিয়ে যাচ্ছেন  ঐন্দ্রিলা

সুস্থ হয়ে উঠেন যেন হলো না সুস্থ হওয়া, আবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নিজের দেওয়া কথা মতো মারন ক্যানসারকে হারিয়ে ফের অভিনয় জগতে ফিরেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু এবার আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর৷ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ‘ব়িয়্যাল ফাইটার’ ঐন্দ্রিলা শর্মা৷ ক’দিন আগেই অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে আশার কথা শুনিয়েছিলেন বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী। কিন্তু, এর পরে ফের অবনতি হয় ঐন্দ্রিলার স্বাস্থ্যের৷ ১০ দিন কেটে গেলেও এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। উল্টে ফের সংক্রমণ বেড়েছে।

হাসপাতাল সূত্রে খবর, এখনও ‘সি প্যাপ’ সাপোর্টেই রয়েছেন ঐন্দ্রিলা৷ জ্ঞান ফেরেনি। জানা গিয়েছিল, নতুন সংক্রমণ ধরা পড়েছে অভিনেত্রীর শরীরে। অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে৷ সংক্রমণ কিছুটা  নিয়ন্ত্রণে এসেছে। তবে, এভাবে জ্বর আসাটা ভাল লক্ষণ নয় বলেই জানাচ্ছে চিকিৎসকরা। শারীরিক অবস্থা ওঠা-নামা করছে৷ ফলে তাঁর শরীরিক অবস্থা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। ঐন্দ্রিলার বয়স যে হেতু অনেকটাই কম, তাই তিনি লড়তে পারবেন বলেই আশাবাদী চিকিৎসক এবং তাঁর প্রিয়জনেরা।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *